৪৭ বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর সুযোগ নেই: পিএসসি

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। পরীক্ষার্থীদের আন্দোলনের মধ্যেও পিএসসি জানায়, পরীক্ষা পেছানোর সুযোগ নেই। অন্যদিকে আগারগাঁওয়ে পিএসসির সামনে আন্দোলনকারীদের সরতে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ।

আপডেট : ০৯ নভেম্বর ২০২৫, ০১:৫১ পিএম

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে চলা আন্দোলনে সায় না দিয়ে নির্ধারিত সময়েই তা আয়োজনের কথা জানিয়েছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। পিএসসির পক্ষ থেকে বলা হয়েছে, পরীক্ষা পেছানোর সুযোগ নেই।

আজ রোববার পিএসসির গণসংযোগ কর্মকর্তা মো. মতিউর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘যথা সময়েই (২৭ নভেম্বর) পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা পেছানোর সুযোগ নেই।’

এদিকে রাজধানীর আগারগাঁওয়ে পিএসসির সামনে ওই পরীক্ষা পেছানোসহ কয়েকটি দাবিতে যারা আন্দোলন করছেন তাদের কঠোর বার্তা দিয়েছে পুলিশ।

দুপুরে রাজধানী শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক বলেন, ‘কেপিআইভুক্ত প্রতিষ্ঠান পিএসসির সামনে ক্রাউড তৈরি করে স্লোগান না দিতে ও সড়ক অবরোধ না করার অনুরোধ জানিয়েছে পুলিশ। এখান থেকে আন্দোলনকারীদের সরে যেতে ৩০ মিনিট সময় দেওয়া হয়েছে।’ 

এর আগে দুপুর ১২টার দিকে ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার যৌক্তিক সময়ের দাবি, পিএসসির স্বৈরাচারী আচরণ ও ছাত্রদের ওপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে লাগাতার কর্মসূচির অংশ হিসেবে ‘লং মার্চ টু পিএসসি’ কর্মসূচি পালন শুরু করেন এই বিসিএসে লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ পরীক্ষার্থীরা। এক পর্যায়ে মিছিল নিয়ে পিএসসির সামনে বসে যান তারা।

তাদের অভিযোগ, পূর্বের বিসিএস পরীক্ষার্থীরা লিখিত পরীক্ষার জন্য যথেষ্ট সময় পেলেও ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার্থীরা স্বল্প সময় পাচ্ছেন তারা। তাই ন্যূনতম সময় না পাওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাবেন। এ সময় তারা পিএসসির চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে চান। এ ছাড়া কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দেন তারা।

অন্যদিকে কঠোর অস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

প্রথমবারের মতো ‘দুর্গাপূজা বিশেষ বাস সার্ভিস’ পরিচালনা করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)। আজ বৃহস্পতিবার বিকেলে বিআরটিসি জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞা এক সংবাদ বিজ্ঞপ্তিতে...
৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ বিসিএসের মাধ্যমে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে ১ হাজার ৭০২ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছে।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিরাপদ অভিবাসন, মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিত ও দক্ষ জনশক্তির তৈরির মাধ্যমে বিশ্ববাজারে দেশের অবস্থানকে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন,...
ফায়ার কোড না মেনে কারখানা গড়ে তোলার কারণে ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় একের পর এক আগুনে বাড়ছে প্রাণহানির ঝুঁকি। বিশেষজ্ঞদের মতে,  নিরাপত্তাব্যবস্থার ঘাটতি আর আইন প্রয়োগে শিথিলতায় বাড়ছে বিপদ। নিমতলী ও...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর