অগ্রিম ২০ কোটি টাকা নিয়েও সেতু নির্মাণে অনিশ্চয়তা, এখনও বন্ধ নির্মাণকাজ

খয়রাবাদ নদীর ওপর ৭৩০ মিটার সেতু নির্মাণ কাজ অনিশ্চয়তায়। ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক কারাবন্দি থাকায় আড়াই বছরেও মাত্র ১৮টি পিলারের আংশিক কাজ সম্পন্ন। ২০ কোটি টাকা অগ্রিম নিয়েছে প্রতিষ্ঠানটি।

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩১ পিএম

ঝালকাঠির নলছিটির খয়রাবাদ নদীর ওপর শত কোটি টাকার নির্মাণাধীন ৭৩০ মিটার দীর্ঘ সেতুর কাজ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক জেলে থাকায় নির্মাণকাজ এখনও থমকে আছে। নদীর দুই প্রান্তে কয়েকটি পিলার ছাড়া দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। ২০ কোটি টাকার অগ্রিম বিল নিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানটি।

ঝালকাঠির খয়রাবাদ নদীর ওপর ৭৩০ মিটার দীর্ঘ সেতু নির্মাণের কাজ শুরু হয় ২০২৩ সালের এপ্রিলে। শেষ হওয়ার কথা ২০২৬ সালে। তবে এতদিনেও কাজের কোনো গতি নেই। আড়াই বছরের বেশি সময় পেরিয়ে গেলেও মাত্র ১৮টি পিলারের আংশিক নির্মাণ হয়েছে।

স্থানীয়রা জানান, ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক বলরাম পোদ্দার কারাবন্দি থাকায় প্রকল্পের কাজ বন্ধ রয়েছে।

ঝালকাঠি জেলার নলছিটির এলজিইডি উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আজিজুল হক জানিয়েছেন, এরই মধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠান ২০ কোটি টাকার অগ্রিম বিল নিয়েছে। নির্ধারিত সময়ে কাজ শেষ না করতে পারলে ব্যবস্থা নেওয়া হবে।

সেতুটি চালু হলে সরাসরি দক্ষিণাঞ্চলের বেশির ভাগ জায়গায় যাতায়াত করতে পারবেন বাকেরগঞ্জের গারুড়িয়া, কলসকাঠি ও চরাদি ইউনিয়নের মানুষ।

চাঁদপুরের মতলব উত্তর থানায় গত দুই মাসে পল্লী বিদ্যুতের ২৮ ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটেছে। সবগুলো ঘটনার পর মামলার জন্য পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা আবেদন জানিয়েছেন। তবে এর মধ্যে ২২টি ট্রান্সফর্মার...
খুলনা ভৈরব নদের জেলখানা ঘাট এলাকায় ট্রলার ও ফেরি সংঘর্ষে হয়েছে। এতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ নিখোঁজ আছে কিনা তা...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির বাস সার্ভিস চালু করা হয়েছে। প্রাথমিকভাবে তিনটি বাস দিয়ে এ পরিবহনসেবা চালু হলো।
ইরানের একটি বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টির এ ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায় দিয়েছে ইরান। আল জাজিরা আজ বুধবার জানিয়েছে এ খবর।
বগুড়ার শেরপুরে বিকল হয়ে পড়া একটি কাঠবোঝাই ট্রাক মেরামত করার সময় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
হরমুজ প্রণালিতে সৌদি আরবের তেলবাহী দুটি বিশাল ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে সোমবার রাতে ট্যাংকার দুটি ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছে শিপিং ট্র্যাকিং সংস্থা। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর