ইরানকে দুর্বল করার লক্ষ্য পূরণ হলো না যুক্তরাষ্ট্র-ইসরায়েলের 

ইরানকে দুর্বল করার লক্ষ্য ব্যর্থ হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। তাদের মতে, যুদ্ধের পর দেশটি আরও সংগঠিত ও কৌশলগতভাবে শক্ত অবস্থানে পৌঁছেছে, মধ্যপ্রাচ্যে প্রভাবও অক্ষুণ্ন রয়েছে।

আপডেট : ১৭ জুন ২০২৬, ০৪:৫৫ পিএম

মধ্যপ্রাচ্যে ইরানকে দুর্বল করার লক্ষ্যেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধ শুরু করেছিল। কিন্তু প্রায় সাড়ে ৩ মাস পর বিশ্লেষকদের মূল্যায়ন ভিন্ন চিত্রই তুলে ধরছে। তাদের মতে, সরকার পরিবর্তন বা পারমাণবিক সক্ষমতা ধ্বংসের লক্ষ্য পূরণ হয়নি। বরং ইরান এখন আগের চেয়ে বেশি সমর-কেন্দ্রিক, ঝুঁকি নিতে প্রস্তুত এবং কৌশলগতভাবে সংগঠিত অবস্থানে পৌঁছেছে। 

নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণধর্মী প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের পর ইরানের শাসন কাঠামোয় বড় পরিবর্তন এসেছে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর দেশটিতে নিরাপত্তা-কেন্দ্রিক ও কঠোর অবস্থানের নতুন নেতৃত্বের উত্থান ঘটেছে। বিশ্লেষকদের মতে, এই ব্যবস্থাকে এখন ইসলামিক রিপাবলিক ‘৩.০’ বলা হচ্ছে, যেখানে আইআরজিসির প্রভাব রাষ্ট্রক্ষমতার কেন্দ্রে পৌঁছে গেছে। 

চ্যাথাম হাউসের সানাম ভাকিল বলছেন, ইরান এখন অপেক্ষাকৃত তরুণ ও বেশি সাহসী নেতৃত্বের হাতে পরিচালিত হচ্ছে। সামরিক ও অর্থনৈতিক চাপ সত্ত্বেও দেশটি তার পারমাণবিক সক্ষমতা ও প্রযুক্তিগত ভিত্তি অক্ষুন্ন রেখেছে, যেখান থেকে চাইলে দ্রুত পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতাও অর্জন করতে পারে। 

আঞ্চলিক প্রভাবের ক্ষেত্রেও ইরান পিছিয়ে নেই। হিজবুল্লাহ, হামাস ও হুতি গোষ্ঠীর মাধ্যমে মধ্যপ্রাচ্যে তাদের অবস্থান শক্ত রয়েছে। একই সঙ্গে ইরান এখন সরাসরি সামরিক পদক্ষেপের পাশাপাশি কূটনৈতিক চাপকেও আরও আক্রমণাত্মকভাবে ব্যবহার করছে। যা দেশটির বাড়তি আত্মবিশ্বাস ও ঝুঁকি গ্রহণের প্রবণতার ইঙ্গিত, বলছেন বিশ্লেষকরা। 

তবে তাদের মতে, সবচেয়ে বড় ঝুঁকি হলো ভুল হিসাব বা কৌশলগত ভুল সিদ্ধান্ত। এতে পরিস্থিতি আবারও বড় সংঘাতে গড়াতে পারে। ফলে অঞ্চলটিতে দীর্ঘমেয়াদে না যুদ্ধ, না শান্তির অনিশ্চিত বাস্তবতাই থেকে যাওয়ার আশঙ্কা রয়েছে। 

ইরানের একটি স্কুল ও ক্রীড়া স্থাপনায় মার্কিন সামরিক হামলা যুদ্ধাপরাধের শামিল বলে প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ। বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে সংস্থাটির ফ্যাক্ট–ফাইন্ডিং মিশন জানায়, স্কুলে...
ইরানের একটি স্কুল ও ক্রীড়া স্থাপনায় মার্কিন সামরিক হামলা যুদ্ধাপরাধের শামিল বলে প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ। বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে সংস্থাটির  ফ্যাক্ট–ফাইন্ডিং মিশন জানায়, স্কুলে...
মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে যাচ্ছে ইসরায়েল। নিজ নিজ মিশনকে দূতাবাসে উন্নীত করার পাশাপাশি রাষ্ট্রদূত নিয়োগের বিষয়েও সম্মত হয় দুই পক্ষ। এ সম্পর্কের আওতায় অর্থনৈতিক ও...
ইরান যুদ্ধ ইস্যুতে অভিশংসনের ঝুঁকিতে রয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। হেগসেথের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনেছেন তার নিজ দল রিপাবলিকান পার্টির আইনপ্রণেতা থমাস ম্যাসি। বার্তা...
আসিয়ান কাপকে সামনে রেখে সম্প্রতি দীর্ঘ অনুশীলন ক্যাম্পের আয়োজন করেন ডুলি। সেখানে ট্রায়ালে অংশ নিয়েছিলেন বেশ কয়েকজন প্রবাসী ফুটবলার। তবে সেই প্রবাসী ফুটবলারদের মধ্যে এরই মধ্যে ক্যাম্প থেকে বাদ...
সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা মানুষের সরলতাকে সুযোগ হিসেবে ব্যবহার করছে দালাল চক্র। সহায়তাকারী সেজে পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠিয়ে দেয় বেসরকারি ডায়াগনস্টিকে। আর এই ঘটনাকে হাসপাতালের নিয়ম মনে...
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৬৪ জন গ্রেপ্তার হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ৫৮টি মামলা করা হয়েছে।
জামায়াতে ইসলামীর লংমার্চ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে রাজনীতির মাঠে নামার সুযোগ তৈরি করে দিচ্ছে-এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর