মিডিয়া ছেড়ে দিয়েছে লুবাবা! নেই কোনো কাজে

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫, ০৭:১১ পিএম

মিডিয়ায় আর কাজ না করার সিদ্ধান্ত নিয়েছিলেন শিশুশিল্পী সিমরিন লুবাবা। শুধু তাই নয়, ভবিষ্যতে আর মুখও দেখাবে না বলে জানিয়েছে সে। ইতিমধ্যে নেকাব পরা শুরু করেছে লুবাবা। ফলে অভিনয় বা মডেলিং, কোনো কাজেই আর দেখা যাবে না তাকে।

শনিবার দুপুরে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন লুবাবার মা জাহিদা ইসলাম জেমি। তিনি বলেন, লুবাবার নিজের উপলব্ধি থেকেই এই সিদ্ধান্ত এসেছে। ধর্মীয় অনুশীলনের দিকে ঝুঁকে পড়ায় সে জীবনধারায় পরিবর্তন আনতে চায়। নেকাব পরার পর মিডিয়ায় কাজ করা সম্ভব নয় বলেও মত তার।

জেমির ভাষ্য অনুযায়ী, লুবাবা নিয়মিত কোরআন, হাদিসসহ বিভিন্ন ধর্মীয় গ্রন্থ পড়ছে। এসব পড়াশোনার মধ্য দিয়েই তার মধ্যে এই পরিবর্তন এসেছে। এরইমধ্যে সে কোরআন খতমও দিয়েছে। আগামী রমজানে ওমরাহ পালনের উদ্দেশ্যে মক্কায় যাওয়ার পরিকল্পনাও রয়েছে।

তবে পুরোপুরি আড়ালে চলে যাচ্ছে না লুবাবা। তার মা জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে সীমিত পরিসরে কিছু প্রচারণামূলক কাজ করতে পারে লুবাবা, তবে সেগুলো নেকাব পরেই করা হবে।

উল্লেখ্য, সিমরিন লুবাবা জন্মেছেন একটি সংস্কৃতিমনা পরিবারে। তার দাদা ছিলেন প্রখ্যাত মঞ্চ ও টেলিভিশন অভিনেতা প্রয়াত আব্দুল কাদের। দাদার অনুপ্রেরণায় অল্প বয়সেই ক্যামেরার সামনে দাঁড়ায় লুবাবা। শিশুশিল্পী হিসেবে অভিনয় ও মডেলিং দুই ক্ষেত্রেই নিয়মিত কাজ করে পরিচিতি পেয়েছিল সে।

এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
রাজধানীয় বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাপরিচালক ও প্রখ্যাত নির্মাতা-প্রযোজক মুস্তাফিজুর রহমান। রোববার (২৬ জুলাই) সন্ধ্যায় বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে...
লোকজ ইতিহাস, সভ্যতা, সংস্কৃতি, পুরাকীর্তি, অনন্য পর্যটন এবং প্রত্যন্ত অঞ্চলের অজানা সব বৈচিত্র্যময় গৌরবগাথাকে দর্শকের সামনে তুলে ধরে ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। সেই ধারাবাহিকতায় এবারের পর্বের...
রবীন্দ্রনাথ-ওকাম্পোর সাক্ষাতের শতবর্ষ
আর্জেন্টিনার ছোট্ট শহর সান ইসিদ্রো। বাড়ির নাম ‘মিরালরিও ভিলা’। সেখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কাটালেন দু’মাস। ব্যালকনির চৌকীতে বসে তিনি নদী দেখতেন। নদীর নাম ‘রিও ডেলা প্লাটা’। দক্ষিণ গোলার্ধের...
গাজীপুরে বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার দাবি করে সরকারের সংশ্লিষ্টদের গালিগালাজ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছাড়ার অভিযোগে সিফাত আব্দুল্লাহ নামে এক কলেজ শিক্ষার্থীকে গ্রেপ্তার...
ফেনীর ছাগলনাইয়ার মুহুরীগঞ্জে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে ইউনিক পরিবহনের বাসের ধাক্কায় চালক ও সহকারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
অশুভের বিনাশ আর সত্য ও ন্যায় প্রতিষ্ঠার বার্তা নিয়ে মন্দিরে মন্দিরে পালিত হচ্ছে শুভ জন্মাষ্টমী। উপবাস,পূজা-অর্চনা, গীতাযজ্ঞসহ নানা আয়োজনে উদযাপিত হচ্ছে দিনটি। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস,...
রাজধানীর যেকোনো জায়গায় সহজেই পাওয়া যায় মাদক। অলিগলি, রাস্তা, সড়কে-মহাসড়কে বিক্রি হচ্ছে প্রকাশ্যে। আইনশৃঙ্খলা বাহিনীর চোখের সামনেই চলছে মাদক সেবনও।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর