প্রার্থী তালিকায় কেন নেই বিএনপির হেভিওয়েট নেতারা 

সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় ছিলেন একাদশ সংসদের সংরক্ষিত আসনের এমপি রুমিন ফারহানা। তবে মনোনয়ন তালিকায় এবার নেই তিনি। ঢাকা-১০ আসন থেকে বিগত সময়ে ভোট করেছিলেন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন অসীম। সেখানে একবার প্রার্থী হয়েছিলেন আরেক নেতা রবিউল ইসলাম রবি। তারাও থাকছেন না এবার।

আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ১১:৪৬ এএম

বিএনপি ঘোষিত ২৩৭ জনের তালিকায় নাম নেই স্থায়ী কমিটির সদস্যসহ বেশকিছু হেভিওয়েট প্রার্থীর। তাদের মধ্যে আছেন, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, রুহুল কবির রিজভী, মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিবুন নবী খান সোহেল, রুমিন ফারহানাসহ আরো বেশ কয়েকজন। প্রার্থী ঘোষণার বাকি ৬৩ আসনে হেভিওয়েট কয়েকজন নেতার নাম থাকতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৩৭টির সম্ভাব্য প্রার্থীর তালিকা দিয়েছে বিএনপি। এ তালিকায় নেই আলোচিত বেশ কয়েকজন নেতার নাম। যদিও, ঘোষণার সময়ই বিএনপি মহাসচিব জানিয়েছেন, এটি প্রাথমিক তালিকা। দল মনে করলে যেকোনো সময় সংশোধনী আসতে পারে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি ঘোষিত তালিকায়ও কিন্তু পরিবর্তন হতে পারে, বিশেষ করে আমাদের যুগপৎ আন্দোলনে যেসব শরিক দলগুলো আছে, তাদের সাথে আলাপ করে পরিবর্তনগুলো আনতে পারি। অথবা যদি স্ট্যান্ডিং কমিটি মনে করে তারা কোনো আসনে পরিবর্তন আনবে, সে হিসেবে পরিবর্তন হতে পারে।

প্রার্থী তালিকায় নেই স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমানের নাম। সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী সোহেল, সদ্য মনোনীত যুগ্ম মহাসচিব হুমায়ুন কবীরও তালিকার বাইরে।

এছাড়া বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, মোয়াজ্জেম হোসেন আলাল, দলের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন, আমিনুর রশীদ ইয়াসিনও বাদ পড়েছেন।

সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় ছিলেন একাদশ সংসদের সংরক্ষিত আসনের এমপি রুমিন ফারহানা। তবে মনোনয়ন তালিকায় এবার নেই তিনি। ঢাকা-১০ আসন থেকে বিগত সময়ে ভোট করেছিলেন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন অসীম। সেখানে একবার প্রার্থী হয়েছিলেন আরেক নেতা রবিউল ইসলাম রবি। তারাও থাকছেন না এবার।

বাদ পড়েছেন, জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি হাসান মামুন। ঢাকার যুবদল নেতা এস এম জাহাঙ্গীরও নেই ২৩৭ জনের মধ্যে। এছাড়া সাম্প্রতিক সময়ে আলোচনায় আসা তরুণ নেতা, যুবদলের রবিউল ইসলাম নয়নও বাদ পড়েছেন।

এছাড়া, প্রার্থী হতে চাওয়া স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ, মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস, ইকবাল হাসান মাহমুদ টুকুর স্ত্রী ও সাবেক এমপি রুমানা মাহমুদও তালিকার বাইরে।

যেসব শিল্পী তাদের শিল্পকর্মের মাধ্যমে ফ্যাসিজমকে সহায়তা করেছে তারা প্রকৃত শিল্পী নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার রাতে রাজধানীর শিল্পকলা একাডেমিতে ‘জাসাস’...
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্রদল।
চোরের মায়ের বড় গলা–সাবেক অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদের অবস্থা এখন এরকম বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘কী করে একটি দল ধর্মের নামে রাজনীতি করে, জান্নাতের টিকিট বিক্রি করে। অথচ এলাকার মানুষ এবং সমাজে নরকের আগুন...
ইয়েমেনের হুতিদের দ্রুত অগ্রগতি ও সৌদি আরবে গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলায় কঠিন চাপে রিয়াদ। সামরিক শক্তিতে এগিয়ে থাকলেও বড় ধরনের অভিযান দীর্ঘস্থায়ী যুদ্ধে রূপ নিতে পারে। আবার নীরব থাকলেও আঞ্চলিক...
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম সিলেট সফরে এসে নাগরিক সংবর্ধনা পেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে মঙ্গলবার সিলেট সিটি করপোরেশনের আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠান বয়কট করেছেন বিএনপির জেলা ও...
রংপুর মেডিকেলের আইসিইউ, সিসিইউসহ ওয়ার্ডের এসিগুলো দীর্ঘদিন নষ্ট থাকায় ভোগান্তিতে রোগীরা। হাসপাতালের ৫৮টি এসির ৪৬টিই এখন অকেজো। রোগীদের স্বস্তি দিতে স্বজনেরা কিনছেন ছোট ফ্যান, কেউ বাতাস করছেন...
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৬ শিশুর মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৬ জনে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ১ হাজার ৩১৬...
লোডিং...

এলাকার খবর