মোহাম্মদপুরের মাদক ব্যবসায়ী ‘পিচ্চি রাজা’ গ্রেপ্তার

আপডেট : ২০ মে ২০২৬, ০৯:৫৭ এএম

মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী রাজা বাদশা ওরফে পিচ্চি রাজাকে গ্রেপ্তার করেছে পুলিশ । মঙ্গলবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান জানায়, পিচ্চি রাজার বিরুদ্ধে ৩টি হত্যা, হত্যাচেষ্টা, মাদক ও বিস্ফোরকসহ মোট ২৯টি মামলা দায়ের করা হয়েছে। দীর্ঘদিন ধরে সে জেনেভা ক্যাম্প ও মোহাম্মদপুর এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড এবং মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। 

এর আগেও একাধিকবার গ্রেপ্তার হলেও জামিনে বের হয়ে পিচ্চি রাজা আত্মগোপন করে। মঙ্গলবার নেপাল থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশে প্রবেশের চেষ্টা করার সময়, গোপন সংবাদের ভিত্তিতে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় মোহাম্মদপুর থানা পুলিশ।

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪১৪ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৫৯টি মামলা করা হয়েছে।
রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুরাতন ভবনের বাথরুম থেকে এক নারীর রক্তাক্ত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে শাহবাগ থানা-পুলিশ। তাঁর বয়স আনুমানিক ২৮ বছর। তাৎক্ষনিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।...
গাজীপুরের কাশিমপুর কারাগারে নেওয়ার পথে পুলিশের প্রিজন ভ্যান থেকে আলোচিত ৩০ মামলার আসামি পিচ্চি রাজা গাজীপুরের বাইমাইল নয়, ঢাকার তাঁতীবাজার এলাকা থেকে পালিয়েছিলেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে...
এক রোগীর মৃত্যকে কেন্দ্র করে রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক হাসপাতালে হামলার ঘটনা ঘটেছে। এ সময় রোগীর স্বজন ও হাসপাতালের কর্মচারীদের মধ্যে সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হন। হাসপাতাল কতৃপক্ষ বলছে, গুরুতর...
ক্ষুধা ও পরিতৃপ্তি নিয়ন্ত্রণকারী হরমোন নিয়ে গবেষণাই এ বছর নোবেল চিকিৎসাবিজ্ঞান পুরস্কার পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি। সোমবার এই পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে শুরু হচ্ছে ২০২৬ সালের নোবেল...
হয়রানি বন্ধসহ ৪ দফা দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ ও মিছিল করেছে অটোরিকশা মালিক শ্রমিক ঐক্য পরিষদ। এ সময় রাজধানীর বিভিন্ন এলাকায় অটোরিকশা চলাচল বন্ধ করে দেয় তারা। এতে নগর জুড়ে...
শহরের ওপর চাপ কমাতে অঞ্চলভিত্তিক উন্নয়নে সরকার জোর দিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেইসাথে পরিকল্পিত নগরায়নে মাস্টারপ্ল্যান এবং সবার জন্য বাসস্থান নিশ্চিতে কাজ চলছে বলেও জানান তিনি।...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষস্থানীয় পাঁচ নেতাকে উপদেষ্টা রেখে জুলাই যোদ্ধাদের সংগঠন ‘জুলাই ওয়ারিয়র্স এলায়েন্স’র কেন্দ্রীয় কমিটি (আংশিক) ঘোষণা করা হয়েছে। সংগঠনটির সভাপতি হয়েছেন মো. সালমান...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর