একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে রাজধানীর শেরে বাংলা নগরের পরিকল্পনা কমিশনে এ সভা অনুষ্ঠিত হয়।

আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ০৭:৪২ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে রাজধানীর শেরে বাংলা নগরের পরিকল্পনা কমিশনে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভায় রামু সেনানিবাসে ১ হাজার ৩১১ কোটি টাকার অবকাঠামো উন্নয়নসহ মোট ১০ প্রকল্প অনুমোদন পায়। ব্যয় হবে ৯ হাজার ৩৩৩ কোটি টাকা।

পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি জানান, একনেক সভায় পাঁচ বছরের উন্নয়ন কৌশলপত্র উন্মোচন হয়েছে। উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন প্রক্রিয়ার তদারকিতে গুরুত্ব দিচ্ছে সরকার। গঠিত হয়েছে বিশেষজ্ঞদের নিয়ে কমিটি। থাকছে ডিজিটাল ড্যাশবোর্ড। 

জামালপুরের ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পে ১০১ কোটি টাকা ব্যয় বাড়ানো হয় একনেকে। ডেসকোর বৈদ্যুতিক অবকাঠামো সম্প্রসারণ প্রকল্পেও ব্যয় বেড়েছে ৬২৭ কোটি টাকা।

এবারের সভায় ১১টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। সভায় এসব প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয়েছে। 

 

তিন বছর পর শুরু হওয়া বাংলাদেশ-ভারত বাণিজ্য বৈঠকে বাণিজ্য সহজ করা, আমদানি-রপ্তানির বাধা দূর করা এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে ইতিবাচক সিদ্ধান্তের আশায় ব্যবসায়ীরা। অর্থনীতিবিদরা বলছেন, শুধু...
বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রি নিয়ে আলোচনা শুরু হওয়ার মধ্যে এবার এ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বহুজাতিক ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক (এসসিবি)।
আসন্ন রমজানকে সামনে রেখে দেশে পর্যাপ্ত ভোগ্যপণ্য পাইপলাইনে রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আয়োজিত এক...
নানা আলোচনা-সমালোচনা, প্রতিবাদ-বিক্ষোভের মধ্যেই চট্টগ্রাম বন্দরের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনায় বিদেশি অপারেটর নিয়োগ হলো। বৃহস্পতিবার বিকেলে দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ডিপি...
ছেলে সেজে মেয়েকে বিয়ে করলেন চাঁদনী নামের এক মেয়ে। এলাকাবাসীর সালিস বৈঠকে বিচ্ছেদ করারসহ সেই মেয়েটিকে মধ্যযুগীয় কায়দায় বেত্রাঘাত, মারধর ও তওবা পড়ানো হয়। এমন একটি ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও...
রাজধানীর মোহাম্মদপুর চাঁদ উদ্যানের একটি বাসার ছাদের তৃতীয় তলায় খেলার সময় অসাবধানতাবশত ছাদ থেকে পা পিছলে পড়ে মোছা. নুসরাত নামের এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে স্থানীয় হামিম মডেল...
পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে দিল্লিতে আটক করেছে পুলিশ। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি থেকে মমতাকে আটক করে দিল্লি পুলিশ। 
কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি ৪৩৬ নিরাপদে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। আজ শনিবার বিকেল ৩টা ১০ মিনিটে ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর