বিএনপির মনোনয়ন: বিক্ষুব্ধদের বিষয়ে যা ভাবছেন নেতারা

মনোনয়ন বঞ্চিতদের বিক্ষোভকে বিচ্ছিন্ন ঘটনা দাবি করেছে বিএনপি। দলের সিদ্ধান্ত উপেক্ষা করে অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন নেতারা।

আপডেট : ০৫ নভেম্বর ২০২৫, ০৯:৫৩ পিএম

মনোনয়ন বঞ্চিতদের বিক্ষোভকে অনুপ্রবেশকারীদের উসকানি বলে মনে করছেন বিএনপি নেতারা। তারা বলছেন, দলীয় সিদ্ধান্তে যারা মাত্রাতিরিক্ত প্রতিক্রিয়া দেখাচ্ছেন, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তবে বিএনপি মহাসচিব জানিয়েছেন, ঘোষিত প্রার্থীর তালিকায় সংশোধনী আসতে পারে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। তবে মনোনয়ন না পাওয়া নেতাকর্মীদের কেউ কেউ অভিযোগ করেছেন—দুঃসময়ের কর্মীরা অনেকেই বঞ্চিত হয়েছেন। প্রার্থীর নাম ঘোষণার পরপরই দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, সড়ক অবরোধ ও সংঘর্ষের ঘটনাও ঘটেছে।

দলীয় নেতারা বলছেন, তিন মাস ধরে ধারাবাহিক সভা-সমাবেশ ও পর্যালোচনার পর প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। তাই অনুপ্রবেশকারী ছাড়া কারও বিক্ষোভ করার কথা নয়।

বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মীর হেলাল উদ্দিন বলেন, ‘৯৯ ভাগ আসনেই প্রার্থীরা দলীয় সিদ্ধান্ত মেনে নিয়েছে। কারণ সবাই চায় ধানের শীষের বিজয়। এর বাইরে যদি কোথাও অস্থিতিশীলতা হয়, তা অনুপ্রবেশকারীদের কাজ। বিএনপির ভেতরে বিভ্রান্তি সৃষ্টির এ প্রচেষ্টা কোনোভাবেই সফল হবে না।’

নেতাদের দাবি, নবীন ও প্রবীণদের সমন্বয়ে প্রার্থী বাছাই করা হয়েছে। দলের সিদ্ধান্ত উপেক্ষা করে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছেন, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী বলেন, ‘বিক্ষোভের ঘটনাগুলো বিচ্ছিন্ন। যেখানে মাত্রাতিরিক্ত প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, সেখানে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিএনপি নবীন ও প্রবীণদের ভারসাম্য রেখে সুচিন্তিতভাবে মনোনয়ন দিয়েছে।’

এদিকে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা শরিক দলের জন্য কিছু আসন খালি রাখায় দলটির ভেতরেও প্রশংসা মিলছে।

ফেসবুকে এক নারীর সঙ্গে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার পর বিবৃতি দিয়েছে জামায়াতে ইসলামী। এতে দাবি করা হয়েছে, দলের পক্ষ থেকে প্রকৃত ঘটনা...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাকে বলতে চাই, গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকার,...
বিএনপির মিত্র ও শরিক রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর আলোচনার বিস্তারিত গণমাধ্যমের...
গণতন্ত্র রক্ষায় এবং জুলাই সনদকে বাস্তবে রূপ দিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐক্য থাকা জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর