ডিয়ার মা’র ট্রেলার শেয়ার করলেন অমিতাভ বচ্চন, যা বললেন জয়া আহসান

আপডেট : ০৪ জুলাই ২০২৫, ১২:৫১ পিএম

বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান প্রথমবারের মতো মায়ের চরিত্রে অভিনয় করেছেন 'ডিয়ার মা' সিনেমায়। অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত এই চলচ্চিত্রটির ট্রেলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (৩ জুলাই) সন্ধ্যায়। ৩ মিনিট ৩০ সেকেন্ডের এই ট্রেলারে উঠে এসেছে মা-মেয়ের সম্পর্কের টানাপড়েন। ট্যাগলাইনে রাখা হয়েছে— 'রক্তের সম্পর্ক না ভালোবাসার টান?'

ট্রেলারে দেখা যায়, মেয়ে দাবা খেলছে, মা সেটা দেখছেন। এমন এক জটিল কিন্তু আবেগঘন সম্পর্ককে ঘিরেই নির্মিত হয়েছে 'ডিয়ার মা'।

সিনেমাটির দুই মুখ্য চরিত্রে রয়েছেন জয়া আহসান ও চন্দন রায় সান্যাল। আরও অভিনয় করেছেন শাশ্বত চ্যাটার্জি, ধৃতিমান চ্যাটার্জি এবং মালায়ালাম অভিনেত্রী পদ্মপ্রিয়া জনকীরামন।

ট্রেলার প্রকাশের পরদিন, শুক্রবার (৪ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে এটি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন। ক্যাপশনে তিনি লেখেন, 'টনি দা, সবসময়ই শুভ কামনা।' — পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরীকে উদ্দেশ করে এই বার্তা।

অমিতাভ বচ্চনের এই আন্তরিক পোস্ট নজর এড়ায়নি জয়া আহসানের। নিজের ফেসবুকে পোস্টটি শেয়ার করে জয়া লেখেন, 'হাসি দিয়ে শুক্রবার শুরু। অমিতাভ বচ্চন ডিয়ার মা সিনেমার ট্রেলার শেয়ার করেছেন। অমিতাভ বচ্চন স্যার, আপনার আশীর্বাদের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।'

উল্লেখ্য, এর আগেও অমিতাভ বচ্চন জয়া আহসান অভিনীত 'দশ অবতার' সিনেমার পোস্টার শেয়ার করেছিলেন।

প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে পুলিশের এই প্রতিবেদনের সঙ্গে একমত নন মামলার বাদী ফ্যাশন ডিজাইনার...
সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন অভিনেত্রী এলিনা শাম্মী। বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় শুটিংয়ের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে বের হয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় দুর্ঘটনার শিকার হন তিনি। দুর্ঘটনায় মাথা ও কপালে...
পাহাড়ি সৌন্দর্যের রানী বান্দরবানে ধারণ করা হয়েছিল ২০১৯ সালের নভেম্বরে প্রচারিত ‘ইত্যাদি’। পাহাড়, জলপ্রপাত, নদী, অরণ্য আর ক্ষুদ্র নৃগোষ্ঠীর বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যেঘেরা পর্যটনকেন্দ্র নীলাচলের...
রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে স্কচটেপ দিয়ে মুখ বাঁধা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা হত্যার পর দুর্বৃত্তরা মরদেহটি ফেলে রেখে গেছে।
ইরানি মুদ্রা রিয়ালের রেকর্ড দরপতন হয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের ১ ডলার দিয়ে মিলছে ২২ লাখ ইরানি রিয়াল। ইরানে নতুন করে মার্কিন হামলা ও যুক্তরাষ্ট্রের আরোপ করা নিষেধাজ্ঞার জেরে এই দরপতন হয়েছে বলে...
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৭ জনে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
যুক্তরাষ্ট্রের সরকারি মুদ্রায় স্থান পেয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিকৃতি। মার্কিন প্রতিষ্ঠানগুলোতে নিজের ব্যক্তিগত ছাপ রাখার যে ধারাবাহিক প্রচেষ্টা ট্রাম্প চালিয়ে যাচ্ছেন, তারই...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর