চিকিৎসা দেওয়া নিয়ে বাগবিতণ্ডা, পল্লি চিকিৎসকের ছুরিকাঘাতে ছাত্রদল কর্মীর মৃত্যু

আপডেট : ২৩ মে ২০২৫, ০৭:৪৫ এএম

নোয়াখালীর সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নে এক পল্লী চিকিৎসকের ছুরিকাঘাতে মো. আবুল হোসেন রাফি (১৯) নামে ছাত্রদলের এক কর্মী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে ব্যাল্লা কোট্টা চাঁন মিয়ার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের বড় ভাই ইমাম উদ্দিন জহির এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাফি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।

নিহত রাফি অশ্বদিয়া ইউনিয়নের অলিপুর গ্রামের মো. আজাদের ছেলে এবং স্থানীয় ছাত্রদলের সক্রিয় কর্মী বলে জানিয়েছেন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফখরুল ইসলাম।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, বিকেলে সুলতানা সোলাইমান উচ্চ বিদ্যালয় মাঠে বন্ধুসহ ফুটবল খেলছিলেন রাফি। খেলার একপর্যায়ে রুমন নামে এক বন্ধুর ঠোঁট কেটে গেলে, তাঁকে স্থানীয় পল্লী চিকিৎসক মো. শাহীনের (৬০) কাছে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। ওই সময় শাহীন চা দোকানে বসে ছিলেন। তিনি চিকিৎসা দিতে অস্বীকৃতি জানালে রাফির সঙ্গে বাগবিতণ্ডা ও পরে হাতাহাতি হয়। এক পর্যায়ে শাহীন দোকানে থাকা ছুরি দিয়ে রাফির গলায় আঘাত করেন। পরে স্থানীয়রা রাফিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

মাগুরার মহম্মদপুর উপজেলার মৌশা গ্রামে পুকুরের পানিতে ডুবে আপন চাচাতো দুই বোনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে।
সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ সামশুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুরা মারা যায়।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের পঁয়ষট্টিবাড়ি সীমান্তে ভারতীয় নাগরিকদের সহায়তায় অবৈধভাবে সিমেন্টের খুঁটি স্থাপনের চেষ্টা করে বিএসএফ। পরে খবর পেয়ে বিজিবির বাধায় পিছু হটে তারা।
মাদারীপুরের শিবচর উপজেলার কওমি মাদরাসার এক শিক্ষকের বিরুদ্ধে ৭ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে আটক করেছে পুলিশ। 
মাইলস্টোনে বিমান দুর্ঘটনার মর্মান্তিক ট্র্যাজেডির মধ্যেও যে সাহস, সহমর্মিতা ও আত্মত্যাগের দৃষ্টান্ত সৃষ্টি হয়েছে, তা জাতির জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...
রেলে যাত্রী ও পণ্য পরিবহনে বড় পরিবর্তন আসছে বলে ধারণা দিয়েছেন রেলসচিব মো. ফাহিমুল ইসলাম। মঙ্গলবার নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি বলেন, রেলের ১৩৬ বছরের পুরোনো আইনটি পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এবার চব্বিশের জুলাই গণ-আন্দোলনে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেপ্তার সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন। আগামী বৃহস্পতিবার তাকে হাজির করার...
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। বিশ্বকাপের সময়ে মেসি ও তাঁর দলের সমর্থনে ভেসেছেন উচ্ছ্বাসে, ফাইনালে পরাজয়েও বিষাদে ঢেকেছে তাঁর মন। এবার সেই জায়েদ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর