হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্রনেতা মাহদীসহ আটক ৩ 

আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ০৭:০৩ পিএম

অসহনীয় লোডশেডিং, বিদ্যুতের দাম বৃদ্ধি, গ্যাসের সংকট নিরসন এবং দ্রব্যমূল্যের অস্বাভাবিক দাম বৃদ্ধির প্রতিবাদে সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে আয়োজিত বিক্ষোভ মিছিলের প্রস্ততিকালে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহদী হাসানসহ ৩ জন আটক করেছে পুলিশ।

সোমবার বিকেল সাড়ে ৫টায় শহরের কোর্ট মসজিদের সামনে থেকে মাহদীকে আটক করা হয়। 

এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মির্জা সুমন ও রাকিবকে আটক করে পুলিশ। 

এদিকে মাহদিসহ তিনজনকে আটক করা হলেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বা অন্যকোনো আন্দোলনকারীকে কোর্ট মসজিদ এলাকায় দেখা যায়নি। 

এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, তারা প্রশাসনের অনুমতি ছাড়াই ছাত্র–জনতার ব্যানারে বিক্ষোভ মিছিলের আয়োজন করে। বিশৃঙ্খলার আশঙ্কা থাকায় প্রশাসন অনুমতি দেয়নি। প্রশাসনের বাধা উপেক্ষা করে তারা জড়ো হলে ঘটনাস্থল থেকে মাহদীসহ তিনজনকে আটক করা হয়।

হবিগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব মাহদী হাসানসহ আটক তিনজন এখনো থানায় রয়েছেন। তাদের কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হবে নাকি ছেড়ে দেওয়া হবে সে বিষয়ে আজ মঙ্গলবার পুলিশের সিন্ধান্ত...
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বিয়ের গায়ে হলুদ অনুষ্ঠান ভিডিও করতে যাওয়ার পথে ইভেন্ট ম্যানেজমেন্টের কর্মীদের লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। এতে ইভেন্ট ম্যানেজমেন্টের এক ক্যামেরাম্যানসহ পাঁচজন...
নরসিংদীর বেলাবতে মাদক কারবারিদের সঙ্গে মাদক সেবনের অভিযোগে শামসুল ইসলাম নামের এক পুলিশ কনস্টেবলসহ ৪ জনকে আটক করেছে স্থানীয় জনতা। সোমবার রাতে উপজেলা সদরের মাটিয়ালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
চট্টগ্রামের পটিয়ায় সরকারি একটি প্রাথমিক বিদ্যালয়ের তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। রোববার গভীর রাতে উপজেলার কচুয়াই ইউনিয়নের সীতাবিধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ চুরির ঘটনা ঘটে। 
মায়ের হাত ধরে স্কুলে যাওয়ার পথে যাত্রীবাহী বাসের ধাক্কায় শিফা মনি (১০) নামের শিশু নিহত হয়েছে। শিফা মনি দিনাজপুর ফুলবাড়ীর পৌর শহরের উত্তর সুজাপুর মহল্লার ইস্তামুল হকের মেয়ে।
নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল পদমর্যাদা প্রদান করা হয়েছে ভারতীয় সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠকে। সোমবার নেপালের রাজধানী কাঠমান্ডুর শীতল নিবাসে এক অনুষ্ঠানে দেশটির প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল...
মহেশখালীতে ক্ষতিগ্রস্ত এক্সিলারেট এনার্জির ভাসমান টার্মিনালের দুইটি বয়লারই সচল হয়েছে। তবে এখনো দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট সমাধান হয়নি।
বিএনপি নেতৃত্বাধীন সরকারপ্রদানকে বঙ্গোপসাগরের দিকে নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। আজ মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক...
লোডিং...

এলাকার খবর