প্রবাসীদের জন্য ‘বিশেষ অ্যাকাউন্ট’ চালু করল বাংলাদেশ ব্যাংক

প্রবাসী বাংলাদেশিদের জন্য নন-রেসিডেন্ট কনভার্টেবল টাকার বিশেষ অ্যাকাউন্ট চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন এই সুবিধায় অফশোর ব্যাংকিং ইউনিটে হিসাব খুলে আমানত, মুনাফা ও বিনিয়োগের অর্থ বিদেশে নেওয়ার সুযোগ পাবেন প্রবাসীরা।

আপডেট : ২৪ জুন ২০২৬, ০৮:৩১ পিএম

প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন ‘বিশেষ অ্যাকাউন্ট’ সুবিধা চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে দেশের ব্যাংকগুলোর অফশোর ব্যাংকিং ইউনিটে নন-রেসিডেন্ট কনভার্টেবল টাকার অ্যাকাউন্ট খুলতে পারবেন প্রবাসীরা। 

বাংলাদেশ ব্যাংক মঙ্গলবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়, এ হিসাবে রাখা আমানত ও মুনাফা বিদেশে নেয়ার সুযোগ থাকবে। কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে, সব তফসিলি ব্যাংক ও অফশোর ব্যাংকিং ইউনিটকে এ সুবিধা চালুর নির্দেশ দেওয়া হয়েছে। এর লক্ষ্য– প্রবাসী আয়ের অর্থ আরও কার্যকরভাবে ব্যবহারের সুযোগ তৈরি করা, প্রবাসী আয়ের সঙ্গে বিনিয়োগের সংযোগ বাড়ানো এবং তফসিলি ব্যাংকের অফশোর ব্যাংকিং ইউনিটের মাধ্যমে অফশোর ব্যাংকিং কার্যক্রম সম্প্রসারণ করা।

নতুন ব্যবস্থায় ব্যাংকিং চ্যানেলে পাঠানো বৈদেশিক মুদ্রার বিপরীতে প্রবাসীরা অফশোর ব্যাংকিং ইউনিটের মাধ্যমে বিনিময়যোগ্য টাকার হিসাব খুলতে পারবেন। হিসাবটি সেভিংস, কারেন্ট বা ফিক্সড ডিপোজিট যেকোনো ধরনের হতে পারবে। 

এই হিসাবে অন্য অনাবাসী বিনিময়যোগ্য টাকা হিসাব থেকে স্থানান্তর করা অর্থ, সুদ বা মুনাফা, অনুমোদিত বিনিয়োগ থেকে পাওয়া আয়, শেয়ার সাবস্ক্রিপশনের ফেরত এবং বৈদেশিক মুদ্রা বিষয়ক অনুমোদিত অর্থ জমা রাখা যাবে। 

দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বা এফডিআইয়ের পরিমাণ কমছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, চলতি বছরের এপ্রিল থেকে জুন প্রান্তিকে আগের তিন মাসের তুলনায় নিট এফডিআই ২২ দশমিক ৪৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩৪ কোটি ৬৯...
শিল্প খাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, বিদ্যুৎ সাশ্রয়, কার্বন নিঃসরণ হ্রাস এবং পরিবেশবান্ধব উৎপাদনব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে টেকসই উন্নয়নের পথে নতুন মাইলফলক স্থাপন করেছে প্রযুক্তিপণ্য...
ব্যাংক খাতের ক্ষতি কাটিয়ে উঠতে আগামী ৫ থেকে ৮ বছর সরকারকে প্রতিবছর বাজেট থেকে ৬০ হাজার কোটি টাকা দিতে হবে। কাঠামোগত সংস্কারের জন্য এ অর্থ প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো....
তিন বছর পর শুরু হওয়া বাংলাদেশ-ভারত বাণিজ্য বৈঠকে বাণিজ্য সহজ করা, আমদানি-রপ্তানির বাধা দূর করা এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে ইতিবাচক সিদ্ধান্তের আশায় ব্যবসায়ীরা। অর্থনীতিবিদরা বলছেন, শুধু...
রাজধানীর পুরান ঢাকার চকবাজারে ‘মনজুর খান প্লাজা’ নামের সাততলা ভবনের ষষ্ঠ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে ভবনটিতে আগুন লাগলেও পরে তা...
বাংলাদেশ সফররত কানাডা সরকারের আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী রণদ্বীপ সিং সারাই সোমবার ঢাকার শিখ ধর্মীয় উপাসনালয় ‌‘গুরুদুয়ারা নানক শাহী’ পরিদর্শন করেছেন। এ সময় তার সাথে আরও উপস্থিত ছিলেন...
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের অপসারণ এবং এসআইআর (ভোটার তালিকায় সংশোধন) প্রক্রিয়া বাতিলের দাবিতে গত কয়েকদিন ধরে উত্তাল দিল্লিসহ দেশটির একাধিক শহর। সেই আন্দোলনের পেছনে...
কুমিল্লা-৪ আসনের এমপি ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘সারের ডিলার নিয়োগ প্রক্রিয়ায় এমপি ছেলে, মেয়ে শালীও ডিলার পেয়েছে। এখন যদি সরকার বিধবা কার্ড চালু করে এমপির বউও...
লোডিং...

এলাকার খবর