সরকার স্পর্শকাতর সময় পার করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। আজ মঙ্গলবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
তথ্যমন্ত্রী বলেন, কোনো স্বাভাবিক সময়ে বর্তমান সরকার ক্ষমতায় আসেনি। সবকিছু মিলিয়ে একটি স্পর্শকতার সময় পার করছে সরকার। দেশের মানুষ সঙ্গে থাকলে এগিয়ে যাবে সরকার।
তিনি বলেন, যারা বুদ্ধিবৃত্তিক জায়গা থেকে ফ্যাসিজমকে প্রতিষ্ঠিত করতে চায়, তাদের সামাজিকভাবে বয়কট করা ছাড়া উপায় নেই। চিন্তা চেতনায় যদি কেউ স্বৈরাচারকে ভালবাসেন, তাহলে সেটি তার দৈন্যতা।
মন্ত্রী বলেন, তবে আসলেই এটি যদি রাষ্ট্রদ্রোহিতার পর্যায়ে যায়, সামাজিকভাবে বয়কটের পাশাপাশি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আন্দালিভ রহমান পার্থ আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়াসহ দু–এক জায়গায় কনসার্টসহ যে সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল করা হয়েছে, সেটি নিরাপত্তার কারণে করা হয়েছে। এ বিষয়ে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সরকার এটি খতিয়ে দেখছে।



