বাগদান সারলেন ‘ললনা’খ্যাত গায়ক শেখ সাদী, পাত্রী কে?

আপডেট : ২১ জুন ২০২৬, ০২:৫৮ পিএম

জীবনের নতুন অধ্যায়ে পা রাখছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় গায়ক শেখ সাদী। সম্প্রতি পারিবারিক এক আয়োজনে তাঁর বাগদান সম্পন্ন হয়। সামাজিকমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন গায়ক নিজেই।

শেখ সাদী জানান, আংটিবদলের সিদ্ধান্তটি পরিকল্পিত ছিল না, পরিবারের সিদ্ধান্তে হঠাৎ করেই বাগদান সারেন তিনি। তবে আনুষ্ঠানিক বিয়ের দিন-তারিখ এখনও চূড়ান্ত হয়নি।

গায়ক বলেন, ‘আংটিবদলের ব্যাপারটি একেবারে হুট করে হয়েছে। আমার আব্বু-আম্মু দুজনই যুক্তরাষ্ট্রে থাকেন। তাঁরা কিছুদিন আগে দেশে এসেছিলেন। এর মধ্যে আমার বিয়ের ব্যাপারে পারিবারিকভাবে কথাবার্তা হয়। তাঁরা আমার জন্য একজনকে পছন্দ করেন। তাঁদের পছন্দে আমি সম্মতি জানাই। এরপর তাঁর সঙ্গে আমার আংটিবদল হয়েছে।’

‘ললনা’ শিরোনামের একটি গান দিয়ে আলোচনায় আসেন শেখ সাদী। ছবি: ফেসবুক থেকে নেওয়া

জানা যায়, শেখ সাদীর হবু স্ত্রীর নাম সুরাইয়া আফরোজ। তিনি যুক্তরাষ্ট্র প্রবাসী। সেখানকার একটি বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতক সম্পন্ন করেছেন।

প্রসঙ্গত, সংগীতাঙ্গনে শেখ সাদীর শুরুটা বছর কয়েক আগে। ইউটিউব ও ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশিত তাঁর একাধিক গান তরুণ শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। ইতিমধ্যে এই গায়কের আলাদা একটি শ্রোতাগোষ্ঠীও তৈরি হয়েছে। বিভিন্ন ডিজিটাল মাধ্যমে তাঁর গাওয়া বেশকিছু গান কোটির মাইলফলক ছুঁয়েছে। এর মধ্যে ‘ললনা’ গানটির জন্য তিনি বেশ জনপ্রিয়তা পান। 

এই তরুণ সংগীতশিল্পীকে অভিনয়েও পাওয়া গেছে। ‘শহরের নতুন অতিথি’ নামের একটি নাটকে তাঁর বিপরীতে অভিনয় করেন সামিরা খান মাহি। গানে সাফল্যের পর থেকেই বিভিন্ন সময় অভিনয়ের প্রস্তাব পেয়েছেন এই গায়ক। চার বছর আগে দেশের একটি প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে ‘সংশয়’ নামের একটি সিনেমায় অভিনয়েরও সুযোগ পান। তবে একদিন শুটিং করেই নিজেকে সরিয়ে নেন তিনি।

বিশ্ব সংগীত দিবস উপলক্ষে মরমি কবি ও গীতিকার হাছন রাজার গান ও জীবনদর্শনকে উপজীব্য করে নির্মিত অনুষ্ঠান ‘সংস অব বেঙ্গল: প্রাণ বন্ধের সনে’। সম্প্রতি রাজধানীর আলোকি কনভেনশন সেন্টারে এই অনুষ্ঠানের...
সন্তানরা সুপ্রতিষ্ঠিত হওয়ার পরও বৃদ্ধ বাবা-মায়ের নিঃসঙ্গ অবস্থায় মৃত্যুর ঘটনা মাঝেমধ্যেই উঠে আসে খবরের শিরোনামে। সম্প্রতি তেমনই একটি ঘটনা ঘটে রাজধানীর মিরপুরের পল্লবীর এক ফ্ল্যাটে। সেখানে...
দেশের সুপরিচিত ও শ্রোতানন্দিত সুফি, ফোক ও আধুনিক ঘরানার কণ্ঠশিল্পী শাহনাজ রহমান স্বীকৃতি। ১৯৯৯ সালে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে তালিকাভুক্তির মধ্যদিয়ে আত্মপ্রকাশ এই শিল্পীর। এখন...
প্রতিষ্ঠার ৪২ বছরে পা রেখেছে জনপ্রিয় ব্যান্ড ‘ওয়ারফেজ’। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলাদা কোনো আয়োজন না রাখলেও নতুন গান প্রকাশ ও বিশেষ কনসার্টের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে ব্যান্ডটি। ...
প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো সরকারি সফরে মালয়েশিয়ায় আসা উপলক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এই মতবিনিময় সভায় তারেক রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। এ সময় তাঁর সহধর্মিণী ডা....
মনোহরদীতে অযু করার সময় বজ্রপাতে একটি মাদরাসার তিন ছাত্র নিহত হয়েছে। রোববার সন্ধ্যায় উপজেলার পাঁচকান্দি মদিনাতুল উলুম মাদরাসায় এ বজ্রপাত হয়। এছাড়া, ঢাকার সাভারে তিনজন, মানিকগঞ্জে দুজন এবং নেত্রকোণা...
নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আজহারুল ইসলাম মান্নানের ছেলে খায়রুল ইসলাম সজীবকে তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের...
দেশের বিশিষ্ট নারী উদ্যোক্তা ও ব্যবসায়ী নেত্রী সেলিমা আহমাদ আর নেই। থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় রোববার তিনি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
লোডিং...

এলাকার খবর