ফ্রান্সের দক্ষিণ উপকূলের মনোরম শহর কানে পর্দা উঠেছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র আয়োজন ৭৯তম কান চলচ্চিত্র উৎসবের। গোটা বিশ্বের নানা প্রান্তের নির্মাতা, অভিনয়শিল্পী, সমালোচক ও তারকাদের উপস্থিতিতে কানের আঙ্গিনা এখন রীতিমতো উৎসবমুখর। সেখানে প্রথমদিনেই নিজের মোহনীয় উপস্থিতি ও অনন্য ফ্যাশনের মাধ্যমে দ্যুতি ছড়ালেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া
উৎসবে যোগ দিয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ নতুন ছবি শেয়ার করেছেন আলিয়া। যেখানে তাঁকে দেখা গেছে প্যাস্টেল শেডের দৃষ্টিনন্দন এক গাউনে, যা মুহূর্তেই ভক্তদের নজর কেড়েছে। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া
মঙ্গলবার (১২ মে) বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে উৎসবের উদ্বোধন হয়েছে। আগামী ২৩ মে পর্যন্ত চলবে এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আর শুরুতেই নিজের মোহনীয় উপস্থিতি ও অনন্য ফ্যাশন স্টেটমেন্ট দিয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া
উৎসবে যোগ দিয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ নতুন ছবি শেয়ার করেন আলিয়া। ছবিগুলোতে তাকে দেখা গেছে প্যাস্টেল শেডের দৃষ্টিনন্দন এক গাউনে, যা মুহূর্তেই ভক্তদের নজর কাড়ে। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া
ফরাসি রিভেরার নীল জলরাশি ও রৌদ্রোজ্জ্বল আবহের সঙ্গে আলিয়ার এই লুক যেন এক স্বপ্নময় আবহ তৈরি করেছে। ফ্লোরাল প্রিন্টের নরম রঙের গাউনের সঙ্গে হালকা মেকআপ ও ছিমছাম হেয়ারস্টাইলে তাঁকে দেখাচ্ছিল স্নিগ্ধ, মার্জিত ও রাজকীয়। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া
আলিয়ার পোস্টে ভক্তদের অনেকেই মন্তব্য করেছেন, এই সাজে তাঁকে যেন রূপকথার রাজকন্যার মতো লাগছে! সমুদ্রতীরের খোলামেলা পরিবেশে তাঁর প্রাণবন্ত উপস্থিতি দ্রুতই নেটিজেনদের মাঝে ছড়িয়ে পড়ে। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া