সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত, দাবি পাকিস্তানের তথ্যমন্ত্রীর

আপডেট : ০৭ মে ২০২৫, ০৫:৩৮ পিএম

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে ভারতীয় বাহিনী আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে বলে দাবি করেছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। আজ বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। তবে ভারতের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আতাউল্লাহ তারার বলেন, ‘পাকিস্তান সেনাবাহিনীর প্রতিশোধ এবং রাতভর অভিযানের পর নিয়ন্ত্রণ রেখার (এলওসি) কাছে চূড়া কমপ্লেক্সে ভারতীয় সেনাবাহিনী আত্মসমর্পণের প্রতীক হিসেবে সাদা পতাকা উড়িয়েছে বলে জানা গেছে। এর মাধ্যমে ভারত মূলত তাদের পরাজয় মেনে নিয়েছে।’

সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের তথ্যমন্ত্রী আরও জানান, ওই এলাকায় পাকিস্তানি সেনাবাহিনী শত্রুপক্ষের বেশ কয়েকটি পোস্টে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটিয়েছে। 

আতাউল্লাহ তারার বলেন, ‘ভারতীয় গণমাধ্যমেও পাকিস্তানের গুলিতে ভেঙে পড়া ভারতীয় বিমান বাহিনীর ধ্বংসাবশেষ দেখানো হয়েছে।’

পাকিস্তানের তথ্যমন্ত্রী আরও বলেন, ‘ভারতীয় বাহিনী সাধারণ নাগরিকদের ওপর হামলা চালালেও পাকিস্তান সশস্ত্র বাহিনী কেবল সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে এবং সেগুলো ধ্বংস করেছে।’

গত ২২ এপ্রিল ভারত–নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা তুঙ্গে ওঠে। উভয় দেশের সীমান্তরক্ষীরা কাশ্মীর সীমান্তে গোলাগুলি শুরু করে। এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের কাশ্মীর ও পাঞ্জাবের ৯টি জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। জবাবে পাকিস্তানও ভারত–নিয়ন্ত্রিত কাশ্মীরে হামলা চালিয়েছে। এ ছাড়া ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। এসব পাল্টাপাল্টি হামলায় পাকিস্তানে ৮জন এবং ভারতে ৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে অভিযান শুরু করেছে পুলিশ। অভিযান শুরুর পর ককরোচ জনতা পার্টির নেতাকর্মীদের সঙ্গে তাদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে হতাহতদের বিষয়ে...
পাকিস্তান থেকে বেলুচিস্তানের স্বাধীনতা ঘোষণা করে নতুন আলোচনার জন্ম দিয়েছেন মীর ইয়ার বেলুচ। দীর্ঘদিনের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের ইতিহাস, অতীত নেতাদের ব্যর্থতা ও জটিল ভূ-রাজনৈতিক বাস্তবতার মধ্যে...
বেলুচিস্তান দীর্ঘদিন ধরেই দক্ষিণ এশিয়ার অন্যতম অস্থির অঞ্চল। স্বাধীনতার দাবি, রাজনৈতিক বঞ্চনা, প্রাকৃতিক সম্পদের নিয়ন্ত্রণ এবং আন্তর্জাতিক ভূরাজনীতির টানাপোড়েন এই সংকটকে বারবার নতুন করে সামনে...
স্বাধীনতা ঘোষণা নিয়ে আলোচনায় থাকা পাকিস্তানের বেলুচিস্তানে একটি নিরাপত্তা বহরে অতর্কিত হামলায় অন্তত ৪৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, মাসতুং এলাকার কাছে...
ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের নতুন উত্তেজনায় বিশ্ববাজারে আবারও বাড়ছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। এতে জ্বালানি আমদানি ব্যয় ও বিদ্যুৎ উৎপাদন খরচ বেড়ে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ তৈরি...
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে ২০ কেজি ওজনের একটি বিশাল আকৃতির সামুদ্রিক শোল মাছ। স্থানীয়ভাবে এই মাছটি ‘মথু’ বা ‘দাঁতিনা সুরমা’ নামে পরিচিত। 
বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে নানা অনিয়ম ও আইন লঙ্ঘনের অভিযোগে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও এমপিদের মালিকানাধীন প্রতিষ্ঠানসহ ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করেছে সরকার। রোববার প্রবাসী...
বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের পর আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসে ব্যাপক সহিংসতা শুরু হয়েছে। রোববার রাতে ক্ষুব্ধ আর্জেন্টাইন সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়...
লোডিং...

এলাকার খবর