যে গানের পেছনে এক দশকের গল্প

আপডেট : ০১ মে ২০২৬, ০২:১৭ পিএম

এক দশকের অপেক্ষা শেষে প্রকাশ পেয়েছে জনপ্রিয় ব্যান্ড অ্যাশেজের নতুন গান ‘ফেরিওয়ালা’। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত থেকে গানটির ভিডিও চিত্র দেখা যাচ্ছে ব্যান্ডটির ইউটিউব চ্যানেলে। এটি তাঁদের ‘বিভ্রম’ অ্যালবামের চতুর্থ গান। কথা ও সুর করেছেন ব্যান্ডটির ভোকাল জুনায়েদ ইভান। কানাডা এবং রাঙামাটির কাপ্তাই লেকে দৃশ্যধারণ করা হয়েছে ভিডিও চিত্রটির।

গানটির পেছনে জড়িয়ে আছে এক দীর্ঘ ইতিহাস। পাওয়া না পাওয়ার অজস্র স্মৃতি। ২০১৬ সালের সেপ্টেম্বরে ফেসবুকে দুটি লাইন শেয়ার করেছিলেন জুনায়েদ ইভান—‘ময়লা জমে গেছে শেষ লাইনে, তোমার চোখ অন্যভাবে জ্বলছে।’ সেটি ছিল কেবল আভাস। এরপর ২০১৯ সালে গানটির একটি ডেমো প্রকাশ করা হয়। সময়ের সাথে ভক্তদের কৌতূহল আরও বেড়েছে, কিন্তু পূর্ণাঙ্গ গান আর আসেনি।

দীর্ঘ এক দশকে ইউটিউবের মন্তব্যঘরে জমেছে অসংখ্য মন্তব্য, যার প্রায় প্রতিটিরই মূল সুর—অপেক্ষা। প্রতি মাসেই কেউ না কেউ গানটির খবর নিয়েছে। একজন লিখেছেন, ‘এই গানটার জন্য চারটা বছর অপেক্ষা করে আছি। মাঝে মাঝেই এসে চেক করে যাই।’ আরেকজন লিখেছেন, ‘এই গানের জন্য পাঁচ বছর ধরে অপেক্ষায় আছি ইভান ভাই, অপেক্ষার প্রহর যেন শেষই হচ্ছে না।’

এ মন্তব্যে ফুটে উঠেছে অপেক্ষার তীব্রতা, ‘এই দিকে গানটার জন্য আমার আয়ু কমে যাচ্ছে।’ আরেকজন লিখেছেন, ‘জীবনের দামের বিনিময় কি গানটার জন্য এত অপেক্ষা।’

শ্রোতাদের কেউ কেউ গানটির সঙ্গে নিজেদের কষ্টের স্মৃতিও শেয়ার করেছেন। একজন লিখেছেন, ‘এই গানটা আমি আর আমার এক বন্ধু একসঙ্গে এইটুকু শুনেছিলাম। সে বলেছিল, মামা গানটা যে কবে আসবে, কানের পিপাসা অনেক বেড়ে গেছে। কিন্তু এই গানটা শোনার আগেই সে ওপারে চলে গেল।’

অবশেষে প্রতীক্ষার প্রহর ফুরিয়ে এল ফেরিওয়ালা। জুনায়েদ ইভান বলেন, ‘সে অনেক আগের কথা। ১০ বছরের বেশি হবে গানটি তৈরি করেছিলাম। তখন বুঝিনি রিলিজ করতে এত সময় লাগবে। ২০১৬-তে ফেসবুকে দু লাইন প্রকাশের পর থেকে রিলিজ অবধি আপডেট জানতে চেয়েছেন শ্রোতারা। ইউটিউব ও ফেসবুকে জমা হয়েছে হাজারের বেশি মন্তব্য, যা আমাদের আপ্লুত করেছে। অবশেষে গানটি রিলিজ দিতে পেরেছি, ভালো লাগছে।’

অ্যাশেজের বর্তমান লাইনআপে রয়েছেন জুনায়েদ ইভান (ভোকাল), সুলতান রাফসান খান (গিটার), ওয়াহিদউজ জামান তূর্য (বেজ গিটার), আদনান বিন জামান (কি-বোর্ড) ও তৌফিক আহমেদ বিজয় (ড্রামস)।

একই মঞ্চে পারফর্ম করতে চলেছে দেশের জনপ্রিয় পাঁচ ব্যান্ড—নগরবাউল, আর্ক, ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য। আগামী ২৩ অক্টোবর ঢাকার যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় অনুষ্ঠিত হবে ‘রক অ্যান রিদম ৫.০ : নো...
শিল্প-সংস্কৃতিতে সমৃদ্ধ বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, বিকাশ এবং দেশ-বিদেশে তা যথাযথভাবে তুলে ধরার লক্ষ্যে ১৯৭৬ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) একটি জাতীয়...
‘অতঃপর অধরা’ শিরোনামের একক কনসার্ট নিয়ে মঞ্চে ফিরছেন সংগীতশিল্পী মিফতাহ জামান। ‘চির অধরা’, ‘তাই তোমার খেয়াল’ ও ‘প্রাপ্তিশূন্য’র মতো নিজের জনপ্রিয়...
প্রয়াত সংগীতশিল্পী জুবিন গার্গের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত ১৭ সেপ্টেম্বর থেকে তাঁর স্মরণে ভারতের আসামজুড়ে পালিত হচ্ছে তিন দিনব্যাপী ‘জুবিন দিবস’।  আজ গায়ককে হারানোর দিনে সোনাপুরের জুবিন...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর