পিআর পদ্ধতিতে নির্বাচনে একমত জামায়াত-গণঅধিকার

আপডেট : ০১ জুলাই ২০২৫, ১১:৫৫ পিএম

আগামী জাতীয় নির্বাচন সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতিতে করার দাবিতে একমত হওয়ার কথা জানিয়েছে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদ। মঙ্গলবার রাতে রাজধানীর মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে দুই দলের বৈঠক শেষে নেতারা এ কথা জানান। 

বৈঠক শেষে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও গণঅধিকারের সভাপতি নুরুল হক নুর জানান, দুই দলই মনে করে জনগণের ভোগান্তির কথা মাথায় রেখে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগে স্থানীয় সরকার নির্বাচন প্রয়োজন। 

এর আগে নুরুল হক নুরের নেতৃত্বে জামায়াতের মগবাজার কার্যালয়ে আসেন গণঅধিকার পরিষদের একটি প্রতিনিধি দল। প্রায় দুই ঘণ্টা বৈঠক করেন তারা। পরে দল দুটির শীর্ষ নেতারা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। 

নেতারা জানান, কোন নির্বাচন আগে হবে, সে বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য দেওয়া উচিত না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়া উচিত পিআর পদ্ধতিতে। 

এ সময় জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান, আগামী নির্বাচনে গণঅধিকার পরিষদ ও ইসলামি দলগুলোর সঙ্গে জোট গঠনের বিষয়ে জামায়াতের আলোচনা চলছে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাকে বলতে চাই, গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকার,...
গণতন্ত্র রক্ষায় এবং জুলাই সনদকে বাস্তবে রূপ দিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐক্য থাকা জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
পথসভায় জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার অটো পাসের মতো করে সরকার চালাতে চায়। আবু সাঈদের রক্তের উপর দাঁড়িয়ে জনগণের সেবা না করে, বাংলাদেশে আর কাউকে অটো পাসের...
ভবিষ্যতে কেউ ব্যালট বাক্স চুরির চেষ্টা করলে তাদেরকে বিষখালী নদীতে ভাসিয়ে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। রোববার...
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে। টানা বৃষ্টির মধ্যে পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। এর মাধ্যমে...
সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ সোমবার এক বিবৃতিতে এই নৌ অবরোধের কথা জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘সংসদে আমাদের এনসিপির ছয়জন সদস্যের পাঁচ মিনিটের বক্তব্যের জবাব দিতেই সরকারের বাঘা বাঘা মন্ত্রীদের ৪৫ মিনিট লেগে যায়।...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর