খুলনায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ আটক ৭ সন্ত্রাসী

আপডেট : ১৫ মার্চ ২০২৬, ০৭:২৯ পিএম

খুলনায় কোস্ট গার্ডের অভিযানে সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্যকে অস্ত্রসহ আটক করা হয়েছে। রোববার ভোর ৫টায় দীঘলিয়া থানার গাজীর হাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন মোঃ সিরাজ মোল্লা, মোঃ মিজানুর রহমান মোল্লা, তুহিন মোল্লা, আশিল মোল্লা, নাছিম শেখ, জনি মোল্লা। তারা প্রত্যেকেই নড়াইলের কালিয়া উপজেলার বাসিন্দা। 

আটকের সময় সন্ত্রাসীদের কাছ থেকে ১টি একনলা বন্দুক, ১টি দেশীয় ওয়ান শুটার গান, ৩ রাউন্ড তাজা কার্তুজ, ও ১টি ককটেল উদ্ধার করা হয়। 

বাংলাদেশ কোস্ট গার্ড শিপ (বিসিজিএস) অপরাজেয় বাংলার নির্বাহি কর্মকর্তা লেঃ খালিদ সাইফুল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। আসামীদের সংশ্লিষ্ট থানায় পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার জন্য হস্তাম্তর করা হচ্ছে। 

আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
দেশের অন্তত চারটি জেলায় নদী ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি-বসতভিটা। এতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, ভাঙন ঠেকাতে বহু আশ্বাসের পরও নেয়া হচ্ছে না স্থায়ী কোনো ব্যবস্থা।...
বগুড়া সদরে চুরির অভিযোগে এক তরুণকে রাতভর নির্যাতন ও পরে পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার নিশিন্দারায় এ ঘটনা হয়। নিহত শামিম হোসেন বগুড়া সদর উপজেলার নামুজা ইউনিয়নের আব্দুল...
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে মঙ্গলবার মুন্সিগঞ্জে ও পটুয়াখালীতে সংঘর্ষ হয়েছে। এর মধ্যে মুন্সিগঞ্জের শ্রীনগরে সংঘর্ষের জেরে পুলিশসহ অন্তত ৯ জন আহত হয়েছে।
হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনার মধ্যে ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গত দুই দিনের পাল্টাপাল্টি হামলার পর ইরানের দক্ষিণাঞ্চলের চাবাহার ও কোনারাক এলাকায় হামলা হয়েছে বলে...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর