পাগল হাসানকে লালন ব্যান্ডের শ্রদ্ধা

আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ০৪:০১ পিএম

‘তোমারে ফুটাইতে গো আমার চোখের নিচে কালি/ তুমি যেই বাগানের ফুল আমি সেই বাগানের মালি’—প্রয়াত গীতিকার পাগল হাসানের লেখা এই গানের সুরেই আবার ফিরছে ব্যান্ড লালন।

গানটির শিরোনাম ‘বাগানের মালি’, যা হাসানের জীবদ্দশায় লালনের সঙ্গে করা একটি কোলাবরেশন।

দলটির ভোকাল সুমি বললেন, ‘গানটি পুরোপুরি প্রস্তুত। অচিরেই এটি প্রকাশ করা হবে। এটি আমাদের জন্য আবেগের গান।’

ড্রামার ও ব্যান্ডপ্রধান তিতি বললেন, ‘পাগল হাসানের সঙ্গে আমাদের বোঝাপড়াটা দারুণ ছিল। আমরা একসঙ্গে আরও গান করতে চেয়েছিলাম। তখন নিজেদের ঘরানার বাইরেও ভাবতে শুরু করেছিলাম। বাগানের মালি সেই চেষ্টা থেকেই জন্ম নিয়েছে।’

উল্লেখ্য, ২০২৪ সালের ১৮ এপ্রিল সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান এই গীতিকার ও শিল্পী। এর আগে, লালনের জনপ্রিয় তিনটি গান—‘রুহানি’, ‘পাগলা ঘোরা’, ‘পাগল চিনে না’—এর গীতিকারও ছিলেন পাগল হাসান।

 

তাঁর বিশ্বখ্যাত চলচ্চিত্র ‘মিশন: ইম্পসিবল’র ইথান হান্ট চরিত্রটির মতোই এবার তাঁকে স্থানাঙ্ক হিসেবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম নির্ধারণ করে দেওয়া হয়েছিল! নির্দিষ্ট একটি উদ্দেশ্যও ছিল—বিশ্বকাপ...
সংগীতাঙ্গনের জনপ্রিয় সুরকার, সংগীত পরিচালক ও শিল্পী ইবরার টিপুর শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি নানা আলোচনা শুরু হয়। ফেসবুকে প্রকাশিত একটি ভিডিওতে তাকে দেখে অনেকেই উদ্বেগ প্রকাশ...
ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান! ফের ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। স্থগিতাদেশ কাটিয়ে আগামী ২৪ জুলাই রাজধানীতে অনুষ্ঠিত একটি কনসার্টে অংশ নেবেন তিনি। সামাজিকমাধ্যমে বিষয়টি এ...
বাংলা গানের কিংবদন্তি শিল্পী এন্ড্রু কিশোর। চলচ্চিত্রে গাওয়ার জন্য তিনি ‌‘প্লেব্যাক সম্রাট’ হিসেবে পরিচিত ছিলেন। তাঁর কণ্ঠে অসংখ্য কালজয়ী গান কয়েক দশক ধরে শ্রোতাদের মুখে মুখে ফিরছে। ২০২০ সালের ৬...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর