সংসদ নির্বাচনের ফল: বিএনপির ৫, জামায়াত পেল ১ আসনে জয়

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৮ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলে এখন পর্যন্ত ৬টি আসনের বেসরকারি ফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে ৫টিতে জয় পেয়েছে বিএনপি। আর একটি আসনে জয় পেয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী।

এখন পর্যন্ত বিএনপির প্রার্থীরা জয় পেয়েছেন কিশোরগঞ্জ-৪, কুমিল্লা-৩, ঝিনাইদহ-১, সুনামগঞ্জ-২, বগুড়া-২ ও কক্সবাজার-৩ আসনে। আর জামায়াত জয় পেয়েছে শেরপুর-১ আসনে।

এর মধ্যে কক্সবাজার-৩ আসনে জয় পেয়েছেন বিএনপির প্রার্থী লুৎফর রহমান কাজল এবং বগুড়া-২ আসনে জয় পেয়েছেন একই দলের মীর শাহে আলম।

সুনামগঞ্জ-২ আসনে জয় পেয়েছেন বিএনপির প্রার্থী নাসিরউদ্দিন চৌধুরী। এই আসনে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামীর প্রার্থী শিশির মনির। পরাজয় মেনে নিয়ে এরই মধ্যে বিএনপি প্রার্থী নাসিরউদ্দিনকে অভিনন্দন জানিয়েছেন জামায়াত প্রার্থী শিশির মনির। দিরাই ও শাল্লা উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-২ আসনের ১১১টি ভোটকেন্দ্রের মধ্যে ৮২ কেন্দ্রের বেসরকারি ফলাফলে ধানের শীষ প্রতীকে নাসিরউদ্দিন চৌধুরী পেয়েছেন ৭৪ হাজার ২৮৯ ভোট। অন্যদিকে দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট শিশির মনির পেয়েছেন ৪২ হাজার ৪৬৭ ভোট।

এর আগে ঝিনাইদহ-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মো. আসাদুজ্জামান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মতিউর রহমান। রিটার্নিং কর্মকর্তার দেওয়া বেসরকারি ফলে আসাদুজ্জামান পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ৫৯৮ ভোট। মতিউর রহমান পেয়েছেন ৫৫ হাজার ৫৭৭ ভোট।

এদিকে কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান এবং কুমিল্লা-৩ আসনে একই দলের মোফাজ্জল হোসাইন কায়কোবাদ জয়ী হয়েছেন। আর শেরপুর-১ আসনে জয় পেয়েছেন জামায়াতের মো. রাশেদুল ইসলাম রাশেদ।

দীর্ঘ ১৭ বছর পর ভোটের অধিকার ফিরে পেয়ে উৎসবমুখর পরিবেশে সারা দেশের কেন্দ্রগুলোতে ভোট দিয়েছেন ভোটাররা। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় গণভোট ও সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়। এখন চলছে ভোট গণনার কাজ।

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ‘দুপুর ২টা পর্যন্ত সারা দেশে ৩৬ হাজার ৩১টি কেন্দ্রে ৪৭.৯১ শতাংশ ভোট পড়েছে। দুপুরে ভোটের হার কিছুটা কম ছিল।’

এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় ভোট গ্রহণ শুরু হয়। এবারের নির্বাচনে মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন।

বাংলাদেশ নিজেদের প্রয়োজনে চীনের সাথে সম্পর্ক দৃঢ় চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, চীনের সাথে বর্তমানে...
গণভোটের রায় উপেক্ষা করে সংবিধান সংশোধন কমিটি গঠনের অভিযোগে সংসদের অধিবেশন থেকে ওয়াকআউট করেছেন জামায়াতে ইসলামীসহ বিরোধী দলের সংসদ সদস্যরা। আজ সোমবার জাতীয় সংসদে সংবিধান সংশোধনসংক্রান্ত বিশেষ...
জনগণ সাথে থাকলে দেশের উন্নয়নে কোনো বিএনপি বাধা মানবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বেশি করে গাছ রোপণের আহ্বান জানিয়েছেন তিনি।
বরিশাল জেলা সফরের উদ্দেশে সড়ক পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে গুরুত্বপূর্ণ বেশকিছু কর্মসূচিতে যোগ দেবেন তিনি। আজ সোমবার সকালে রাজধানীর গুলশানের বাসভবন থেকে যাত্রা শুরু করেন...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
সংবাদ সম্মেলনে মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, চক্রটি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে অবৈধ সুবিধা আদায়ের অপচেষ্টা চালাচ্ছিল। গ্রেপ্তারকৃতের কাছ থেকে ১টি মাইক্রোবাস, ৭টি মোবাইল...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর