এবার আসছে ‘জ্ঞানী গণি ৩’

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ১০:০০ এএম

পারিবারিক ড্রামা ও কমেডির সংমিশ্রণে জনপ্রিয় চরিত্র ‘জ্ঞানী গণি’ ফিরছে পর্দায়! জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ নিয়ে আসছে তাদের নতুন অরিজিনাল ড্রামা ‘জ্ঞানী গণি ৩’। 

ইমরান ইমন পরিচালিত এই সিক্যুয়েলের মাধ্যমে দর্শকদের আবারও হাসাতে এবং ভাবাতে আসছেন জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা শরাফ আহমেদ জীবন। ‍নাটকটি ২৯ জানুয়ারি থেকে শুধু বঙ্গ-তে স্ট্রিমিং হবে।

নাটকটির অভিনয়শিল্পীরা। ছবি: বঙ্গ

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বঙ্গ’র পক্ষ থেকে জানানো হয়, এবারের গল্প আবর্তিত হয়েছে শালীর বিয়েকে কেন্দ্র করে তৈরি হওয়া অদ্ভুত সব পরিস্থিতি আর জ্ঞানী গণির স্বভাবসুলভ বুদ্ধি দিয়ে তা সামাল দেওয়ার চেষ্টাকে ঘিরে। কিন্তু পরিস্থিতি সামাল দিতে গিয়ে উল্টো নতুন সব রহস্যের জট পাকতে থাকে।

শেষপর্যন্ত গণি কি পারবে নির্বিঘ্নে শালীর বিয়ে দিতে, নাকি নিজেই কোনো বড় বিপদে জড়াবে? এই প্রশ্নের উত্তর মিলবে জ্ঞানী গণি-৩’র পর্দায়।

নাটকটির চিত্রনাট্য ও সংলাপে উঠে এসেছে পারিবারিক বন্ধন ও বুদ্ধিমত্তার লড়াই। নির্মাতা ইমরান ইমন বলেন, ‘জ্ঞানী গণি চরিত্রটি দর্শকদের খুব কাছের। এবারের গল্পে আমরা বিয়ের উৎসবের মাঝে লুকিয়ে থাকা সামাজিক অসঙ্গতিগুলো হাস্যরসের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি, দর্শক এবারও গণির কাণ্ড-কারখানা উপভোগ করবেন।’

শরাফ আহমেদ জীবনকে কেন্দ্র করে আবর্তিত এই গল্পে আরও অভিনয় করেছেন শবনম ফারিয়াসহ আরও অনেকে। 

এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
রাজধানীয় বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাপরিচালক ও প্রখ্যাত নির্মাতা-প্রযোজক মুস্তাফিজুর রহমান। রোববার (২৬ জুলাই) সন্ধ্যায় বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে...
লোকজ ইতিহাস, সভ্যতা, সংস্কৃতি, পুরাকীর্তি, অনন্য পর্যটন এবং প্রত্যন্ত অঞ্চলের অজানা সব বৈচিত্র্যময় গৌরবগাথাকে দর্শকের সামনে তুলে ধরে ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। সেই ধারাবাহিকতায় এবারের পর্বের...
রবীন্দ্রনাথ-ওকাম্পোর সাক্ষাতের শতবর্ষ
আর্জেন্টিনার ছোট্ট শহর সান ইসিদ্রো। বাড়ির নাম ‘মিরালরিও ভিলা’। সেখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কাটালেন দু’মাস। ব্যালকনির চৌকীতে বসে তিনি নদী দেখতেন। নদীর নাম ‘রিও ডেলা প্লাটা’। দক্ষিণ গোলার্ধের...
গাজীপুরে বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার দাবি করে সরকারের সংশ্লিষ্টদের গালিগালাজ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছাড়ার অভিযোগে সিফাত আব্দুল্লাহ নামে এক কলেজ শিক্ষার্থীকে গ্রেপ্তার...
ফেনীর ছাগলনাইয়ার মুহুরীগঞ্জে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে ইউনিক পরিবহনের বাসের ধাক্কায় চালক ও সহকারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
অশুভের বিনাশ আর সত্য ও ন্যায় প্রতিষ্ঠার বার্তা নিয়ে মন্দিরে মন্দিরে পালিত হচ্ছে শুভ জন্মাষ্টমী। উপবাস,পূজা-অর্চনা, গীতাযজ্ঞসহ নানা আয়োজনে উদযাপিত হচ্ছে দিনটি। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস,...
রাজধানীর যেকোনো জায়গায় সহজেই পাওয়া যায় মাদক। অলিগলি, রাস্তা, সড়কে-মহাসড়কে বিক্রি হচ্ছে প্রকাশ্যে। আইনশৃঙ্খলা বাহিনীর চোখের সামনেই চলছে মাদক সেবনও।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর