আপাতত হচ্ছে না ওয়ারফেইজের ‘ফোরটি ইয়ার্স লিগ্যাসি’ কনসার্ট

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৪ পিএম

চার দশকের সংগীতযাত্রা উদযাপন করতে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও কানাডায় একের পর এক সফল কনসার্ট করে আসছিল দেশের শীর্ষস্থানীয় রক ব্যান্ড ওয়ারফেইজ। তবে হঠাৎ করেই থমকে গেল তাদের বহু প্রতীক্ষিত ‘ফোরটি ইয়ার্স লিগ্যাসি কনসার্ট ট্যুর’। ব্যান্ডের পক্ষ থেকে ট্যুর স্থগিত রাখার ঘোষণা আসার পর ভক্তদের মধ্যে যেমন হতাশা আছে, তেমনি বিষয়টি নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন।

এবার সেই প্রশ্নগুলোর জবাব দিল ওয়ারফেইজ নিজেই। এক আনুষ্ঠানিক বিবৃতিতে ব্যান্ডটি জানিয়েছে, দেশের বর্তমান সার্বিক পরিস্থিতির কারণে আপাতত বাংলাদেশে এই কনসার্ট ট্যুর আয়োজন সম্ভব হচ্ছে না।

বিবৃতিতে বলা হয়, ফোরটি ইয়ার্স লিগ্যাসি কনসার্ট ট্যুর ইতিমধ্যে ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে, ২০২৫ সালের শুরুতে অস্ট্রেলিয়ায় এবং চলতি বছরের সেপ্টেম্বর ও অক্টোবরে কানাডায় সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, চলতি বছরের অক্টোবরের শেষ দিক থেকে বাংলাদেশে নেশনওয়াইড ট্যুর আয়োজনের প্রস্তুতি চলছিল। এ জন্য কয়েকটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল।

ওয়ারফেইজ আরও জানায়, শুধু নেশনওয়াইড ট্যুরই নয়, আগামী জানুয়ারি মাসে একটি বড় গালা কনসার্ট আয়োজনের প্রস্তুতিও চলছিল। এ লক্ষ্যে বিভিন্ন শিল্পীর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল এবং স্পন্সররাও আগ্রহ দেখিয়েছিলেন। তবে গত কয়েক মাস ধরে দেশের পরিস্থিতি অনুকূলে না থাকায় সেই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা সম্ভব হয়নি।

ব্যান্ডের বিবৃতিতে বলা হয়, প্রয়োজনীয় অনুমতি না পাওয়া এবং অনেক ক্ষেত্রে শেষ মুহূর্তে কনসার্ট স্থগিত বা বাতিল হয়ে যাওয়ার ঘটনা শিল্পী ও আয়োজকদের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। সামগ্রিক এই বাস্তবতা ও ঝুঁকি বিবেচনায় নিয়েই আপাতত ফোরটি ইয়ার্স লিগ্যাসি কনসার্ট ট্যুর এবং গালা কনসার্ট আয়োজন থেকে সরে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে ভক্তদের জন্য আশার কথাও রেখেছে ওয়ারফেইজ। বিবৃতিতে বলা হয়েছে, আগামী বছরের শেষ দিকে পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন করে সবকিছু মূল্যায়ন করে কনসার্ট আয়োজনের চেষ্টা করা হবে। বর্তমান বাস্তবতায় দেশে নেশনওয়াইড ট্যুর আয়োজন করতে না পারার জন্য ভক্তদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে ব্যান্ডটি।

প্রসঙ্গত, গত বছর ৬ জুন সংগীতজীবনের চার দশক পূর্ণ করে ওয়ারফেইজ। দীর্ঘ এই পথচলাকে স্মরণীয় করে রাখতে দেশ-বিদেশে কনসার্টের পাশাপাশি অ্যালবাম, স্যুভেনির প্রকাশনা ও বিভিন্ন বর্ণাঢ্য আয়োজনের পরিকল্পনা করেছিলেন ব্যান্ড সদস্যরা।

অস্কারজয়ী ভারতীয় সংগীত পরিচালক ও সুরকার এ আর রহমানের একটি গান গেয়ে সামাজিকমাধ্যমে নজর কেড়েছেন শুভেন্দু দাশ শুভ ও সানজিদা মাহমুদ নন্দিতা। তাঁদের কণ্ঠে পুরনো দিনের গানটি শ্রোতাদের বেশ সম্মোহিত করে।...
ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান! ফের ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। স্থগিতাদেশ কাটিয়ে আগামী ২৪ জুলাই রাজধানীতে অনুষ্ঠিত একটি কনসার্টে অংশ নেবেন তিনি। সামাজিকমাধ্যমে বিষয়টি এ...
বাংলা গানের কিংবদন্তি শিল্পী এন্ড্রু কিশোর। চলচ্চিত্রে গাওয়ার জন্য তিনি ‌‘প্লেব্যাক সম্রাট’ হিসেবে পরিচিত ছিলেন। তাঁর কণ্ঠে অসংখ্য কালজয়ী গান কয়েক দশক ধরে শ্রোতাদের মুখে মুখে ফিরছে। ২০২০ সালের ৬...
বুরু চেতান গানটি লিখেছেন সাঁওতালদের জাতীয় সংগীতখ্যাত ‌‘বাংলাদিশাম মজ দিশাম’ গানের সুরকার ও গীতিকার রেভা. যোনা মূর্মূ। কথাগুলো এমন—‘বুরু চেতান চেতানতে হইতে লাড়াঃকান/ হইতে লাড়াঃকান হিপিড়ে হিপিড়/...
রবিবার (১৯ জুলাই) একই দিনে চার গুণী ব্যক্তিত্বকে স্মরণ ও শুভেচ্ছা জানাতে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে চ্যানেল আই। এদিন প্রয়াত কথাসাহিত্যিক, নাট্যকার ও নির্মাতা হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস।...
একসময় ‘কুচ কুচ হোতা হ্যায়’ সিনেমায় ছোট্ট অঞ্জলি চরিত্রে অভিনয় করে দর্শকের হৃদয় জয় করেছিলেন সানা সাঈদ। ১৯৯৮ সালে মুক্তি পাওয়া শাহরুখ খান ও কাজল অভিনীত সেই সিনেমার শিশুশিল্পী এবার প্রকাশ...
আব্দুল মান্নান ভূইয়া কলেজের এইচএসসি পরীক্ষার কেন্দ্র শহীদ আসাদ কলেজিয়েট গার্লস  স্কুল অ্যান্ড কলেজ। আজকে তাদের ব্যবসায় শিক্ষার মার্কেটিং পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে তারা কেন্দ্র থেকে মোটরসাইকেলে করে...
ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় মুখ জেনিফার উইনগেটকে ঘিরে ফের জোরালো হয়েছে বিয়ের গুঞ্জন। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের দাবি, গত ১৬ জুলাই লন্ডনে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে দীর্ঘদিনের সঙ্গী উইলিয়াম ইসমাইলের সঙ্গে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর