বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে আজ সোমবার ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দোতালা একটি ভবনে অনাকাঙ্খিত দুর্ঘটনায় বিধ্বস্ত হয়েছে।
এই আকস্মিক দুর্ঘটনায় বৈমানিকসহ ১৯ জন নিহত এবং ১৬৪ জন আহত হয়েছেন। আহত সকলকে বিমান বাহিনীর হেলিকপ্টারসহ অ্যাম্বুলেন্সের সহায়তায় সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এবং নিকটস্থ হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসার জন্য দ্রুত স্থানান্তর করা হয়।
জানা যায়, স্কুলের ক্লাসরুমে ঢুকে বিকট শব্দে বিস্ফোরিত হয় প্রশিক্ষণ বিমানটি। সাথে সাথে আগুন ধরে যায় এবং দ্রুত ছড়িয়ে পড়ে। এতে বাড়তে থাকে হতাহতের সংখ্যা। পরে দেয়াল ও জানালা ভেঙে চালানো হয় উদ্ধার তৎপরতা।
ছবিতে দেখুন দুর্ঘটনার চিত্র:












