ধর্মীয় কটূক্তির অভিযোগে গঙ্গাচড়ায় কিশোর গ্রেপ্তার, হিন্দুপল্লির ১৫ ঘরবাড়ি ভাঙচুর

আপডেট : ২৮ জুলাই ২০২৫, ১২:০০ পিএম

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে কটূক্তির অভিযোগে রংপুরের গঙ্গাচড়া থেকে এক কিশোরকে (১৭) গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাতে গঙ্গাচড়া থানা-পুলিশ আটকের পর রোববার তাকে গ্রেপ্তার দেখানো হয়।

কটূক্তির জেরে রোববার বিকেলে গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়নের আলদাতপুর ছয়আনি হিন্দুপল্লিতে অভিযুক্ত কিশোরের বাড়িসহ অন্তত ১৫টি বসতঘরে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় রোববার বিকেলেই মাঠে নামে সেনাবাহিনীর সদস্যরা। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় টহল দিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান বলেন, গ্রেপ্তার হওয়া কিশোর একটি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউশনের শিক্ষার্থী। ফেসবুকে মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর পোস্ট দেওয়ার অভিযোগে শনিবার রাত সাড়ে ৮টার দিকে তাকে আটক করে থানায় নেওয়া হয়। পরদিন রোববার সাইবার সুরক্ষা আইনে মামলা করে আদালতের নির্দেশে তাকে সম্মিলিত শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ধর্মীয় কটূক্তির জেরে শনিবার সন্ধ্যার দিকে পুলিশ ওই কিশোরকে আটক করে নিয়ে যায়। এরপর পাশের এলাকার একদল লোক হাতে লাঠিসোঁটা নিয়ে এসে স্লোগান দিতে থাকেন। এ সময় গ্রামের লোকজন ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যান। পরে ওই যুবকের বাড়ি মনে করে বিক্ষুব্ধ লোকজন অন্য একজনের বাড়িতে হামলা-ভাঙচুর চালান।

পরে রোববার বেলা ৩টার দিকে ওই হিন্দুপল্লির পাশের এলাকার লোকজন লাঠিসোঁটা হাতে দেশীয় অস্ত্র নিয়ে শিঙ্গেরগাড়ি বাজারে এসে জমায়েত হন। এরপর তাঁরা মিছিল নিয়ে খিললগঞ্জ বাজার হয়ে বিকেল ৪টার দিকে আলদাতপুর ছয়আনি হিন্দুপল্লিতে এসে ভাঙচুর ও লুটপাট চালান। এই ঘটনায় আহত হয়েছেন পুলিশ সদস্যরাও। 

পুলিশ কর্মকর্তা আল এমরান বলেন, ‘শনিবার রাতেই উত্তেজিত জনতা কিশোরের বাড়ির সামনে জড়ো হয়। পরে দ্বিতীয় দফা মিছিলে একজনের বাড়িতে হামলা চালানো হয়। রোববার জোহরের নামাজের পর বিক্ষুব্ধ জনতা ফের জড়ো হয়ে ভাঙচুর শুরু করলে পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করে। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন। গুরুতর আহত এক কনস্টেবলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

প্রত্যক্ষদর্শীরা জানান, ৫০০ থেকে ৬০০ লোক হাতে লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় পুলিশের লোকজন উপস্থিত ছিলেন। পুলিশ বাধা দিলে তাদের ওপর হামলা চালান মিছিলে অংশ নেওয়া লোকজন। পরে পুলিশ সরে গেলে প্রতিটি বাড়িতে ঢুকে ঢুকে তাঁরা ভাঙচুর চালান।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘ঘটনাটি গঙ্গাচড়া উপজেলার হলেও পাশের কিশোরগঞ্জ উপজেলার বাংলাবাজার থেকে একটি মানববন্ধনের ডাক দেওয়া হয়। পুলিশকে জানানো হয়েছিল, তারা ওই গ্রামে যাবে না। কিন্তু বেলা ৩টার দিকে স্লোগান দিতে দিতে তারা গ্রামে ঢুকে ভাঙচুর চালায়।’

গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধা রোববার সন্ধ্যায় খিলালগঞ্জ বাজারে উত্তেজিত জনতার সঙ্গে কথা বলেন। তিনি বলেন, ‘ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে। আমরা পরিস্থিতি শান্ত রাখতে কাজ করছি।’

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে। টানা বৃষ্টির মধ্যে পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে ২০ কেজি ওজনের একটি বিশাল আকৃতির সামুদ্রিক শোল মাছ। স্থানীয়ভাবে এই মাছটি ‘মথু’ বা ‘দাঁতিনা সুরমা’ নামে পরিচিত। 
অস্বাভাবিক ভাড়া ও অব্যবস্থাপনার কারণে ভরা মৌসুমেও পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর। ফলে, বিপাকে নৌকার মাঝি, হোটেল মালিকসহ হাজারো মানুষ। পর্যটকদের অভিযোগ, ট্রলার ভাড়া ও খাবারের বাড়তি দাম, অপরিচ্ছন্ন...
দখল-দূষণে অস্তিত্ব সংকটে হবিগঞ্জের শাখা বরাক নদী। প্রতিনিয়ত ফেলা হচ্ছে পৌর এলাকার ময়লা-আবর্জনা। পাশাপাশি প্রশাসনের উদাসীনতায় দুই তীরে অবাধে গড়ে উঠছে অবৈধ স্থাপনা। নদীর সঙ্গে সংযুক্ত খালগুলোর...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাকে বলতে চাই, গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকার,...
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। এর মাধ্যমে...
সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ সোমবার এক বিবৃতিতে এই নৌ অবরোধের কথা জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘সংসদে আমাদের এনসিপির ছয়জন সদস্যের পাঁচ মিনিটের বক্তব্যের জবাব দিতেই সরকারের বাঘা বাঘা মন্ত্রীদের ৪৫ মিনিট লেগে যায়।...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর