দুই যুগ পর বিটিভিতে তৌকীর, প্রচারে এল ‘ধূসর প্রজাপতি’

আপডেট : ২১ আগস্ট ২০২৫, ০৫:০৬ পিএম

সম্প্রতি বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারে এসেছে নির্মাতা-অভিনেতা তৌকীর আহমেদ পরিচালিত নতুন ধারাবাহিক নাটক ‘ধূসর প্রজাপতি’। সম্পর্কের টানাপোড়েন, সময়ের বিবর্তনে হারিয়ে যাওয়া অনুভব আর জীবনের ধূসর দিকগুলো নিয়ে গড়ে উঠেছে এ নাটকের গল্প।

বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা, আইশা খান, তানজিকা আমিন, আবুল হায়াত, দিলারা জামান, আল মনসুর, ডলি জহুর, মীর রাব্বী, সাবরিন আজাদ, তনুশ্রী কারকুন, রাজীব সালেহীন, সৈয়দ মোশাররফ, শিরিন আলম প্রমুখ। 

ইনডিপেনডেন্ট ডিজিটালকে নির্মাতা তৌকীর আহমেদ জানান, বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রায় দুই যুগ পর তাঁর পরিচালিত কোনো নাটক প্রচার হচ্ছে। যদিও অভিনয়ে সাম্প্রতিক বছরেও রাষ্ট্রীয় এই চ্যানেলের পর্দায় তাঁকে দেখা গেছে। কিন্তু নিজের পরিচালনায় অনেকদিন পর ফেরা।  

নির্মাতার ভাষ্য, ‌‘‌‘প্রায় দুই যুগ পর বিটিভির জন্য নাটক পরিচালনা করেছি। যত্ন নিয়ে কাজটি করেছি। দর্শকরা পছন্দ করছেন। সর্বশেষ প্যাকেজ নাটকের যুগে বিটিভিতে আমার পরিচালনায়‌ ‌‘নাইওরী’, ‘লন্ডনী কইন্যা’ নাটকগুলো প্রচার হয়েছিল।’’

ধূসর প্রজাপতি’র গল্প প্রসঙ্গে নির্মাতার ভাষ্য, ‘নাটকটির গল্প মূলত মানুষের সম্পর্ক নিয়ে। একটা সমাজে মানুষ তার নিজ নিজ অর্থনৈতিক ও সামাজিক অবস্থান থেকে আচরণ করেন, নাটকে সে বিষয়গুলোই তুলে আনার চেষ্টা করেছি।’

জানা যায়, বিটিভির পর্দায় প্রতি সপ্তাহের রোববার থেকে মঙ্গলবার রাত ৯টায় প্রচার হচ্ছে এই ধারাবাহিক। এটি প্রযোজনা করেছেন মাহবুবা ফেরদৌস। 

এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
রাজধানীয় বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাপরিচালক ও প্রখ্যাত নির্মাতা-প্রযোজক মুস্তাফিজুর রহমান। রোববার (২৬ জুলাই) সন্ধ্যায় বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে...
লোকজ ইতিহাস, সভ্যতা, সংস্কৃতি, পুরাকীর্তি, অনন্য পর্যটন এবং প্রত্যন্ত অঞ্চলের অজানা সব বৈচিত্র্যময় গৌরবগাথাকে দর্শকের সামনে তুলে ধরে ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। সেই ধারাবাহিকতায় এবারের পর্বের...
রবীন্দ্রনাথ-ওকাম্পোর সাক্ষাতের শতবর্ষ
আর্জেন্টিনার ছোট্ট শহর সান ইসিদ্রো। বাড়ির নাম ‘মিরালরিও ভিলা’। সেখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কাটালেন দু’মাস। ব্যালকনির চৌকীতে বসে তিনি নদী দেখতেন। নদীর নাম ‘রিও ডেলা প্লাটা’। দক্ষিণ গোলার্ধের...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর