আলোচনায় হচ্ছে সমাধান: শুটিং ফিরছে উত্তরা সেক্টর-৪-এ

আপডেট : ২৬ জুলাই ২০২৫, ০৬:২১ পিএম

উত্তরার সেক্টর-৪ এলাকায় শুটিং কার্যক্রম নিয়ে সৃষ্ট জটিলতার অবসান হতে যাচ্ছে। শুটিং ঘিরে জনদুর্ভোগের অভিযোগ তুলে সম্প্রতি শুটিং হাউস মালিকদের উদ্দেশে ভাড়া না দেওয়ার আহ্বান জানায় উত্তরা কল্যাণ সমিতি, সেক্টর-৪। তবে নির্মাতা, শিল্পী ও ডিরেক্টরস গিল্ডের প্রতিবাদ ও আনুষ্ঠানিক আপত্তির মুখে সমিতি সিদ্ধান্ত পুনর্বিবেচনায় বাধ্য হয়েছে।

আজ শনিবার বিকেলে এক যৌথ আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান চূড়ান্ত হবে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট দুই পক্ষের নেতারা। নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্তের পাশাপাশি কিছু নতুন শর্তও আরোপ করা হতে পারে।

বিষয়টি ইনডিপেনডেন্ট ডিজিটালকে নিশ্চিত করে অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু বলেন, ‘রাতে আমাদের মিটিং। আশা করি সেখানেই সমাধান হবে।’ 

উত্তরা কল্যাণ সমিতি সেক্টর-৪-এর প্রশাসনিক কর্মকর্তা গোলাম রাব্বানী বলেন, ‘আমরা এই এলাকার সবার মঙ্গল চাই। আবাসিক এলাকাকে সুরক্ষিত রাখতেই কিছু নিয়মকানুন প্রযোজ্য করা হয়। তবে কাউকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে নয়। আজ বসে আমরা আলোচনার মাধ্যমে একটি সমাধানে পৌঁছাতে চাই।’

এদিকে, শুটিং হাউস মালিকদের সংগঠনের উপদেষ্টা ও ‘আপন ঘর’ শুটিং হাউসের মালিক খলিলুর রহমান বলেন, ‘আমরা ৩০ বছর ধরে বৈধভাবে এই ব্যবসা করে আসছি। হঠাৎ করেই নিষেধাজ্ঞা দিলে তা মেনে নেওয়া যায় না। আলোচনা করে সুন্দর সমাধানই হবে—এই বিশ্বাস আমাদের আছে। আবাসিক এলাকার পরিবেশ রক্ষা করে কীভাবে শুটিং চালানো যায়, সে ব্যাপারেও আমরা সতর্ক।’

উল্লেখ্য, উত্তরা সেক্টর-৪ এলাকায় বর্তমানে তিনটি নিয়মিত শুটিং হাউস রয়েছে—লাবণী-৪, লাবণী-৫ ও আপন ঘর-২। এ ছাড়া একটি বেসরকারি টেলিভিশনের শুটিং হাউস থাকলেও সেটির কার্যক্রম অনিয়মিত।

শুটিং ঘিরে বাসিন্দাদের অভিযোগ ছিল—জনসমাগম, শব্দদূষণ ও নিরাপত্তা বিঘ্ন। সেই প্রেক্ষিতে ২০ জুলাই কল্যাণ সমিতি শুটিং হাউস বন্ধের নির্দেশ দেয়। তবে বিষয়টি বৃহত্তর শিল্পমাধ্যমে প্রভাব ফেলায় শেষ পর্যন্ত দুই পক্ষ আলোচনায় বসছে।

দীর্ঘদিন পর নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের চিত্রনাট্য ও পরিচালনায় কাজ করলেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। তাঁদের নতুন নাটকটির নাম ‘পথহারা মন’। প্রেমের গল্প নিয়ে নির্মিতব্য এই নাটকে আরও অভিনয়...
বিশ্বকাপ ফুটবল উন্মাদনা আরও বাড়িয়ে দিতে ছোটপর্দায় হাজির হচ্ছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। ‘রেড কার্ড’ শিরোনামের একটি বিশেষ ধারাবাহিক নাটকে দেখা যাবে তাঁকে। সঙ্গে রয়েছেন...
যৌথ পরিবারের সুখ-দুঃখ, টানাপোড়েন আর সম্পর্কের গল্পে নির্মিত ধারাবাহিক নাটক ‘এক পাতিলের সংসার’। আগামীকাল থেকে প্রচার হতে এই নাটক পরিচালনা করেছেন শামীম জামান।  গল্প আবর্তিত হয়েছে একটি বড় যৌথ...
ছোটপর্দার জনপ্রিয় জুটি ইয়াশ রোহান ও তটিনী। এবার তাঁদের দেখা যাবে ‘শালিক বালিকা’ নামের নতুন একটি নাটকে। রোমান্টিক গল্পে নাটকটি পরিচালনা করেছেন মাহমুদ মাহিন। গল্পে দেখা যাবে, সুমাইয়া দশম শ্রেণিতে...
বিশ্বকাপ ফুটবল মানেই টানটান উত্তেজনা, শেষ মুহূর্তের নাটক, আর কোটি ভক্তের স্বপ্নপূরণ। কিন্তু এর উল্টো পিঠটাও বড্ড নিষ্ঠুর। সেমিফাইনালের মহারণ শেষে আজ রাত ৩টায় আমেরিকার মায়ামিতে তৃতীয় স্থান নির্ধারণী...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর