হ‍ুমায়ূন আহমেদের ৮ ছবিই পেয়েছে জাতীয় পুরস্কার

আপডেট : ১৩ নভেম্বর ২০২৫, ০৯:১৩ এএম

প্রয়াত কথাসাহিত্যিক-চলচ্চিত্রকার হ‍ুমায়ূন আহমেদের ৭৭তম জন্মবার্ষিকী আজ। লেখালেখি, টিভি নাটক-চলচ্চিত্র নির্মাণ—সবখানেই তিনি পেয়েছেন আকাশচুম্বী জনপ্রিয়তা।

ক্যারিয়ারে মাত্র ৮টি চলচ্চিত্র নির্মাণ করেছেন এই নির্মাতা। কাহিনী, চিত্রনাট্য, গান লিখেছেন তিনি নিজেই। এমনকি বেশিরভাগ চলচ্চিত্র প্রযোজনা করেছেন নিজেই।

হ‍ুমায়ূন আহমেদের প্রথম চলচ্চিত্র ছিল ‘আগুনের পরশমণি’। এটি মুক্তি পায় ১৯৯৪ সালে। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমায় অভিনয় করেন আসাদুজ্জামান নূর, আবুল হায়াত ও বিপাশা হায়াত। আর প্রথম পরিচালনাতেই বাজিমাত করেন তিনি। জাতীয় চলচ্চিত্র পুরস্কারে লাভ করেন সেরা চলচ্চিত্র, সেরা পরিচালনাসহ ৮টি শাখায়।

আগুনের পরশমণি সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

বিরতি ভেঙে ১৯৯৯ সালে হ‍ুমায়ূন আহমেদ নির্মাণ করেন ‘শ্রাবণ মেঘের দিন’। এ সিনেমাও ৭টি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়। 

২০০০ সালে মুক্তি পায় তাঁর ‘দুই দুয়ারী’। রিয়াজ, মাহফুজ আহমেদ ও মেহের আফরোজ শাওন অভিনীত এ সিনেমাও দারুণ জনপ্রিয়তা পায়।  জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতা ও সেরা নারী কণ্ঠশিল্পীর পুরস্কার পায় এটি।

২০০৩ সালে হ‍ুমায়ূন আহমেদ নির্মাণ করেন ‘চন্দ্রকথা’। আসাদুজ্জামান নূর, আহমেদ রুবেল ও শাওন অভিনীত এ সিনেমাও সমালোচকদের প্রশংসা পায়। জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রী ও বিশেষ পুরস্কার ঘরে তোলে। 

শ্রাবণ মেঘের দিন চলচ্চিত্রের দৃশ্য। ছবি: সংগৃহীত

২০০৪ সালে মুক্তি পায় ‘শ্যামল ছায়া’। এটি ছিল মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত তাঁর দ্বিতীয় ছবি। যেখানে ‘বর্ষার প্রথম দিনে’ গানটির জন্য সাবিনা ইয়াসমিন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।

২০০৭ সালে ‘নয় নম্বর বিপদ সংকেত’ ও ২০০৮ সালে ‘আমার আছে জল’ নির্মাণ করেন হ‍ুমায়ূন আহমেদ। ফেরদৌস, বিদ্যা সিনহা মিম, জাহিদ হাসান ও মেহের আফরোজ শাওন অভিনীত এ ছবিটিও দর্শকপ্রিয় হয়। জাতীয় চলচ্চিত্র পুরস্কার মঞ্চে ২টি পুরস্কার লাভ করে।

ঘেটুপুত্র কমলা সিনেমার দৃশ্য। ছবি: সংগৃহীত

২০১২ সালে মুক্তি পায় নির্মাতার সর্বশেষ ছবি ‘ঘেটুপুত্র কমলা’। হ‍ুমায়ূন আহমেদ এ ছবির বিশেষ প্রদর্শনী উপলক্ষে শেষবারের মতো যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফেরেন। ছবিটির জন্য সেরা পরিচালকসহ বেশ কয়েকটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।

হ‍ুমায়ূন আহমেদের সব সিনেমাই লাভ করেছে জাতীয় পুরস্কার। শুধু তা-ই নয়, অস্কারে বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগের প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিল ‘শ্যামল ছায়া’। যদিও শেষ পর্যন্ত মূল অস্কারের জন্য মনোনীত হয়নি।

প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে পুলিশের এই প্রতিবেদনের সঙ্গে একমত নন মামলার বাদী ফ্যাশন ডিজাইনার...
সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন অভিনেত্রী এলিনা শাম্মী। বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় শুটিংয়ের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে বের হয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় দুর্ঘটনার শিকার হন তিনি। দুর্ঘটনায় মাথা ও কপালে...
পাহাড়ি সৌন্দর্যের রানী বান্দরবানে ধারণ করা হয়েছিল ২০১৯ সালের নভেম্বরে প্রচারিত ‘ইত্যাদি’। পাহাড়, জলপ্রপাত, নদী, অরণ্য আর ক্ষুদ্র নৃগোষ্ঠীর বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যেঘেরা পর্যটনকেন্দ্র নীলাচলের...
আফগানিস্তানে যেকোনো ধরণের বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে। এ বিষয়ে সম্প্রতি একটি আইন পাস হয়েছে দেশটিতে। ইসলামিক আইনে বিক্ষোভের কোনো স্থান নেই উল্লেখ করে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের জাতীয়তাবাদের পরিচয় আমরা একাত্ব। সবার আগে বাংলাদেশি, এরপর ধর্মীয় পরিচয় পরে। ধর্মীয় পরিচয়ে নয় সংখ্যালঘু পরিচয়ে। ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার দর্শনে...
ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। জোয়ারের সময় নোনা পানিতে প্লাবিত হচ্ছে লোকালয়, নষ্ট হচ্ছে ফসলি জমি। বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য...
ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র সঠিক পথেই অগ্রসর হচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণ ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে বিরত রাখতে সফল হয়েছে তার প্রশাসন। সিবিএন নিউজকে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর