নজরুলে ও তুর্কি সুরে শুরু হলো কোক স্টুডিও বাংলার সিজন ৪

আপডেট : ২৩ মে ২০২৬, ০৯:০৩ পিএম

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতি শ্রদ্ধা জানিয়ে চতুর্থ মৌসুম শুরু করল ‘কোক স্টুডিও বাংলা’। নজরুলের জন্মবার্ষিকী উপলক্ষে ২৫ মে’র আগেই প্রকাশ করা হয়েছে বিশেষ উদ্বোধনী গান ‘রুম ঝুম’।

মূলত অটোমান-তুর্কি লোকগান ‘উস্কুদারা গিদের ইকেন’ থেকে অনুপ্রাণিত হয়ে নজরুল তৈরি করেছিলেন বর্ষা ও বাঙালিয়ানার আবহে ভেজা ‘রুম ঝুম’। আর এবার ‘কোক স্টুডিও বাংলা’র আয়োজনে সেই গানই ফিরে এলো নতুন সুর, নতুন বিন্যাস আর আন্তর্জাতিক মেলবন্ধনের ছোঁয়ায়।

গানটিতে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের শিল্পী মাহতিম সাকিব ও নুসরাত জাহান। তাদের সঙ্গে যুক্ত হয়েছেন তুরস্কের সংগীতশিল্পী এলিফ হান্দে জেভগেল ও মুস্তাফা ইপেক। দক্ষিণ এশীয় ও তুর্কি সংগীতধারার সংমিশ্রণে গানটি পেয়েছে এক ভিন্নমাত্রার আবহ।

এটি ‘কোক স্টুডিও বাংলা’-তে মাহতিম সাকিবের অভিষেক গান। একইসঙ্গে নতুন কণ্ঠ হিসেবে আত্মপ্রকাশ করলেন নুসরাত জাহানও।

নুসরাত জাহান জানান, ‘রুম ঝুম’ তার জন্য ভীষণ আবেগের একটি কাজ। ছোটবেলা থেকেই সংগীত পরিচালক শুভেন্দু তাদের পরিবারের খুব কাছের মানুষ। তাই তার হাত ধরে ‘কোক স্টুডিও বাংলা’র মতো প্ল্যাটফর্মে যাত্রা শুরু করাটা তার কাছে বিশেষ অনুভূতির।

অন্যদিকে মাহতিম সাকিব বলেন, ‘এমন একটি ঐতিহ্যবাহী গানের অংশ হতে পারাটা আমার জন্য বড় অভিজ্ঞতা। ‘কোক স্টুডিও বাংলা’ নতুন প্রজন্মের কাছে কালজয়ী গানগুলোকে নতুনভাবে পৌঁছে দেওয়ার একটি অসাধারণ মাধ্যম।’
এতে অভিনয় করেছেন রওনক হাসান, সৈয়দা সাদিয়া মেহজাবিন, রুদ্র শংকর রায় ও আফ্রিদা হক মারিয়া।

জানা গেছে, এবারের মৌসুমে মোট আটটি গান প্রকাশ করা হবে। প্রতিটি গানেই থাকবে ভিন্ন ভিন্ন আবেগ, সংগীতধারা ও সংস্কৃতির মেলবন্ধন।

 

একই মঞ্চে পারফর্ম করতে চলেছে দেশের জনপ্রিয় পাঁচ ব্যান্ড—নগরবাউল, আর্ক, ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য। আগামী ২৩ অক্টোবর ঢাকার যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় অনুষ্ঠিত হবে ‘রক অ্যান রিদম ৫.০ : নো...
শিল্প-সংস্কৃতিতে সমৃদ্ধ বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, বিকাশ এবং দেশ-বিদেশে তা যথাযথভাবে তুলে ধরার লক্ষ্যে ১৯৭৬ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) একটি জাতীয়...
‘অতঃপর অধরা’ শিরোনামের একক কনসার্ট নিয়ে মঞ্চে ফিরছেন সংগীতশিল্পী মিফতাহ জামান। ‘চির অধরা’, ‘তাই তোমার খেয়াল’ ও ‘প্রাপ্তিশূন্য’র মতো নিজের জনপ্রিয়...
প্রয়াত সংগীতশিল্পী জুবিন গার্গের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত ১৭ সেপ্টেম্বর থেকে তাঁর স্মরণে ভারতের আসামজুড়ে পালিত হচ্ছে তিন দিনব্যাপী ‘জুবিন দিবস’।  আজ গায়ককে হারানোর দিনে সোনাপুরের জুবিন...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর