দুই যুগ পর প্রকাশ পেল লাকী আখান্দের নতুন গান

আপডেট : ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৩৫ পিএম

দীর্ঘ দুই যুগের অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হলো এক হারিয়ে যাওয়া গান। ১৯৯৮ সালে ধানমন্ডির আড্ডায় জন্ম নেওয়া ‘যার কাছে মন রেখে’ শিরোনামের গানটি এতদিন আলোর মুখ দেখেনি। কিংবদন্তি লাকী আখান্দের সুরে এবং গোলাম মোর্শেদের কথায় তৈরি এই গানটি নতুন করে প্রাণ পেয়েছে তরুণ কণ্ঠশিল্পী তরুণ মুন্সীর গলায়।

এর পেছনের গল্প তুলে ধরে গোলাম মোর্শেদ বলেন, ‘‘লাকী আখান্দ তার জীবনের গুরুত্বপূর্ণ একটি অংশজুড়ে ছিলেন। তাকে কেন্দ্র করেই তিনি বহু গান লিখেছেন। ‘যার কাছে মন রেখে’ গানটি শুনে লাকী আখান্দ নিজেই সুর করেছিলেন। তবে নানা ব্যস্ততায় গানটি আর গাওয়া হয়ে ওঠেনি। শিল্পীর মৃত্যুর পর গানটিও যেন থেমে ছিল সময়ের গহ্বরে।’’

অনেকদিন ধরেই গানটি প্রকাশের কথা ভাবছিলেন গীতিকার। শেষ পর্যন্ত তিনি এমন একজন শিল্পী খুঁজছিলেন, যিনি লাকী আখান্দের আবেগকে ধারণ করতে পারবেন। সেই ভাবনা থেকেই তরুণ মুন্সীকে বেছে নেওয়া হয়। তার বিশ্বাস, নতুন প্রজন্মের এই শিল্পী গানটির প্রতি যথাযথ সুবিচার করেছেন।

গানটি গাওয়ার অভিজ্ঞতা নিয়ে আবেগাপ্লুত তরুণ মুন্সী জানান, ছোটবেলা থেকেই তিনি লাকী আখান্দের গান শুনে বড় হয়েছেন। তাই তার জন্য লেখা একটি গান গাওয়ার সুযোগ পাওয়া তার কাছে বিশেষ অনুভূতির। গানটি প্রথম শোনার পর থেকেই ভেতরে এক অদ্ভুত ভালো লাগা কাজ করছিল বলে জানান তিনি।

রুমকী রুসা ও মাশরুর হোসাইনের নির্মাণে গানটির মিউজিক ভিডিও প্রকাশ পেয়েছে গান জানালা’র ইউটিউব চ্যানেলে।

একই মঞ্চে পারফর্ম করতে চলেছে দেশের জনপ্রিয় পাঁচ ব্যান্ড—নগরবাউল, আর্ক, ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য। আগামী ২৩ অক্টোবর ঢাকার যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় অনুষ্ঠিত হবে ‘রক অ্যান রিদম ৫.০ : নো...
শিল্প-সংস্কৃতিতে সমৃদ্ধ বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, বিকাশ এবং দেশ-বিদেশে তা যথাযথভাবে তুলে ধরার লক্ষ্যে ১৯৭৬ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) একটি জাতীয়...
‘অতঃপর অধরা’ শিরোনামের একক কনসার্ট নিয়ে মঞ্চে ফিরছেন সংগীতশিল্পী মিফতাহ জামান। ‘চির অধরা’, ‘তাই তোমার খেয়াল’ ও ‘প্রাপ্তিশূন্য’র মতো নিজের জনপ্রিয়...
প্রয়াত সংগীতশিল্পী জুবিন গার্গের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত ১৭ সেপ্টেম্বর থেকে তাঁর স্মরণে ভারতের আসামজুড়ে পালিত হচ্ছে তিন দিনব্যাপী ‘জুবিন দিবস’।  আজ গায়ককে হারানোর দিনে সোনাপুরের জুবিন...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর