‘ব্যাচেলর পয়েন্ট’-এ মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা!

আপডেট : ২২ জুন ২০২৬, ০২:১০ পিএম

বিশ্বজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা। আর সেই উন্মাদনার হাওয়া এবার জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ। দর্শকদের বিশ্বকাপের বাড়তি আনন্দ দিতে নির্মাতা কাজল আরেফিন অমি নির্মাণ করছেন নাটকটির একটি বিশেষ পর্ব।

রোববার (২১ জুন) সামাজিকমাধ্যমে ফুটবল জার্সি গায়ে নাটকের একঝাঁক তারকার ছবি প্রকাশ করেন অমি। পোস্টে তিনি জানান, ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে অগ্রিম বুকিং (প্রি-বুক) করলে ১০০ জন দর্শক কাবিলা, নেহাল ও অন্যান্য চরিত্রদের নিয়ে আয়োজিত বিশেষ খেলা সরাসরি দেখার সুযোগ পাবেন। নির্মাতার পোস্টের পর থেকেই দর্শকের মাঝে ব্যাপক কৌতূহল ছড়িয়ে পড়েছে। কোন দল জয়ের দেখা পাবে, তা নিয়ে চলছে নানা আলোচনা। 

অমির শেয়ার করা ছবিতে মারজুক রাসেল, তৌসিফ মাহবুব ও চাষী আলমকে দেখা যায় আর্জেন্টিনার জার্সি গায়ে। অন্যদিকে, জিয়াউল হক পলাশ, শামীম হাসান সরকার ও সাইদুর রহমান পাভেলকে দেখা যায় ব্রাজিলের জার্সিতে। বিশেষ এই পর্বে দেখা যাবে, ব্যাচেলররা কীভাবে ফুটবল বিশ্বকাপ নিয়ে নিজেদের মধ্যে তর্ক-বিতর্ক, বাজি ধরা এবং প্রিয় দলের জয়-পরাজয় নিয়ে হাস্যরসাত্মক ও আবেগঘন পরিস্থিতি তৈরি করে।

বিশেষ পর্বটি প্রচার হবে ব্যাচেলর পয়েন্ট সিজন-৫-এর চ্যাপ্টার-১৩ হিসেবে। এতে আরও অভিনয় করেছেন মালু দেওয়ান,আব্দুল্লাহ রানা, মুসাফির সৈয়দ বাচ্চু, আরফান মৃধা শিবলুসহ অনেকে।

অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
সজীবের আকস্মিক মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তবে কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনও জানা যায়নি। সামাজিকমাধ্যমের এক পোস্টে নির্মাতা আশিকুর রহমান জানিয়েছেন, হার্টের সমস্যায়...
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
অনন্ত ভালোবাসা’র তুর্কি নাম ‘কারা সেভদা’। এটি একটি রোমান্টিক ধারাবাহিক, যার মূল বিষয়বস্তু হচ্ছে শ্রেণিবৈষম্যের ভেতর গড়ে ওঠা এক গভীর, কিন্তু করুণ প্রেম। জানা যায়, দীপ্ত টিভিতে সিরিজটি প্রচার হচ্ছে...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর