ফোন নেওয়া যাবে না বিজয়-রাশমিকার বিয়েতে

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৩ পিএম

রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডার বিয়ের কার্ড এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বিয়ের নানা অনুষ্ঠান নিয়েও চলছে আলোচনা। জানা গিয়েছে, ২৬ ফেব্রুয়ারি ভারতের উদয়পুরে পরিবার এবং খুব কাছের মানুষদের উপস্থিতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। অত্যন্ত ব্যক্তিগত পরিসরে হবে বিয়ে। তবে অতিথিদের নির্দেশ দেওয়া হয়েছে, অনুষ্ঠানের ছবি এবং ভিডিয়ো যাতে কোনও ভাবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল না হয়।


বিয়ের অনুষ্ঠানে ‘নো-ফোন পলিসি’ থাকবে। অর্থাৎ, কোনও অতিথি ফোন নিয়ে ভেতরে প্রবেশ করতে পারবেন না। এমনটাও শোনা যাচ্ছে, বিয়ের পরে রাশমিকা মান্দানা প্রায় এক মাসের জন্য কাজ থেকে বিরতি নেবেন। শুধু তাই নয়, ‘ককটেল ২’-এর পরে রাশমিকা এবং শাহিদকে অমিত শর্মার রোম্যান্টিক-কমেডি ছবিতে দেখা যাবে। যদিও সেই সিনেমার মুক্তি অনিশ্চিত বলা চলে।

রাশমিকা ও বিজয়ের ঘনিষ্ঠ সূত্রের দাবি, উদয়পুরে অত্যন্ত ব্যক্তিগত পরিসরে বিয়ে হবে তাঁদের। ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে অনুষ্ঠান এবং ২৬ ফেব্রুয়ারি ‘সাতপাকে বাঁধা’র মাধ্যমে শেষ হবে সবটা। অতিথিদের তালিকাও খুবই ছোট রাখা হয়েছে। জানানো হয়েছে ফোন ব্যবহার করা যাবে না কোনও ভাবে।

রাশমিকা ও বিজয় বিয়ে নিয়ে সবচেয়ে চর্চিত বিষয় হলো, কোনও অভিনেতা বা ইন্ডাস্ট্রির সহকর্মীকেও আমন্ত্রণ জানানো হবে না বলে সূত্রের খবর। অতিথিদের তালিকায় কেবল পরিবারের ঘনিষ্ঠ সদস্য এবং বন্ধুরাও রয়েছেন। জাঁকজমকপূর্ণ আয়োজনের পরিবর্তে ঐতিহ্যবাহী পারিবারিক রীতিনীতি মেনেই হবে বিয়ে।

বিয়ের দেড় মাস পেরোতেই চমক! ‘এবার দুই থেকে তিন’—বলতেই নেটদুনিয়ায় শুভেচ্ছার ঢল রাশমিকা মান্দানার জন্য।  স্বামী বিজয় দেবরাকোন্ডা ও বন্ধুদের নিয়ে ‘হানিমুন’-এর বদলে...
দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে চার হাত এক হলো বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানার। পাঁচ বছরের প্রেমের সম্পর্ক পেল রাজকীয় পরিণতি অরাবল্লী পাহাড়ে ঘেরা ভারতের উদয়পুরে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা...
দীর্ঘ দিনের প্রেম, অগণিত গুঞ্জন আর ভক্তদের অপেক্ষার অবসান—অবশেষে চার হাত এক হলো! দক্ষিণ ভারতীয় তারকা বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা এখন আনুষ্ঠানিকভাবে স্বামী-স্ত্রী। বৃহস্পতিবার (২৬...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর