‘টক্সিক’ ট্রেলারে বিধ্বংসী রূপে ইয়াশ, চমকে দিলেন নায়িকারাও

আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ০২:২৪ পিএম

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দর্শকদের সামনে এসেছে কন্নড় সুপারস্টার ইয়াশ অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘টক্সিক: এ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’-এর ট্রেলার। শনিবার সন্ধ্যায় প্রকাশিত এই ট্রেলারজুড়ে রয়েছে দুর্দান্ত অ্যাকশন, রক্তপাত, বিস্ফোরণ ও প্রতিশোধের উত্তেজনাকর দৃশ্য, পাশাপাশি উঠে এসেছে পারিবারিক দ্বন্দ্ব এবং ক্ষমতার লড়াইয়ের নানা রহস্যময় ইঙ্গিতও। একাধিক চরিত্রে ইয়াশের উপস্থিতি ট্রেলারজুড়ে বাড়িয়ে দিয়েছে সিনেমাটি ঘিরে দর্শকদের কৌতূহল।

১৯৮০-এর দশকের গোয়াকে পটভূমি করে নির্মিত হয়েছে ‘টক্সিক’। ট্রেলারের শুরুতেই দেখা যায় ইয়াশ অভিনীত চরিত্রের সঙ্গে তার ছেলের জটিল ও উত্তেজনাপূর্ণ সম্পর্ক। এরপর একের পর এক সহিংস ও বিস্ফোরক দৃশ্যের মধ্য দিয়ে ধীরে ধীরে উন্মোচিত হয় গল্পের নানা স্তর। বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয় হলো, এই সিনেমায় ইয়াশকে একসঙ্গে দুটি ভিন্ন চরিত্রে দেখা যাবে—রায়া ও রুমি।

ট্রেলার দেখে স্পষ্ট ধারণা করা যাচ্ছে, বাবা-ছেলের আদর্শগত সংঘাতই এই গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এক পর্যায়ে রায়া ও টক্সিককে সরাসরি মুখোমুখি সংঘর্ষে জড়াতেও দেখা যায়, যা দর্শকদের মধ্যে বাড়তি রোমাঞ্চ তৈরি করেছে। ফলে তাদের সম্পর্কের এই টানাপোড়েন শেষ পর্যন্ত গল্পকে ঠিক কোন দিকে নিয়ে যায়, তা নিয়ে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও জল্পনা।

‘টক্সিক’-এ ইয়াশের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কিয়ারা আদভানি, নয়নতারা, তারা সুতারিয়া, হুমা কুরেশি ও রুক্মিণী বসন্তের মতো তারকারা। কিয়ারাকে দেখা যাবে নাদিয়া চরিত্রে, নয়নতারাকে গঙ্গা, হুমা কুরেশিকে এলিজাবেথ, তারা সুতারিয়াকে রেবেকা এবং রুক্মিণী বসন্তকে মেলিসা চরিত্রে।

ট্রেলারের বিভিন্ন দৃশ্যে উঠে এসেছে নারীবিদ্বেষ, রাগ, লোভ ও ক্ষমতার দ্বন্দ্বের মতো গুরুত্বপূর্ণ বিষয়ও। ইয়াশের পাশাপাশি কিয়ারা ও তারা সুতারিয়ার চরিত্রগুলোর সঙ্গেও তার সম্পর্কের নানা ইঙ্গিত মিলেছে, যা সিনেমাটির গল্প নিয়ে দর্শকদের মধ্যে তৈরি করেছে নানা কৌতূহল ও জল্পনা।

এর মধ্যেই সম্প্রতি প্রকাশিত হয়েছে ‘টক্সিক’-এর নতুন গান ‘মানমোহকা’, যেখানে ইয়াশের সঙ্গে দেখা গেছে কিয়ারা ও তারাকে। তিন চরিত্রের মধ্যকার জটিল সম্পর্কের স্পষ্ট ইঙ্গিত পাওয়া গেছে গানটির দৃশ্যায়নেও।

এর আগে প্রকাশিত ‘তাবাহি’ গানটিও দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। বিশেষ করে ইয়াশ ও কিয়ারার অন-স্ক্রিন রসায়ন এবং সিনেমায় তাদের ঘনিষ্ঠ দৃশ্যের উপস্থাপন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা গিয়েছিল মিশ্র প্রতিক্রিয়া।

গীতু মোহানদাস পরিচালিত ‘টক্সিক’ সিনেমাটি মূলত কন্নড় ও ইংরেজি ভাষায় ধারণ করা হয়েছে। পরবর্তীতে হিন্দি, তেলেগু, তামিল ও মালয়ালমসহ আরও কয়েকটি ভাষায় ডাব করে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের।

২০২৪ সালের আগস্টে সিনেমাটির শুটিং শুরু হয়েছিল, যা শেষ হয় ২০২৫ সালের অক্টোবরে। বেঙ্গালুরু, মুম্বাই, গোয়া, তুতিকোরিন ও জয়পুরসহ একাধিক লোকেশনে হয়েছে এর দৃশ্যধারণ। ভেঙ্কট কে. নারায়ণ ও ইয়াশের যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমাটি আগামী ২৬ আগস্ট বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

 

মিথ্যা ঠিক সত্যের উল্টো। মিথ্যার অনেক রং। একটি মিথ্যাকে বাঁচিয়ে রাখতে আরেকটি মিথ্যা বলতে হয়। কখনও তা ভালোবাসার মতো কোমল, কখনও আনন্দের মতো উজ্জ্বল, কখনও আত্মরক্ষার মতো প্রয়োজনীয়, আবার কখনও বিধ্বংসী।...
সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ঢাকাই সিনেমার খলনায়ক আশরাফুল হক ডনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রোববার বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত এ আদেশ দেন। এর আগে...
জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহের মৃত্যু নিয়ে করা হত্যা মামলায় গ্রেফতার হয়েছেন চলচ্চিত্রের খল অভিনেতা ডন হক। রোববার (৯ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)...
ভারতীয় ক্রিকেটার রামানদীপ সিংয়ের সঙ্গে অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন হিন্দি টিভি ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী চার্লি চৌহান। গত ৭ আগস্ট একটি গুরুদুয়ারায় ঘরোয়া অথচ ঐতিহ্যবাহী শিখ রীতিতে...
ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে লড়াই করতে ৫০ হাজারের বেশি নতুন সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া। রোববার নিজের এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) করা এক পোস্টে এ দাবি করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
ইয়েমেনে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ৭ জন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও ৩০ জন, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক।
এসএসসির ফলাফলে ধারাবাহিকভাবে দেশসেরা ফলাফল করেছে নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমস। এ বছর ৩৮২ জন শিক্ষার্থী পরিক্ষায় অংশ নিয়ে শতভাগ পাসসহ ৩৮২ জনই জিপিএ–৫ পেয়েছে। সোমবার বেলা ১২টায়...
চট্টগ্রামের মিরসরাইয়ের বড়তাকিয়ায় ‘রিলাক্স জোন’ নামের একটি আবাসিক হোটেল থেকে আমিনুল ইসলাম নামের এক পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তাঁর স্ত্রী তাহমিনা আক্তারকে গুরুতর আহত ও...
লোডিং...

এলাকার খবর