লেবানন ও ইসরায়েলের যুদ্ধে আরও ৩ সপ্তাহের বিরতি

আপডেট : ২৪ এপ্রিল ২০২৬, ০৭:২২ এএম

লেবানন ও ইসরায়েল আরও তিন সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার হোয়াইট হাউসে দুই দেশের প্রতিনিধিরা বৈঠকে বসেন। ওই বৈঠকেই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত হয়। রয়টার্স জানিয়েছে এ খবর।

ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর কথা জানিয়ে ট্রাম্প লিখেছেন, ইসরায়েল ও লেবাননের মধ্যে একটি ভালো বৈঠক হয়েছে। হিজবুল্লাহ থেকে লেবাননকে রক্ষা করতে যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে কাজ করবে বলেও পোস্টে জানিয়েছেন তিনি।

এছাড়া শিগগিরই হোয়াইট হাউজে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের মধ্যকার একটি বৈঠক আয়োজন করা হবে বলে জানিয়েছেন ট্রাম্প।

এর আগে ১৬ এপ্রিল লেবানন ও ইসরায়েল ১০ দিনের যুদ্ধবিরতিতে যাওয়ায় সম্মত হয়েছিল।

আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক গেলে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। গতকাল শনিবার নিউইয়র্ক...
যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি লঙ্ঘন করায় পাকিস্তানের মধ্যস্ততায় স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি স্থগিত করেছে ইরান। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি শনিবার এক বিবৃতিতে এ ঘোষণা দেন। রয়টার্স...
ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় জর্ডানে যুক্তরাষ্ট্রের দুই সেনাসদস্য নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন একজন সেনাসদস্য। শনিবার মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকমের বরাতে রয়টার্স এ তথ্য জানায়।
ফিলিস্তিনি বন্দিদের পালানো ঠেকাতে কুমির দিয়ে ঘেরা বিশেষ কারাগার নির্মাণের পরিকল্পনা নিয়েছে ইসরায়েল। সিদ্ধান্ত নিয়ে পরিবেশবাদী ও আইনি মহলে তৈরি হয়েছে বিতর্ক।
ফিফা বিশ্বকাপের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে স্পেন শিরোপা জিতবে বলে বিশ্বাস করেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও। তাঁর মতে, এই টুর্নামেন্টে স্পেন তাদের প্রায়...
ফাইনাল নিয়ে নিজের অনুভূতি জানিয়ে জাহিদ হাসান বলেন, ‘এটা এমন একটি ম্যাচ, যেখানে যে কেউ জিততে পারে। দুই দলই দারুণ ফুটবল খেলছে। তবে আমার মনে হয়, আর্জেন্টিনা একটু এগিয়ে থাকবে। তাদের অভিজ্ঞতা,...
আজ আরও একবার বিশ্বকাপ জয়ের দ্বারপ্রান্তে মেসি। টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ে মেসির সামনে বাধা স্পেন। বাংলাদেশ সময় আজ রোববার রাত ১টায় শিরোপা নির্ধারণী ম্যাচে খেলতে নামবেন মেসিরা।
বগুড়ায় ডিবি হেফাজতে থাকা হত্যা মামলার সন্দেহভাজন আসামি আসাদুজ্জামান আসাদের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, হাজতখানার টয়লেটের ভেন্টিলেটরে লুঙ্গি বেঁধে তিনি আত্মহত্যা করেছেন।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর