অস্ট্রেলিয়াকে মাটিতে নামিয়ে ইতিহাস বাংলাদেশের

আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ১১:৪২ এএম

অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে টেস্টে হারানো- এটা আর স্বপ্ন নয়। ডারউইনে আজ সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়াকে স্রেফ গুড়িয়ে দিয়ে তুলে নিয়েছে ৯ উইকেটের ঐতিহাসিক এক জয়। সেটাও আবার ম্যাচের একদিনের বেশি সময় বাকি থাকতেই। তর্কযোগ্যভাবে, বাংলাদেশের টেস্ট ইতিহাসের সবচেয়ে বড় সাফল্য এটাই।

ডারউইনে ম্যাচটা যে বাংলাদেশ জিততে যাচ্ছে, সেটার ধারণা মিলেছিল আগেই। ম্যাচের শুরুর দিন থেকে একবারের জন্যও মনে হয়নি, ম্যাচটা বাংলাদেশ হারতে পারে। শুরু থেকেই ম্যাচের লাগাম নিজেদের হাতে রেখেছিল বাংলাদেশ। ডারউইনে বাংলাদেশ এতটাই দাপট দেখিয়েছে যে, অস্ট্রেলিয়াকে মনে হয়েছে পাড়ার কোনো দল!

শুধু বলার জন্য বলা নয়, স্কোরবোর্ডও তো সে কথাই বলছে। হাসান মাহমুদের রেকর্ড গড়া ৬ উইকেটে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে অলআউট করে বাংলাদেশ। এরপর তানজিদ তামিমের সেঞ্চুরি, শান্ত-মিরাজের দৃঢ়তায় ৪২৬ রানের পাহাড় গড়ে বাংলাদেশ। অর্থাৎ প্রথম ইনিংসেই বাংলাদেশের লিড ২২৮ রানের।

প্রথম ইনিংসে এতবেশি রানের লিড পেরিয়ে ঘরের মাঠে কখনো জিততে পারেনি অস্ট্রেলিয়া। বাংলাদেশ এবারও সেটা হতে দিল না। অবশ্য দ্বিতীয় ইনিংসে ক্যামেরন গ্রিন প্রতিরোধ গড়েছিলেন। সেঞ্চুরি আদায় করে অস্ট্রেলিয়ার ইনিংস ব্যবধানে হারের লজ্জা এড়িয়েছেন। কিন্তু হার এড়াতে পারেননি।

দ্বিতীয় ইনিংসে মেহেদী হাসান মিরাজের ফাইফার, হাসান মাহমুদের ৩ উইকেটে অস্ট্রেলিয়া আটকে যায় ২৮৪ রানে, তাতে জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৫৭ রানের। শুরুতে তানজিদ তামিমের উইকেট হারালেও বাংলাদেশ সহজেই সেই লক্ষ্য পেরিয়ে যায়। আর তাতে ইতিহাসের বুকে জায়গা করে নেয় ডারউইন টেস্ট।

এই টেস্টের মাহাত্ম্য এখানেই শেষ নয়। বাংলাদেশ কোন পরিস্থিতিতে ম্যাচটা জিতেছে, সেটাও গুরুত্বপূর্ণ। গতমাসেই হারারেতে জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। আবার অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শুরুর আগে একমাত্র প্রস্তুতি ম্যাচেও অলআউট হয়েছিল ৫৪ রানে। অনেকে ধরে নিয়েছিল, পূর্ণশক্তির অস্ট্রেলিয়ার সামনে ৩ দিনও টিকে থাকতে পারবে না বাংলাদেশ।

তবে নিজেদের সামর্থ্যে বিশ্বাস রেখেছিল বাংলাদেশ। ম্যাচের আগে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আত্মবিশ্বাসী কণ্ঠেই ঘোষণা দেন, প্রস্তুতি ম্যাচ আর মূল টেস্ট এক জিনিস নয়। এরপরও ঘুরে ফিরে আসছিল অতীতের তিক্ত অভিজ্ঞতা। ২৩ বছর আগে অস্ট্রেলিয়ায় গিয়ে দুই টেস্ট খেলে দুটোতেই ইনিংস ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। সে প্রসঙ্গে শান্ত বলেছিলেন, বাংলাদেশ আর ২৩ বছর আগের সেই দল নয়।

শুধু কথায় নয়, টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দল অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশ মাঠেই প্রমাণ করেছে, বাংলাদেশকে এখন গোণায় ধরতে হবে।  

কিন্তু আটলান্টার বিপক্ষে মেসির পারফরম্যান্স দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে মেসিভক্তদের অনেকেই প্রশ্ন তুলছেন, তবে কি মিথ্যা বলে জাতীয় দল থেকে অবসর নিয়েছেন মেসি? যিনি বলেছিলেন পা চলছে না, তিনি কীভাবে...
মেহেদী হাসান মিরাজের বদলে ওয়ানডের নতুন নেতৃত্ব পাওয়া লিটনের সামনে আবুধাবিতে জিম্বাবুয়ের চ্যালেঞ্জ। আবুধাবির গরম আবহাওয়াতে উইকেট কেমন হবে, তাঁর ওপর নির্ভর করছে বাংলাদেশের একাদশ। তবে ম্যাচের আগে...
মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
রোনালদোর বোন যে জর্জ জেসুসকে বিশ্বাসঘাতক বলেছেন, এটা বোধহয় না বললেও চলে। কয়েকদিন আগে নরওয়ের বিপক্ষে ম্যাচে রোনালদোকে বেঞ্চে রাখেন জেসুস। ম্যাচের শেষদিকে ওয়ার্ম আপ করলেও এক মিনিটও খেলা হয়নি পর্তুগিজ...
তথ্যমন্ত্রী আন্দালিভ রহমানের সঙ্গে দেখা করেছেন তথ্য কমিশনের নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান এবং তথ্য কমিশনার এসএএম মাহফুজুর রহমান ও খান মোহাম্মদ আবুল হোসেন। আজ রোববার...
মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ও তার সহযোগীদের অস্ত্র প্রদর্শনের বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ। তাতে আইনের ব্যত্যয় হয়ে থাকলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ঢাকা...
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১১ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ১১টি পৃথক অভিযানে বিপুল পরিমান সোনার বার, বিদেশি সিগারেট ও মদ, ত্বক ফর্সাকারী ক্রিম, মোবাইল ফোন জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস।...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর