ভেনিস উৎসবে যাচ্ছেন সুনেরাহ

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ পিএম

লালগালিচা, বিশ্বের নামকরা নির্মাতা, আন্তর্জাতিক তারকা আর চলচ্চিত্রের বড় বড় সব নাম—সবকিছু এবার খুব কাছ থেকে দেখার সুযোগ পাচ্ছেন বাংলাদেশের অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। দেশের চলচ্চিত্রের জন্য ঐতিহাসিক এক মুহূর্তের সাক্ষী হতে শিগগিরই ইতালির ভেনিস শহরের উদ্দেশে উড়াল দিতে যাচ্ছেন এই অভিনেত্রী।

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে রুবাইয়াত হোসেন পরিচালিত সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। এই সিনেমার অভিনয়শিল্পীদের একজন সুনেরাহ। সবচেয়ে বড় বিষয়, বাংলাদেশের কোনো চলচ্চিত্র এবারই প্রথম ভেনিস উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে। ফলে সিনেমাটিকে ঘিরে যেমন তৈরি হয়েছে আন্তর্জাতিক আগ্রহ, তেমনি দেশের চলচ্চিত্র অঙ্গনেও এটি হয়ে উঠেছে গর্বের এক অধ্যায়।

এই সফরকে অবশ্য শুধুই নিজের ক্যারিয়ারের সাফল্য হিসেবে দেখছেন না সুনেরাহ। তার কাছে ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়ার বড় আকর্ষণ হলো বিশ্ব চলচ্চিত্রকে আরও কাছ থেকে দেখার সুযোগ। বিশ্বের বিভিন্ন দেশের নির্মাতা, অভিনয়শিল্পী, প্রযোজক ও চলচ্চিত্র বিশেষজ্ঞদের একই আয়োজনে পাওয়া—অভিনয়জীবনে এমন অভিজ্ঞতা যে আলাদা মাত্রা যোগ করবে, তা বলার অপেক্ষা রাখে না।

আন্তর্জাতিক অঙ্গনের তারকাদের সঙ্গে একই উৎসবের অংশ হওয়া এবং তাদের কাজ, ভাবনা ও অভিজ্ঞতা কাছ থেকে জানার সুযোগকে নিজের জন্য গুরুত্বপূর্ণ মনে করছেন এই অভিনেত্রী। পাশাপাশি বাংলাদেশের সিনেমা ও অভিনয়শিল্পীদের নিয়েও আন্তর্জাতিক পরিসরে কথা বলার সুযোগ তৈরি হবে তার সামনে।

সুনেরাহর আন্তর্জাতিক যাত্রার গল্প অবশ্য শুরু হয়নি ভেনিস দিয়ে। প্রথম সিনেমা ‘ন ডরাই’ দিয়েই আলোচনায় এসেছিলেন তিনি। সেই সিনেমায় অভিনয়ের জন্য পেয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এরপর অভিনয়দক্ষতা দিয়ে ঢালিউডে তৈরি করেছেন নিজের জায়গা।

পাহাড়ি সৌন্দর্যের রানী বান্দরবানে ধারণ করা হয়েছিল ২০১৯ সালের নভেম্বরে প্রচারিত ‘ইত্যাদি’। পাহাড়, জলপ্রপাত, নদী, অরণ্য আর ক্ষুদ্র নৃগোষ্ঠীর বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যেঘেরা পর্যটনকেন্দ্র নীলাচলের...
সিনেমার পর্দায় তিনি নায়ক। বাস্তব জীবনে বহু মানুষের কাছে তার পরিচয় আরও আলাদা—বিপদের সময়ে পাশে দাঁড়ানো একজন মানুষ হিসেবে। এবার ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালের মানুষের পাশে দাঁড়িয়েছেন বলিউড...
স্বামী তাকে ছেড়ে দিয়েছেন। কারণ, তার চেহারা নাকি স্বামীর পছন্দ হয়নি। হাতে নেই টাকা, সামনে নেই নিশ্চিত কোনো ভবিষ্যৎ। এমন অবস্থায় জীবনের মোড় ঘুরিয়ে দিতে সামনে আসে একটি অদ্ভুত...
সামাজিকমাধ্যমে টলিউড অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়ের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে। নেটিজেনদের একটি অংশ তাঁর ছবি শেয়ার করছেন, যেখানে ক্যাপশনে লেখা ‘প্রয়াত’! আর সেই ছবি দেখে অনেক অনুরাগী শোকবার্তাও দিতে...
বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানোর সিদ্ধান্তে সাধারণ ক্রেতা ও ভোক্তাদের মধ্যে দেখা দিয়েছে তীব্র অসন্তোষ ও ক্ষোভ। তবে বিক্রেতারা বলছেন, এখনো আগের দামেই বিক্রি হচ্ছে সয়াবিন তেল। বাজারে নতুন তেল আসলে...
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৬ জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশের সঙ্গে গঙ্গা চুক্তি নবায়নের আগে বিহার সরকারের উদ্বেগকে আমলে নেবে ভারতের কেন্দ্রীয় সরকার। রাজ্য সরকারকে লেখা চিঠিতে এ কথা জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
জামালপুরে ‘রাজীব পরিবহন’ নামের একটি বাসের রুট পারমিট বাতিল ও সড়ক নিরাপত্তার দাবিতে আয়োজিত মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে। এতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অঙ্গসংগঠন জাতীয় ছাত্রশক্তি ও জাতীয়...
লোডিং...
```html```
পঠিতনির্বাচিত

এলাকার খবর