ব্রাহ্মণবাড়িয়ায় লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি, রক্ষা পায়নি মরদেহও

আপডেট : ২৩ মে ২০২৫, ০৩:১৫ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে লাশবাহী একটি অ্যাম্বুলেন্সে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা চাহিদামতো অর্থ ও মালামাল না পেয়ে মরদেহেও হামলা চালায় বলে জানিয়েছেন মৃতের স্বজনেরা। এ ঘটনায় নারীসহ অন্তত নয়জন আহত হয়েছেন।

উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের তিলপাড়া এলাকায় গত বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীরা জানান, ঢাকার মিরপুর আহসানিয়া ক্যানসার হাসপাতালে চিকিৎসাধীন পূর্বভাগ ইউনিয়নের মুকবুলপুর গ্রামের বাসিন্দা ছবদর আলী বৃহস্পতিবার রাতে মারা যান। এর পর একটি অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে পরিবারের সদস্যরা বাড়ির উদ্দেশে রওনা দেন। তিলপাড়া এলাকায় পৌঁছালে সশস্ত্র ডাকাতেরা সড়কে গাছ ফেলে অ্যাম্বুলেন্সের পথরোধ করে।

পরে তারা অ্যাম্বুলেন্সে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং সঙ্গে থাকা স্বজনদের কাছ থেকে নয়টি মোবাইল ফোন ও প্রায় অর্ধলাখ টাকা ছিনিয়ে নেয়। ডাকাতদের চাহিদা অনুযায়ী অর্থ না পাওয়ায় তারা মরদেহেও আঘাত করে। 

মৃতের ছেলে ও পূর্বভাগ ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আলমগীর মিয়া বলেন, ‘ডাকাতেরা টাকা ও মোবাইল নিয়েছে—তা মেনে নেওয়া যেত। কিন্তু আমার মৃত বাবার মরদেহে তারা আঘাত করেছে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’

এ বিষয়ে সরাইল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তপন সরকার বলেন, ‘উক্ত এলাকা ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত। স্থানীয়দের বলা হয়েছে রাতে চলাচলের সময় পুলিশের সহায়তা নিতে। অ্যাম্বুলেন্স কর্তৃপক্ষকে এ বিষয়ে জানায়নি বলেই তারা ডাকাতির কবলে পড়ে। তবে ঘটনার পরপরই পুলিশের টহল দল ঘটনাস্থলে পৌঁছে। ডাকাতদল তখন হাওর পাড় দিয়ে পালিয়ে যায়।’

অতিরিক্ত পুলিশ সুপার তপন সরকার আরও জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান চালানো হচ্ছে।

নাটোরের সিংড়ায় গর্ভবতী স্ত্রী বুলবুলি খাতুনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মোহাম্মদ আব্দুল্লাহর বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী মোহাম্মদ আব্দুল্লাহকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার...
দিনাজপুরে করতোয়া নদীর তীব্র ভাঙনে হুমকির মুখে ঘোড়াঘাট পৌর এলাকা। বিলীন হচ্ছে বাড়িঘর, ফসলি জমি। ঝুঁকিতে বাজার, রাস্তাঘাটসহ গুরুত্বপূর্ণ স্থাপনা। ভাঙন রোধে দ্রুত শহর রক্ষা বাঁধ নির্মাণসহ প্রয়োজনীয়...
দেশের উত্তরাঞ্চলে বৃষ্টি কমায় তিস্তাসহ বিভিন্ন নদ-নদীর পানি ধীরে ধীরে কমছে। তবে মাসজুড়ে বৃষ্টির পূর্বাভাস থাকায় আবারও বন্যার শঙ্কায় নিচু এলাকার বাসিন্দারা। এদিকে রংপুর ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন...
মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করা মিয়ানমারের সেনাবাহিনীর সদস্যসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাদের টেকনাফ মডেল থানার সোপর্দ করা হয়। গতকাল সোমবার দুপুরে...
১৯৭১–এর পর ২০২৬ সালে এসে আবারও কি একই ইতিহাসের পুনরাবৃত্তি হতে যাচ্ছে? সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও আন্তর্জাতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি করেছে একটি চিঠি। দাবি করা হচ্ছে, ‘রিপাবলিক অব বেলুচিস্তান’...
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পদার্থবিজ্ঞান বিভাগের নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগে একই বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আট শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ভারতের রাজনীতিতে এক নাটকীয় ঘটনার জন্ম হলো দিল্লিতে। প্রশ্নফাঁসের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে আটক হয়েছেন কংগ্রেসের দুই শীর্ষ নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র...
বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে আবারও মাঠে ফিরছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। সর্বশেষ অ্যাশেজে চোটের কারণে সব ম্যাচ খেলতে পারেননি এই ডানহাতি পেসার। আরেক পেসার জস হ্যাজলউড তো পুরো অ্যাশেজেই...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর