সংগীতশিল্পী তানজীব সারোয়ারের ‘আত্মহত্যার চেষ্টা’?

আপডেট : ১৩ মার্চ ২০২৬, ০২:২১ পিএম

সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎই ছড়িয়ে পড়ে একটি উদ্বেগজনক খবর—ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন সংগীতশিল্পী তানজীব সারোয়ার, বর্তমানে তিনি আইসিইউতে। বৃহস্পতিবার মধ্যরাত থেকেই বিভিন্ন ফেসবুক পেজে এমন দাবি দেখা যায়।

তবে বিষয়টি নিয়ে পরে মুখ খোলেন গায়কের স্ত্রী সাবা সানজিদা রহমান। তিনি জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আত্মহত্যার চেষ্টার খবরটি সম্পূর্ণ বিভ্রান্তিকর।

একটি ফেসবুক পোস্টে সাবা সানজিদা রহমান লেখেন, ‘আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় তানজীব সারোয়ার এখন মোটামুটি সুস্থ। উচ্চ রক্তচাপের কারণে সে আইসিইউতে ভর্তি ছিল।’

তিনি জানান, আগে থেকেই উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছিলেন তানজীব। ১২ মার্চ মধ্যরাতে হঠাৎ চাপ বেড়ে গেলে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকদের পরামর্শে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে।

গুজব ছড়ানোর বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। সাবার ভাষায়, ‘যেকোনো ধরনের তথ্যের জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। দয়া করে বিভ্রান্তিকর তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করবেন না। আপনাদের ভালোবাসা ও দোয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।’

গায়ক, সুরকার ও সংগীত পরিচালক হিসেবে পরিচিত তানজীব সারোয়ার ২০১১ সালে আনুষ্ঠানিকভাবে সংগীতজগতে যাত্রা শুরু করেন। একই বছর প্রকাশ পায় তাঁর প্রথম একক অ্যালবাম ‘অন্দরমহল’। পরে ২০১৪ সালে ‘মেঘবরণ’ এবং ২০১৬ সালে ‘হৃদমোহিনী’ নামে আরও দুটি অ্যালবাম প্রকাশিত হয়।

‘দিল আমার’, ‘মেঘ মিলন’ ও ‘গা ছুঁয়ে বলো’ গানের মাধ্যমে শ্রোতাদের কাছে ব্যাপক পরিচিতি পান তিনি। বিশেষ করে ২০২৩ সালে রায়হান রাফি পরিচালিত সুড়ঙ্গ চলচ্চিত্রে ‘গা ছুঁয়ে বলো’ গানটির মাধ্যমে প্লেব্যাকে অভিষেক ঘটে তাঁর।

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার সুচিত্রা মিউজিক থেকে আজ মঙ্গলবার প্রকাশিত হচ্ছে কবিতার গানখ্যাত বাংলাদেশের বিশিষ্ট কণ্ঠশিল্পী ঐশিকা নদীর একটি নতুন গান ‘জল ধুয়ে দেয় গানের খাতা’। গানের কথা ও সুর করেছেন...
প্রয়াত সংগীতশিল্পী জুবিন গার্গের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত ১৭ সেপ্টেম্বর থেকে তাঁর স্মরণে ভারতের আসামজুড়ে পালিত হচ্ছে তিন দিনব্যাপী ‘জুবিন দিবস’।  আজ গায়ককে হারানোর দিনে সোনাপুরের জুবিন...
প্রথমবার মা হলেন মার্কিন পপতারকা লেডি গাগা। সম্প্রতি উত্তর ক্যালিফোর্নিয়ায় তাঁকে দেখা যায় সদ্যোজাতকে কোলে নিয়ে ঘুরে বেড়াতে। আর সেই মুহূর্তের কিছু ছবি প্রকাশ্যে আসতেই সুখবর ছড়িয়ে পড়ে। ...
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর