সেতুর ভিত্তি স্থাপন করতে গিয়ে হেনস্তার মুখে ব্যারিস্টার ফুয়াদ

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে হেনস্তার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে। এ সময় ফুয়াদকে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিয়ে মিছিল করে বিএনপি নেতারা। 

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৫:২০ পিএম

ফুয়াদকে উদ্দেশ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিয়ে দিতে শোনা যায়। ছবি: ভিডিও থেকে নেওয়া বরিশালের বাবুগঞ্জ উপজেলায় আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে হেনস্তার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে। এ সময় ফুয়াদকে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিয়ে মিছিল করে বিএনপি নেতারা। 

আজ রোববার দুপুরে বরিশালের বাবুগঞ্জের মীরগঞ্জ সেতুর ভিস্তি প্রস্তর উদ্বোধন পরবর্তী এই ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল ত্যাগ করেন ব্যারিস্টার ফুয়াদসহ এবি পার্টির নেতা-কর্মীরা।

এ বিষয়ে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ‘আজ এই উদ্বোধন অনুষ্ঠানটি পণ্ড করতে চেয়েছিল কিছু লোক। যেমনটা হয়েছে মুলাদীতে। ব্রিজটি নির্মাণের জন্য চিনা একটি কোম্পানি টেন্ডার পেয়েছে। তাদের কাছে চাঁদা দাবি করা হয়েছে বলে অভিযোগ করেন। তবে এখানে জেলা উপজেলার কথা বলা হয়নি। ব্রিজটি হলে এলাকার উন্নয়ন হবে।’ 

পরে ঘটনাস্থল ত্যাগ করেন ব্যারিস্টার ফুয়াদসহ এবি পার্টির নেতা-কর্মীরা। ছবি: ভিডিও থেকে নেওয়াএদিকে এ ঘটনার পর বরিশালের মীরগঞ্জে ব্যারিস্টার ফুয়াদের ওপর সন্ত্রাসী হামলা ও হেনস্তা চেষ্টার অভিযোগ তুলে বিক্ষোভ মিছিলের ডাক দেয় এবি পার্টি। কেল পৌনে ৪টায় দলটির সহকারী প্রচার সম্পাদক ইসলাম আজাদের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, বরিশালের মীরগঞ্জে সেতুর ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে বিএনপি নেতা অ্যাডভোকেট জয়নাল আবেদীনের অনুসারীরারা হামলা করার চেষ্টা ও হেনস্তা করেন। এ ঘটনার প্রতিবাদে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে এবি পার্টি। 

তবে এ বিষয়ে স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বাইমাইল কাদের মার্কেট এলাকার ভাড়াটিয়া রমজানের বিয়ের অনুষ্ঠানে তার বেয়াই সাগর মদ  বলে ওই দুই যুবককে মিথানল পান করান। পরদিন সকাল থেকেই তারা অসুস্থ বোধ করলে স্থানীয় একটি ফার্মেসি থেকে ওষুধ সেবন করেন।...
জামালপুরের মেলান্দহে সিএনজি অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। রোববার দুপুর ৩টায় উপজেলার চরবানী পাকুরিয়া ইউনিয়নের বেতমারী এলাকায়...
নেত্রকোণার দুর্গাপুরে গভীর রাতে ডিবি পুলিশের পরিচয়ে ঘরে ঢুকে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের সদস্যরা বাড়ির লোকজনের হাত-পা বেঁধে প্রায় ৩ লাখ টাকা, ৫ ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোন ও জামাকাপড় লুট...
ঠাকুরগাঁওয়ে প্রায় ১৫ বছর আগে সংঘটিত এক কিশোরী ধর্ষণ মামলার রায় ঘোষণা করেছে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। রায়ে তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং আরও তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল-ফারহাদ জানান, গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মোছা. রিম্পা নামের এক নারী বন্দি পালিয়ে যান। রোববার তাকে মোহাম্মদপুর থেকে...
আওয়ামী লীগ সরকারের আমলে পাসপোর্ট থেকে বাদ দেওয়া ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দগুচ্ছ আবারও যুক্ত হচ্ছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানা গেছে। এ ছাড়া নতুন...
আগামী বছর যেসব নতুন এয়ারক্রাফট যুক্ত হবে, সেগুলোতে থাকবে ওয়্যারলেস স্ট্রিমিং, ইন-ফ্লাইট ইন্টারনেট এবং প্রতিটি সিটে মোবাইল চার্জিং সুবিধা। পৃথিবীর অনেক এয়ারলাইন্স যেখানে এই সেবার জন্য অতিরিক্ত...
আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন—এমন ঘোষণা দিয়ে কয়েক দিন ধরেই আলোচনায় রয়েছেন চিত্রনায়িকা পরী মণি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সেই পোস্ট ভাইরাল হওয়ার পর অসংখ্য ভক্ত তাঁকে শুভকামনা...
লোডিং...

এলাকার খবর