সচিবালয়ে বসে প্রেস ব্রিফিং না করে নিজে যান ঘটনাস্থলে: আশফাক নিপুণ

আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ০৬:৪০ পিএম

নির্মাণশৈলীর জন্য দর্শকদের কাছে জনপ্রিয় নির্মাতা আশফাক নিপুণ। বিনোদনের বাইরে সামাজিক ইস্যুতে সরব থাকেন তিনি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলমান সংঘর্ষ প্রসঙ্গে ফেসবুকে মন্তব্য করলেন এই নির্মাতা।

নিপুণ বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রামদা, চাপাতিধারীদের হাত থেকে বাঁচান। তাদের নিরাপত্তায় সর্বশক্তি প্রয়োগ করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা সচিবালয়ে বসে প্রেস ব্রিফিং না করে নিজে যান ঘটনাস্থলে।’

প্রসঙ্গত, ‘মহানগর’, ‘মহানগর ২’র মতো কাজের জন্য আলোচনায় আসেন আশফাক নিপুণ। জুলাই গণঅভ্যুত্থানেও গণমানুষের মুখ হয়ে ওঠেন এই পরিচালক। ২০২১ সালের জনপ্রিয় ওয়েব সিরিজ মহানগর। এটি নির্মাণের পর থেকে নানা ধরনের গোয়েন্দা নজরদারির মধ্যেও পড়েছিলেন নির্মাতা আশফাক নিপুণ।

সম্প্রতি তিনি জানান, ওই সময় তাঁকে শুধু নজরদারিই নয়, জিজ্ঞাসাবাদ, পুলিশি হয়রানি—এমনকি বাসায় রেইডের মতো ঘটনা পর্যন্ত সহ্য করতে হয়েছে। ২৪-এর গণঅভ্যুত্থানের সময় তাঁকে থামাতে বিভিন্ন মহল থেকে প্রযোজকদের, এমনকি তাঁর স্ত্রী এলিটা করিমকেও ফোন করা হয়েছিল। এসব ঘটনা নিয়েও তিনি সিরিজ কিংবা সিনেমা নির্মাণ করতে চলেছেন।

দীর্ঘদিন পর নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের চিত্রনাট্য ও পরিচালনায় কাজ করলেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। তাঁদের নতুন নাটকটির নাম ‘পথহারা মন’। প্রেমের গল্প নিয়ে নির্মিতব্য এই নাটকে আরও অভিনয়...
বিশ্বকাপ ফুটবল উন্মাদনা আরও বাড়িয়ে দিতে ছোটপর্দায় হাজির হচ্ছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। ‘রেড কার্ড’ শিরোনামের একটি বিশেষ ধারাবাহিক নাটকে দেখা যাবে তাঁকে। সঙ্গে রয়েছেন...
যৌথ পরিবারের সুখ-দুঃখ, টানাপোড়েন আর সম্পর্কের গল্পে নির্মিত ধারাবাহিক নাটক ‘এক পাতিলের সংসার’। আগামীকাল থেকে প্রচার হতে এই নাটক পরিচালনা করেছেন শামীম জামান।  গল্প আবর্তিত হয়েছে একটি বড় যৌথ...
ছোটপর্দার জনপ্রিয় জুটি ইয়াশ রোহান ও তটিনী। এবার তাঁদের দেখা যাবে ‘শালিক বালিকা’ নামের নতুন একটি নাটকে। রোমান্টিক গল্পে নাটকটি পরিচালনা করেছেন মাহমুদ মাহিন। গল্পে দেখা যাবে, সুমাইয়া দশম শ্রেণিতে...
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে। টানা বৃষ্টির মধ্যে পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাকে বলতে চাই, গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকার,...
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। এর মাধ্যমে...
সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ সোমবার এক বিবৃতিতে এই নৌ অবরোধের কথা জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর