আট বছর পর নাটকে ফেরা

আপডেট : ২৯ মে ২০২৫, ১২:২৫ পিএম

দেশের আলোচিত নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল, যিনি ‘ঊনপঞ্চাশ বাতাস’-এর মতো সিনেমা নির্মাণ করে সিনেপ্রেমীদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন, তিনি এবার ফিরছেন নাটকে। দীর্ঘ ৮ বছর পর, এই ঈদে ‘চুপকথা’ নামের একটি বিশেষ নাটক নিয়ে আসছেন তিনি, সিএমভি’র ব্যানারে।

নাটক থেকে অনেকটা দূরে ছিলেন উজ্জ্বল। এর মধ্যে গড়েছেন নিজের ব্যান্ড ‘ওমকার’, করেছেন সিনেমা নির্মাণ, সংগীতচর্চা—সব মিলিয়ে নাটকের জন্য সময় বের হয়নি। সর্বশেষ ২০১৭ সালের ঈদে প্রচারিত হয়েছিল তাঁর নির্মিত নাটক ‘দাস কেবিন’। আট বছর পর সেই বিরতি ভাঙছেন চুপকথা দিয়ে।

নাটকটির গল্প লিখেছেন গীতিকবি মহসীন মেহেদী। চিত্রনাট্য ও সংলাপ রচনায় ছিলেন উজ্জ্বল নিজেই। নাটকটিতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও নাজনীন নিহা। সিনেমাটোগ্রাফিতে ছিলেন হৃদয় সরকার। শুটিং হয়েছে শ্রীমঙ্গল, জাফলং, গাজীপুর ও ঢাকায়—প্রায় সিনেমার মতোই বড় আয়োজন!

নাটকটি নিয়ে উজ্জ্বল বলেন, ‘এটা প্রেমের গল্প। তবে শুধু প্রেম নয়, এর ভেতর আছে সমাজ, প্রকৃতি ও চিন্তার নানান স্তর। বরাবরের মতো এবারও নির্মাণে সামাজিক দায়বদ্ধতা রেখেছি। আর এই নাটকটা বানাতে গিয়ে বুঝে উঠতে পারিনি, নাটক বানাচ্ছি নাকি সিনেমা!’

এই নাটকে গল্পের সূচনা হয় একটি কুমিরের খামারে! সেখান থেকেই শুরু হয় এক ভিন্নধর্মী প্রেমকাহিনি, যেখানে ধরা পড়ে উচ্চবিত্তের জীবনের নানা পরত, দ্বন্দ্ব ও নিঃসঙ্গতা।

চুপকথা নিয়ে উজ্জ্বল আরও বলেন, ‘এই প্রথম অন্য কারও গল্পে কাজ করলাম। গল্পটা আমাকে টেনেছে বলেই করেছি। তৌসিফ-নিহা, প্রযোজক পাপ্পু ভাই, মেহেদী ভাই—সবাই দারুণ সাপোর্ট দিয়েছেন। নাটকে ফিরে যেন একটা আরাম খুঁজে পেয়েছি। আসলে নাটকের দর্শককে আমি মিস করছিলাম। সিনেমা বানাতে আমার অনেক সময় লাগে, তাই এই ফাঁকে নাটকের দর্শকদের জন্যেও কিছু করা দরকার।’

এদিকে নাটকটির প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, এই ঈদে সিএমভি আনছে প্রায় এক ডজন বিশেষ নাটক। চাঁদরাত থেকে ধারাবাহিকভাবে প্রকাশ হবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
সজীবের আকস্মিক মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তবে কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনও জানা যায়নি। সামাজিকমাধ্যমের এক পোস্টে নির্মাতা আশিকুর রহমান জানিয়েছেন, হার্টের সমস্যায়...
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
অনন্ত ভালোবাসা’র তুর্কি নাম ‘কারা সেভদা’। এটি একটি রোমান্টিক ধারাবাহিক, যার মূল বিষয়বস্তু হচ্ছে শ্রেণিবৈষম্যের ভেতর গড়ে ওঠা এক গভীর, কিন্তু করুণ প্রেম। জানা যায়, দীপ্ত টিভিতে সিরিজটি প্রচার হচ্ছে...
গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয় তা পালন করে। শহীদ জিয়া নারীদের ঘর থেকে বের করেছিলেন। তার আগে মেয়েরা ঘরে বন্দি...
কক্সবাজারের উখিয়ার ইনানিতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লেগে অন্তত ১০ পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক...
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর