চট্টগ্রামে চলন্ত গাড়িতে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

আপডেট : ০৭ অক্টোবর ২০২৫, ০৮:১২ পিএম

চট্টগ্রামের হাটহাজারী মদুনাঘাট এলাকায় চলন্ত গাড়িতে গুলি করে এক বিএনপি নেতাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় ওই গাড়ির চালকও আহত হয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে মদুনাঘাট বাজারের পানি শোধনাগার মূল ফটকের সামনে এ ঘটনা ঘটে। 

নিহত বিএনপি নেতার নাম মোহাম্মদ আব্দুল হাকিম। তিনি রাউজানের বাগোয়ান ইউনিয়নে বিএনপির স্থানীয় রাজনীতির সঙ্গে জড়িত। আব্দুল হাকিম বিএনপি নেতা গিয়াস উদ্দীন কাদের চৌধুরীর অনুসারী হিসাবে পরিচিত ছিলেন। এছাড়া তিনি গরুর খামার ও হারবাল ওষুধ ব্যবসায়ী।

হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার তারিক আজিজ জানান, আবদুল হাকিম গাড়িতে করে শহরের দিকে আসছিলেন। মদুনাঘাটে কয়েকটি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা এলোপাতাড়ি তাকে লক্ষ্য করে গুলি করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে এভার কেয়ার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ। আহত গাড়ি চালককে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহত আব্দুল হাকিমের ভাই মুহাম্মদ পারভেজ জানান, তার ভাইয়ের শরীরে একাধিক স্থানে গুলি করেছে সন্ত্রাসীরা।

আব্দুল হাকিম রাউজানের বাগোয়ান ইউনিয়নের পাঁচখাইন গ্রামের বাসিন্দা। তিনি গত ২০২৪ সালে আওয়ামী লীগ সরকার পতনের পর রাউজানের সাবেক সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে রাজনীতির সঙ্গে সক্রিয় হন। নানা অনুষ্ঠানে গিয়াস উদ্দিন কাদেরের সঙ্গে মঞ্চে থাকতেন। তিনি হারবাল ব্যবাসার পাশাপাশি গরুর খামারি ছিলেন। এছাড়া গত এক বছর ধরে কর্ণফূলী নদী থেকে বালু উত্তোলন ব্যবাসাও করতেন। রাজনীতিতে তাঁর কোন দলীয় পদবী ছিল না।

উল্লেখ্য, রাউজানে গত ৫ আগস্টের পর সহিংসতায় মোট ১৪টি হত্যাকাণ্ড ঘটে। এর মধ্যে ১০টি রাজনৈতিক হত্যাকাণ্ড। বিএনপির দুই পক্ষে সংঘর্ষ হয় অন্তত শতাধিকবার। ৩০০–এর বেশি মানুষ এসব ঘটনায় গুলিবিদ্ধ হন।

চট্টগ্রামের রাউজানে সন্ত্রাসীদের হামলায় ১২ পুলিশ সদস্য আহত হয়েছে। পুলিশের পাল্টা গুলিতে আহত ও গ্রেপ্তার হয়েছে দিলদার হোসেন নামে একজন। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত এক...
পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যালয়ে ক্লাস চলাকালে জিন আতঙ্কে অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। এদের মধ্যে গুরুতর অসুস্থ অন্তত ২০ শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  বুধবার দুপুর ১টার দিকে...
জয়পুরহাটে যৌতুকের দাবিতে সাবেকুন নাহার নামে এক গৃহবধূর গায়ে গরম পানি বা দাহ্য পদার্থ নিক্ষেপের অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। গুরুতর দগ্ধ অবস্থায় গত পাঁচ দিন ধরে হাসপাতালে...
নেত্রকোণার পূর্বধলায় বিস্ফোরক দ্রব্য, মোটরসাইকেল পোড়ানো, গুরুতর জখম ও চুরিসহ কয়েকটি ধারায় করা মামলায় জামায়াতের উপজেলা নায়েবে আমীর জয়নাল আবেদীনসহ ২৫ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তাঁর সরকার সর্বশক্তি দিয়ে সবার জন্য আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে এবং দেশে পূর্ববর্তী ফ্যাসিবাদী শাসনব্যবস্থার ধ্বংসকৃত আইনের শাসন পর্যায়ক্রমে প্রতিষ্ঠা করবে।
পদত্যাগ করেছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি। বৃহস্পতিবার দুপুরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করে পদত্যাগপত্র জমা দেন তিনি। জাতীয় সংসদ সচিবালয় মিষ্টির আসন শূন্য...
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশি অপারেটরদের দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে...
বাজারে ১২ কেজির এলপিজি সিলিন্ডারে নির্ধারিত দামের চেয়ে ৪০০ থেকে ৫০০ টাকা বেশি গুণতে হচ্ছে ভোক্তাদের। এ অবস্থায় নির্ধারিত মূল্যের বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি করলে ব্যবস্থা নেওয়া হবে বলে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর