খুলনায় মোতালেবকে গুলির ঘটনায় আটক তন্বী ভিকটিম সাপোর্ট সেন্টারে

খুলনা ডিবির ওসি তৈমুর ইসলাম বলেন, ‘তন্বী বর্তমানে অন্তঃসত্বা।’  

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫, ১১:০৯ এএম

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তির খুলনা বিভাগীয় আহ্বায়ক মো. মোতালেব শিকদারকে গুলির ঘটনায় আটক মোসা. তনিমা তন্বী সংগঠনটির সদস্য সচিব। সোমবার রাতে তাকে খুলনা সদর থানা থেকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

বর্তমানে গ্রেপ্তার তন্বীকে সোনাডাঙ্গা মডেল থানার ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে।

খুলনা ডিবির ওসি তৈমুর ইসলাম বলেন, ‘তন্বী বর্তমানে অন্তঃসত্বা। তাকে সোনাডাঙ্গা মডেল থানার ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে।’  

সোনাডাঙ্গা মডেল থানার ওসি বলেন, ‘এনসিপির জাতীয় শ্রম শক্তির নেতা মোতালেব শিকদার গুলিবিদ্ধের ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। মামলা হলে পরবর্তী আইনী ব্যবস্থা নেওয়া হবে। তবে এ ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশের বিভিন্ন টিম কাজ করছে।’  

এর আগে, সোমবার সকালে খুলনা মহানগরীর সোনাডাঙ্গার আল আকসা মসজিদ রোডের ১০৯ মুক্তা হাউজের নিচতলার তন্বীর বাসায় গুলিবিদ্ধ হন মো. মোতালেব শিকদার। তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বর্তমানে শঙ্কামুক্ত।

 

আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
দেশের অন্তত চারটি জেলায় নদী ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি-বসতভিটা। এতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, ভাঙন ঠেকাতে বহু আশ্বাসের পরও নেয়া হচ্ছে না স্থায়ী কোনো ব্যবস্থা।...
বগুড়া সদরে চুরির অভিযোগে এক তরুণকে রাতভর নির্যাতন ও পরে পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার নিশিন্দারায় এ ঘটনা হয়। নিহত শামিম হোসেন বগুড়া সদর উপজেলার নামুজা ইউনিয়নের আব্দুল...
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে মঙ্গলবার মুন্সিগঞ্জে ও পটুয়াখালীতে সংঘর্ষ হয়েছে। এর মধ্যে মুন্সিগঞ্জের শ্রীনগরে সংঘর্ষের জেরে পুলিশসহ অন্তত ৯ জন আহত হয়েছে।
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ক্যান্টিনে এক যাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এরইমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন রেলের ক্যান্টিনের এক কর্মী। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর