সামনে আর একটি সংকট ‘ভুয়া সমন্বয়ক’, কর্মকর্তাদের উদ্দেশে দুদক চেয়ারম্যান

আপডেট : ৩১ জুলাই ২০২৫, ০২:২০ পিএম

কর্মকর্তাদের উদ্দেশে দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, আপনাদের সামনে আর একটি সংকট ‘ভুয়া সমন্বয়ক’। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় বরিশাল সার্কিট হাউজ মিলনায়তনে বরিশাল বিভাগীয় পর্যায়ে কর্মরত সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিয়ে দুর্নীতি ও হয়রানীমুক্ত নাগরিক সেবা ও সেবার মানোন্নয়নে করণীয় শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দুদক চেয়ারম্যান বলেছেন, ‘সরকার পালিয়ে যায়, সরকার চলে যায়, সার্বিকভাবে আমাদের প্রাতিষ্ঠানিক অবক্ষয় এমন একটি পর্যায়ে গিয়েছে, আমরা এমনভাবে এগুলোকে করতে দিয়েছি শেষ পর্যন্ত সামাল দেওয়া খুব কঠিন হয়েছে।’

এ সময় ভুয়া সমন্বয়কদের বিষয়ে কর্মকর্তাদের উদ্দেশে দুদক চেয়ারম্যান বলেন, ‘১৯৭১ সালে দেশ স্বাধীন হলো ১৬ ডিসেম্বর পরে হঠাৎ করে একটা বাহিনীর আবির্ভাব ঘটল। আমরা সেটাকে বলতাম সিক্সটিন ডিভিশন। এবারও আপনাদের সামনে আর একটি সংকট ভুয়া সমন্বয়ক। এটাও সকলকে সামাল দিতে হচ্ছে। এটা যদি এখনই প্রতিরোধ করা শুরু করেন তবে আগামী দিনের অনেক সংকট থেকে আপনারা মুক্ত থাকবেন।’

দুদক চেয়ারম্যান বলেন, ‘‎আমাদের এরকম অনেক সংকটের মধ্য দিয়ে যেতে হয়। এখন আমাদের জন্য একটি বড় সুযোগ। একটা অন্তর্বর্তীকালীন সরকার এটার কোনো রাজনৈতিক পক্ষপাত নাই। ‎রাজনৈতিক পক্ষপাত যদি না থাকে আমাদের কাজের পরিবেশ অনেক ভালো হয়।’ 

দুদক চেয়ারম্যান আরও বলেন, ‘‎আমরা অনেক সময় বলে থাকি প্রশাসনের রাজনৈতিকিকরন, ব্যাপারটা কি আসলে তাই? নাকি উল্টো। আমি আমার অভিজ্ঞতা থেকে দেখি এটা উল্টা। আমরাই বরং রাজনীতিবীদদের কাছে যাই। ‎আমরা যদি একটা স্ট্যান্ড নিতে পারি, স্ট্যান্ড নিতে পারলে আমরা পরিবর্তন আনতে পারি। এই পরিবর্তন আমাদের এবং আপনাদের পক্ষে আনা খুব সহজ। আমার মনে হচ্ছে আমরা একটা সুবর্ণ সুযোগ পাচ্ছি।’

কর্মকর্তাদেরকে উদ্দেশ্যে দুদক চেয়ারম্যান বলেন, ‘কারো পক্ষে ঝুকে পড়া আমাদের জন্য ভালো হবে না। ‎আমাদের কাজ হচ্ছে নিরপেক্ষ সেবা প্রদান করা। আমরা সেই সেবা প্রদান করে যাব।’

আগামীর নির্বাচনে সকলকে সক্রিয় থাকতে হবে জানিয়ে তিনি বলেন, ‘‎আমাদের সামনে আরও বড় চ্যালেঞ্জ নির্বাচন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস কথা দিয়েছেন জাতিকে একটা ভালো নির্বাচন উপহার দিতে চান। এই কাজগুলো আমাদের সবার করতে হবে। সেখানে আমাদের সক্রিয় হতে হবে।’   

ড. মোহাম্মদ আবদুল মোমেন আরও বলেন, ‘‎দুদকের বেশি কাজ হওয়া উচিত ভবিষ্যতে যাতে দুর্নীতি না হয়। একটু কম কাজ হওয়া উচিত এখন যত দুর্নীতি না হয়। আগের দুর্নীতি নিয়ে একটু কম সময় নেওয়া উচিত। দুভাগ্যবসত আমরা আগে কি দুর্নীতি হয়েছে সেটা নিয়ে শতভাগ সময় কাটিয়ে দেই। আমাদেরও একটি বড় ধরনের ভুল আছে। এই ভুল থেকে আমাদেরও বেরিয়ে আসতে হবে। ‎এ বিষয়ে সকলের সহযোগীতা কামনা করছি।’ 

‎এর আগে, তিনি সকালে নগরীর সিএন্ডবি রোডে দুদকের বরিশাল বিভাগীয় ও জেলা কার্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 
প্রায় ২৩ কোটি টাকা ব্যয়ে বরিশালে ছয়তলা বিশিষ্ট দুদক ভবন নির্মাণ করা হচ্ছে। 

বরিশাল বিভাগীয় প্রশাসনের আয়োজনে ও দুর্নীতি দমন কমিশন বরিশাল বিভাগের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বরিশাল বিভাগের সকল সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
১১ কর্মকর্তার দায়িত্ব একজনের হাতে!
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে উপজেলা শিক্ষা কর্মকর্তার পাশাপাশি ১১ জন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার পদ রয়েছে। কিন্তু বর্তমানে দায়িত্ব পালন করছেন মাত্র একজন। অফিসের করণিক,...
খাগড়াছড়িতে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। জেলার এলজিইডি নিয়ন্ত্রণাধীন ২৮টি সড়কের ২১ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। মহালছড়ির মুবাছড়ি ও পানছড়ির নালকাটায়...
আব্দুল মান্নান ভূইয়া কলেজের এইচএসসি পরীক্ষার কেন্দ্র শহীদ আসাদ কলেজিয়েট গার্লস  স্কুল অ্যান্ড কলেজ। আজকে তাদের ব্যবসায় শিক্ষার মার্কেটিং পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে তারা কেন্দ্র থেকে মোটরসাইকেলে করে...
বহুল প্রতীক্ষিত ফুটবল বিশ্বকাপের ফাইনাল আজ রাত ১টায়। শিরোপা লড়াইয়ে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে ইউরো চ্যাম্পিয়ন স্পেন। বিশ্ব মঞ্চে এর আগে দুই দল একবারই লড়েছিল। ৬০ বছর পর বিশ্বকাপে...
জুলাই গণঅভ্যুত্থানের সময় হাসিনা সরকারের অন্যতম সমালোচিত সিদ্ধান্ত ছিল ইন্টারনেট শাটডাউন এবং তা নিয়ে মিথ্যাচার। ২০২৪ সালের ১৮ জুলাই প্রথমবারের মত সারা দেশে ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়া হয়। পরদিন ১৯...
ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় জর্ডানে যুক্তরাষ্ট্রের দুই সেনাসদস্য নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন একজন সেনাসদস্য। শনিবার মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকমের বরাতে রয়টার্স এ তথ্য জানায়।
 গোল উৎসব হয়েছে ফিফা বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে। বুকায়ো সাকার হ্যাটট্রিকে, ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড। প্রথমার্ধে ১ গোলও দিতে না পারা ফরাসিরা, দ্বিতীয়ার্ধে এমবাপের জোড়া...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর