পাকিস্তান থেকে আসা চালানে মিলল ২৫ হাজার কেজি নিষিদ্ধ পপি বীজ 

আপডেট : ০৬ নভেম্বর ২০২৫, ০৫:৪৪ পিএম

পাখির খাদ্যের নামে পাকিস্তান থেকে আসা এক চালানে চট্টগ্রাম বন্দরে ধরা পড়েছে প্রায় ২৫ হাজার কেজি নিষিদ্ধ পপি বীজ। বৃহস্পতিবার চট্টগ্রাম কাস্টমস হাউস কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

প্রায় সাড়ে ৬ কোটি টাকা বাজার মূল্যের এই চালানটির আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স আদিব ট্রেডিং। চালানটিতে পাখির খাদ্যের নামে মোট ৩২ হাজার ১০ কেজি পণ্য ছিল। এর মধ্যে নিষিদ্ধ পপির বীজ পাওয়া যায় ২৪ হাজার ৯৬০ কেজি।

বন্দর কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে জানায়, পণ্যচালানের ক্ষেত্রে কন্টেইনারের দরজার পাশে শুরুর দিকে ৭ হাজার ২০০ কেজি বার্ড ফুড দিয়ে ওই ২৪ হাজার ৯৬০ কেজি পপি বীজ ঢেকে রেখে কৌশলে অবৈধভাবে আমদানি করার অপচেষ্টা করা হয়েছিল। উদ্ধার হওয়া পপি বীজের নমুনা চট্টগ্রাম বন্দরের উদ্ভিদ সংগনিরোধ দপ্তর, সমুদ্র বন্দর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ন্যানোপ্রযুক্তি সেন্টার এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ভৌত ও রাসায়নিক পরীক্ষা করা হয়। আমদানিকারক মনোনীত সিঅ্যান্ডএফ এজেন্ট এবং অফডক কর্তৃপক্ষের উপস্থিতিতে পণ্য চালানটি কায়িক পরীক্ষা করা হয়।

উদ্ভিদ সংগনিরোধ দপ্তর, চট্টগ্রাম এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাব হতে ভৌত ও রাসায়নিক পরীক্ষার প্রতিবেদনে ওই পণ্য দুইটির মধ্যে একটি পণ্যকে পপি বীজ হিসেবে নিশ্চিত করা হয়েছে। 

পপি বীজ অঙ্কুরোদগম উপযোগী হলে তা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুসারে ‘ক’ শ্রেণির মাদক হিসেবে বিবেচিত। আমদানি নীতি আদেশ ২০২১-২০২৪ এর অনুচ্ছেদ ৩ (১) (খ) অনুসারে আমদানি নিষিদ্ধ পণ্যের তালিকায় ১৫নং ক্রমিকে পপি বীজকে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং আমদানি নিষিদ্ধ হিসেবে ঘোষণা করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আমদানি নীতি আদেশ ২০২১-২০২৪ এর বিধান মতে মিথ্যা ঘোষণায় নিষিদ্ধ পপি বীজ আমদানি করায় কাস্টমস আইন, ২০২৩ এর বিধান মোতাবেক পণ্যচালানটি কাস্টমস হাউস, চট্টগ্রাম কর্তৃক আটক করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

উল্লেখ্য, আলোচ্য পণ্যচালানটির ঘোষিত মূল্য ছিল ৩০ লাখ ২ হাজার ৪৮২ টাকা। কিন্তু কায়িক পরীক্ষণে প্রাপ্ত পণ্যের বাজার মূল্য প্রায় ৬ কোটি ৫০ লাখ টাকা।

সরকারের আগাম পদক্ষেপে সাম্প্রতিক বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কম হয়েছে বলে দাবি করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। রোববার দুপুরে খাগড়াছড়ির মহালছড়িতে ত্রাণ...
লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক কারবারে জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশের দাবি, ওই ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁর স্বজন ও স্থানীয়দের একাংশ ‘মব’ বা মারমুখী...
১১ কর্মকর্তার দায়িত্ব একজনের হাতে!
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে উপজেলা শিক্ষা কর্মকর্তার পাশাপাশি ১১ জন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার পদ রয়েছে। কিন্তু বর্তমানে দায়িত্ব পালন করছেন মাত্র একজন। অফিসের করণিক,...
খাগড়াছড়িতে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। জেলার এলজিইডি নিয়ন্ত্রণাধীন ২৮টি সড়কের ২১ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। মহালছড়ির মুবাছড়ি ও পানছড়ির নালকাটায়...
রাজধানীর তেজগাঁও রেলগেট এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৫০ বছর। রোববার বিকেল ৪টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে...
বলিউড সুপারস্টার সালমান খান সম্প্রতি মুম্বাইয়ে স্লাম রিহ্যাবিলিটেশন অথরিটি (এসআরএ)-এর একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি সংস্থার নতুন ডেটা কালেকশন অ্যান্ড ভেরিফিকেশন সাপোর্ট সেন্টার (আইটি...
ফিফা বিশ্বকাপের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে স্পেন শিরোপা জিতবে বলে বিশ্বাস করেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও। তাঁর মতে, এই টুর্নামেন্টে স্পেন তাদের প্রায়...
ফাইনাল নিয়ে নিজের অনুভূতি জানিয়ে জাহিদ হাসান বলেন, ‘এটা এমন একটি ম্যাচ, যেখানে যে কেউ জিততে পারে। দুই দলই দারুণ ফুটবল খেলছে। তবে আমার মনে হয়, আর্জেন্টিনা একটু এগিয়ে থাকবে। তাদের অভিজ্ঞতা, দলগত...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর