শিশু নির্যাতনসংক্রান্ত কনটেন্টের অভিযোগ, মেটার কাছে ব্যাখ্যা চাইল ভারত

আপডেট : ০৫ জুলাই ২০২৬, ০৫:০৫ পিএম

ইনস্টাগ্রামে আপত্তিকর বিজ্ঞাপনের মাধ্যমে ব্যবহারকারীদের টেলিগ্রামের বিভিন্ন চ্যানেলে নেওয়া হচ্ছে, যেখানে অর্থের বিনিময়ে শিশুদের যৌন নির্যাতনসংক্রান্ত নিষিদ্ধ কনটেন্ট বিক্রির অভিযোগ উঠেছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক অনুসন্ধানে এমন তথ্য উঠে এসেছে। ঘটনায় মেটা কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চেয়ে সমন জারি করেছে ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়।

বিবিসির অনুসন্ধান অনুযায়ী, ভারতের একটি চক্র ইনস্টাগ্রামে খাবার বা দৈনন্দিন জীবনের ভিডিওর আড়ালে আপত্তিকর বিজ্ঞাপন ছড়িয়ে ব্যবহারকারীদের টেলিগ্রামের বিভিন্ন চ্যানেলে নিয়ে যাচ্ছে। এসব চ্যানেলে অর্থের বিনিময়ে নিষিদ্ধ কনটেন্ট বিক্রি করা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন পেজে অনৈতিক ভিডিও কলের প্রলোভন ও অশালীন কনটেন্ট প্রচারের অভিযোগও রয়েছে।

অনুসন্ধানে আরও বলা হয়, ইনস্টাগ্রামের রিলস ও স্টোরিতে এমন পোস্টের মাধ্যমে টেলিগ্রাম চ্যানেলের লিংক ছড়িয়ে দেওয়া হচ্ছিল। সেখানে মাত্র ৯৯ রুপির বিনিময়ে এসব অবৈধ কনটেন্ট বিক্রি করছিল চক্রটি।

অভিযোগের পর মেটা প্রথমে জানায়, সংশ্লিষ্ট বিজ্ঞাপনগুলো তাদের কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করেনি। তবে পরে প্রতিষ্ঠানটি কয়েকটি অ্যাকাউন্ট ও বিজ্ঞাপন সরিয়ে দেয়। বিষয়টি নিয়ে ভারত সরকারের কাছে অভিযোগ যাওয়ার পর মেটা দুঃখ প্রকাশ করে জানায়, কোনো প্ল্যাটফর্মই শতভাগ ত্রুটিমুক্ত নয়। স্বয়ংক্রিয় কনটেন্ট পর্যালোচনা ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে সব আইন লঙ্ঘনকারী কনটেন্ট শনাক্ত করা সবসময় সম্ভব হয় না।

টেলিগ্রাম জানিয়েছে, ২০২৬ সালে বিভিন্ন অভিযোগে ২ লাখ ৭৪ হাজারের বেশি যৌন নির্যাতন-সম্পর্কিত চ্যানেল ও গ্রুপ বন্ধ করা হয়েছে। তবে বিবিসির অনুসন্ধানে এখনও বেশ কয়েকটি চ্যানেলে শিশুদের যৌন নির্যাতনসংক্রান্ত অবৈধ কনটেন্ট প্রচারের প্রমাণ পাওয়া গেছে।

বিশেষজ্ঞদের আশঙ্কা, এ ঘটনার সঙ্গে জড়িত চক্রটি শিশু পাচারের মতো সংঘবদ্ধ অপরাধের সঙ্গেও সম্পৃক্ত থাকতে পারে। তাদের মতে, অপরাধীদের সহযোগিতায় ঘনিষ্ঠ ব্যক্তিরাও জড়িত থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।

এদিকে, বছরের শুরুতে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ার অভিযোগে মেটাকে ৩৭ কোটি ডলার জরিমানা করে যুক্তরাষ্ট্রের একটি আদালত। বিবিসির অনুসন্ধানে উত্থাপিত অভিযোগ প্রমাণিত হলে ভারতেও শিশু সুরক্ষা ও পর্নোগ্রাফিবিষয়ক আইনের আওতায় আইনি জটিলতায় পড়তে পারে প্রতিষ্ঠানটি।

ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
আবারও আটক হয়েছেন ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দিপকে। আজ শুক্রবার বিকেলে তাকে আটক করা হয়। 
বাংলাদেশের আদলে ভারতে সরকার পতনের ষড়যন্ত্র করছে কংগ্রেস। শুক্রবার লক্ষ্ণৌয়ের সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। রয়টার্স জানিয়েছে এ খবর।
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে প্রবাসী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিতে কনস্যুলার সেবার পরিধি বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, এ ইস্যুতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এরই মধ্যে...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর