মাদক মামলায় খালাস পেলেন আসিফ

আপডেট : ০৯ মার্চ ২০২৬, ০৫:০৪ পিএম

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় বেকসুর খালাস পেলেন গায়ক আসিফ আকবর। সোমবার (৯ মার্চ) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আয়েশা আক্তার মৌসুমী এ রায় ঘোষণা করেন। এদিন আসিফ সশরীরে আদালতে হাজির হন। তারপর যুক্তিতর্ক উপস্থাপন শেষে কোনো অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁকে বেকসুর খালাস দেন আদালত।

এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী ওয়ালিউল ইসলাম তুষার আসিফের সর্বোচ্চ সাজা দাবি করেন। অন্যদিকে, গায়ককে নির্দোষ দাবি করে খালাস প্রত্যাশা করেন তাঁর আইনজীবী প্রদীপ কুমার দেবনাথ। যুক্তিতর্ক শেষে আদালত আসিফকে খালাস দিয়ে রায় ঘোষণা করেন। এতে উল্লেখ করা হয়, আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়নি।

মামলা থেকে খালাস পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন আসিফ। তিনি বলেন, ‘ন্যায়বিচার পেয়েছি।’

এর আগে, গত মঙ্গলবার সাক্ষ্য ও আত্মপক্ষ শুনানি শেষে যুক্তিতর্ক উপস্থাপন ও রায়ের জন্য ৯ মার্চ নির্ধারণ করেন আদালত। এ মামলায় তিনজনের সাক্ষ্য শুনেছেন আদালত।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৮ সালের ৫ জুন দিবাগত রাতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের একটি মামলায় আসিফকে গ্রেপ্তার করা হয়। ওই সময় তাঁর অফিস কক্ষে চার বোতল অবৈধ বিদেশি মদ পাওয়া যায়। পরে তা পরীক্ষা-নিরীক্ষার জন্য মাদকদ্রব্য অধিদপ্তরে পাঠানো হয়। 

২০১৮ সালের ২৩ জুলাই লাইসেন্স ছাড়া বিদেশি মদ নিজের কাছে রাখায় আসিফের বিরুদ্ধে তেজগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন সিআইডি’র সাইবার তদন্ত শাখার উপপরিদর্শক (এসআই) প্রশান্ত কুমার সিকদার। তারপর ২০১৯ সালের ১৩ নভেম্বর আসিফের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের এসআই জামাল হোসেন।

অভিযোগপত্র দাখিলের পাঁচ বছর পর ২০২৪ সালের ২৫ নভেম্বর অভিযোগ গঠন করে আসিফের বিচার শুরুর আদেশ দেন ঢাকার প্রথম যুগ্ম মহানগর দায়রা জজ আদালত।

আবারও চলচ্চিত্রের গানে পাওয়া গেল গীতিকার, অভিনেতা ও নির্মাতা মারজুক রাসেলকে। ইয়ামিন ইলান পরিচালিত ‘ঝামেলা’ সিনেমায় ব্যবহার করা হচ্ছে তাঁর লেখা ও সুর করা জনপ্রিয় গান ‘সদরঘাটের পান’। গানটিতে কণ্ঠ...
ফিউশনধর্মী গানের জন্য শ্রোতামহলে বিশেষভাবে পরিচিত ব্যান্ড ‘প্যানডোরা’। শনিবার (২২ আগস্ট) অনুষ্ঠিত হচ্ছে তাঁদের বহুল প্রতীক্ষিত একটি একক কনসার্ট। ভেন্যু রাজধানীর বনানীতে অবস্থিত ‘যাত্রাবিরতি’। 
বাবা হলেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় গায়ক অনুপম রায়। সোমবার (১৭ আগস্ট) দুপুরে ফুটফুটে এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তাঁর স্ত্রী প্রস্মিতা পাল। সুখবরটি সামাজিকমাধ্যমে নিজেই ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন...
বাংলা ব্যান্ড সংগীতের ইতিহাসে কিছু নাম শুধু শিল্পীর পরিচয় নয়, একেকটি অধ্যায়। আইয়ুব বাচ্চু তেমনই এক নাম। গিটার হাতে মঞ্চে দাঁড়িয়ে যিনি এক প্রজন্মকে শিখিয়েছেন—গান শুধু শোনার বিষয় নয়, অনুভব...
নেপাল-তিব্বতে আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানির রেশ কাটতে না কাটতেই ফের কেঁপে উঠল হিমালয়। তিব্বতে বৃহস্পতিবার অনুভূত হলো জোরালো ভূমিকম্প।
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট।
বিরোধী দল অযৌক্তিক আন্দোলনে গেলে জনগণ তা প্রত্যাখান করবে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দেয়ার চিন্তাও নেই সরকারি দলের। বিএনপির নেতারা বলছেন,...
একদিকে টুর্নামেন্ট থেকে বিদায়, অন্যদিকে চোট শঙ্কায় মাঠ ছেড়ে উঠে যাওয়া- ম্যাচ শেষে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছেন নেইমার। আর সেটার দায় চাপিয়েছেন পালমেইরাসের মাঠ ভিলা বেলমিরোর ওপর।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর