শিল্পকলার নতুন মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৪ পিএম

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন কবি শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)। রোববার (২১ সেপ্টেম্বর) এ সংক্রান্ত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ শিল্পকলা একাডেমির আইন অনুযায়ী রেজাউদ্দিন আহমেদকে অন্যকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এক বছর মেয়াদে মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

মহাপরিচালক হিসেবে শেখ রেজাউদ্দিন আহমেদের নিয়োগের বিষয়ে শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেন বলেন, ‘এরইমধ‍্যে প্রজ্ঞাপন হয়েছে। তিনি জয়েন করবেন বলে শুনেছি। এখনও শিল্পকলায় আসেননি।’

এর আগে, গত ১৪ সেপ্টেম্বর সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের এক অফিস আদেশে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছিলেন অতিরিক্ত সচিব আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খান। এবার সপ্তাহখানেকের মধ্যেই মহাপরিচালক পদে নতুন মুখ পেল শিল্পকলা একাডেমি।

প্রসঙ্গত, শেখ রেজাউদ্দিন আহমেদের জন্ম ১৯৬২ সালের ২২ নভেম্বর, ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার নলভাঙ্গা গ্রামে। তিনি কবি রেজাউদ্দিন স্টালিন নামেই অধিক পরিচিত। 

আশির দশকে জাতীয় কবিতা পরিষদের সদস্য-সচিব ছিলেন রেজাউদ্দিন স্টালিন। কবিতায় অবদানের জন্য ২০০৬ সালে তাঁকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হয়। এর আগে নজরুল একাডেমির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
সজীবের আকস্মিক মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তবে কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনও জানা যায়নি। সামাজিকমাধ্যমের এক পোস্টে নির্মাতা আশিকুর রহমান জানিয়েছেন, হার্টের সমস্যায়...
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
অনন্ত ভালোবাসা’র তুর্কি নাম ‘কারা সেভদা’। এটি একটি রোমান্টিক ধারাবাহিক, যার মূল বিষয়বস্তু হচ্ছে শ্রেণিবৈষম্যের ভেতর গড়ে ওঠা এক গভীর, কিন্তু করুণ প্রেম। জানা যায়, দীপ্ত টিভিতে সিরিজটি প্রচার হচ্ছে...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর