সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল হতে পারে আজ

সংসদ থেকে দলগুলোর হিসাব চলে এসেছে। তফসিল ঘোষণা হলেই দলগুলো তাদের প্রার্থীদের মনোনয়ন দিয়ে দেওয়া হবে। সে অনুযায়ী, রিটার্নিং অফিসাররা বাকি কাজ করবেন।

আপডেট : ০৬ এপ্রিল ২০২৬, ০১:০৭ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল চূড়ান্ত হতে পারে আজ সোমবার। নির্বাচন কমিশনে (ইসি) চলমান ১১তম কমিশন সভার মূল আলোচ্য বিষয় সংরক্ষিত মহিলা আসনে নির্বাচন।

আগামী ১৪ মের আগে যেকোনও দিন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে।

তফসিল ঘোষণার পাশাপাশি চূড়ান্ত ভোটার তালিকা এবং সংরক্ষিত আসনে দল বা জোটের প্রাপ্যতাও জানাবে ইসি।

ইসির কর্মর্কতারা জানান, সংসদ থেকে দলগুলোর হিসাব চলে এসেছে। তফসিল ঘোষণা হলেই দলগুলো তাদের প্রার্থীদের মনোনয়ন দিয়ে দেওয়া হবে। সে অনুযায়ী, রিটার্নিং অফিসাররা বাকি কাজ করবেন।

এবারের কমিশন সভায় আলোচ্যসূচিতে রয়েছে, আগামী ৯ এপ্রিল অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদের দুটি আসনের বিষয়ে অবহিত করা; নির্বাচন সংশ্লিষ্ট নির্বাচন পূর্ববর্তী কিছু গুরুত্বপূর্ণ মামলা এবং নির্বাচন পরবর্তী সময়ে দায়ের করা নির্বাচনি দরখাস্ত বিষয়ে কমিশনকে অবহিত করা এবং নির্বাচনি দায়িত্ব পালনকালে আহত ও নিহতদের ক্ষতিপূরণ বিষয়ে ইতোপূর্বে প্রণীত নীতিমালা বিষয়ে কমিশনকে অবহিত করা।

সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দল অংশ না নিলেও বিতর্কের সুযোগ থাকবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মঙ্গলবার বিকেলে  জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে সংবিধান সংশোধনে বিশেষ কমিটির সপ্তম বৈঠক শেষে সংবাদ...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সহযোগিতা জোরদার ও বিনিয়োগ বৃদ্ধিতে ভূমিকা রাখতে এদেশে সফররত যুক্তরাজ্যের আইনপ্রণেতাদের আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার...
নোট অব ডিসেন্ট ছাড়া জুলাই সনদ বাস্তবায়নে সরকার আগ্রহী নয়, জানিয়েছেন সংবিধান সংশোধন কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার বিকেলে সংসদ ভবনে কমিটির বৈঠক শেষে তিনি এ কথা জানান।
গণতন্ত্র সুসংহত করতে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আজ সোমবার সকালে রাজধানীর নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে ইউএন ইলেকটোরাল...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর