গৃহকর্মীর ছুরিকাঘাতে প্রাণ গেল কণ্ঠশিল্পীর

আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ০৪:৪৩ পিএম

ভারতের পশ্চিমবঙ্গের সংগীতজগতে নেমে এলো শোকের ছায়া। কলকাতার বেহালা এলাকা থেকে প্রবীণ কণ্ঠশিল্পী অনিতা ঘোষের রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার সকালে বেহালার বেচারাম চট্টোপাধ্যায় রোডের প্রিয়দর্শিনী অ্যাপার্টমেন্টের তিনতলার ফ্ল্যাটে এই ভয়াবহ ঘটনা ঘটে। নিহত শিল্পীর বয়স ছিল ৬৪ বছর। দাবি, গৃহকর্মীর হাতে খুন হয়েছেন তিনি।

পুলিশ সূত্রে জানা যায়, সকাল প্রায় ৯টার দিকে খবর পায় তারা। তবে তার আগেই অনিতা ঘোষের ছেলে তাঁকে বেহালার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলেই মনে করছে পুলিশ।

ঘটনার সময় একই ফ্ল্যাটে ছিলেন অনিতার স্বামী অরূপ ঘোষ। তিনি সরকারি সম্প্রচার সংস্থা দূরদর্শনের অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং বর্তমানে শারীরিকভাবে অচল। দম্পতি দু’জনেই ওই ফ্ল্যাটে একা থাকতেন। তাঁদের একমাত্র ছেলে কাছাকাছি অন্য একটি ফ্ল্যাটে থাকেন। বাবা-মার দেখাশোনার জন্য একাধিক কেয়ারগিভার ও গৃহপরিচারিকা নিযুক্ত করেছিলেন তিনি।

প্রতিবেশীদের দাবি, সোমবার সকাল সাড়ে আটটা নাগাদ ফ্ল্যাট থেকে সাহায্যের জন্য চিৎকার শোনা যায়। তবে তখন দরজাটি ভেতর থেকে বন্ধ ছিল। এক প্রতিবেশী পুলিশকে জানান, দীর্ঘক্ষণ দরজায় ধাক্কাধাক্কির পর আগে কাজ করা এক মহিলা দরজা খুলে জানান, আরেক গৃহপরিচারিকা অনিতা ঘোষকে হত্যা করে পালিয়ে গেছে।

দক্ষিণ-পশ্চিম ডিভিশনের ডেপুটি কমিশনার রাহুল দে জানিয়েছেন, নিহত শিল্পীর শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল এবং অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছিল। ঘটনার পর বাড়িতে কর্মরত তিনজনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের সময় তাঁদের মধ্যে একজন হত্যার কথা স্বীকার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তের নাম সঞ্জু সরকার (৩৪)। তিনি পূর্ব বারিশার বাসিন্দা এবং প্রায় দুই বছর ধরে ওই ফ্ল্যাটে কাজ করছিলেন। অভিযোগ, ছুরি দিয়ে একাধিকবার আঘাত করে অনিতা ঘোষকে হত্যা করেন তিনি।

কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (অপরাধ) রূপেশ কুমার জানান, জিজ্ঞাসাবাদে অভিযুক্ত স্বীকার করেছে, কাল সাড়ে আটটা নাগাদ তিনি অনিতা ঘোষের কাছে টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করায় সে ক্ষিপ্ত হয়ে এই চরম পদক্ষেপ নেয়।

ঘটনায় পার্ণশ্রী থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। এই খুন শুধুই টাকার লোভে, না কি এর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে—তা খতিয়ে দেখছে পুলিশ। সংগীতশিল্পীর নৃশংস মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার, প্রতিবেশী ও সংস্কৃতিমহল।

ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
ফিউশনধর্মী গানের জন্য শ্রোতামহলে বিশেষভাবে পরিচিত ব্যান্ড ‘প্যানডোরা’। শনিবার (২২ আগস্ট) অনুষ্ঠিত হচ্ছে তাঁদের বহুল প্রতীক্ষিত একটি একক কনসার্ট। ভেন্যু রাজধানীর বনানীতে অবস্থিত ‘যাত্রাবিরতি’। 
বাবা হলেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় গায়ক অনুপম রায়। সোমবার (১৭ আগস্ট) দুপুরে ফুটফুটে এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তাঁর স্ত্রী প্রস্মিতা পাল। সুখবরটি সামাজিকমাধ্যমে নিজেই ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন...
বাংলা ব্যান্ড সংগীতের ইতিহাসে কিছু নাম শুধু শিল্পীর পরিচয় নয়, একেকটি অধ্যায়। আইয়ুব বাচ্চু তেমনই এক নাম। গিটার হাতে মঞ্চে দাঁড়িয়ে যিনি এক প্রজন্মকে শিখিয়েছেন—গান শুধু শোনার বিষয় নয়, অনুভব...
জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে নির্দিষ্ট উৎসের ওপর নির্ভর করতে চায় না সরকার। বরং ভিন্ন ভিন্ন উৎসের দিকে নজর দেওয়া হচ্ছে। এমনটাই জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘সরকার এখন নবায়নযোগ্য জ্বালানির ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে।’ ‎ ‎শুক্রবার বিকেলে যশোর কারিগারি প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত...
এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের এলএনজি আমদানি ৬১ শতাংশ বেড়েছে। ফলে ২০২৬ সালের প্রথমার্ধে এলএনজি আমদানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশ ১৭তম অবস্থানে রয়েছে।
ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ ও দলীয় স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে অনৈক্য দেখা দিয়েছে বলে মত বিশিষ্টজনদের। জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন না হওয়াও অনৈক্যের আরেক বড় কারণও বলছেন তারা। তবে সরকার এগিয়ে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর